06/06/2026
🇧🇩🏆🇮🇩
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে,বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট যুব রেড ক্রিসেন্টের সদস্য Md. Naim Islam ও Abu Hosain,তাদের দল Team AquaNAR Bogura-এর মাধ্যমে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত Innovation World Cup (IWC 2026) এবং International Invention & Innovation Competition (I³C 2026) এ অংশগ্রহণ করে উভয় প্রতিযোগিতায় Gold Award অর্জন করেছেন।
আন্তর্জাতিক এই অর্জন তাদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী দক্ষতার স্বীকৃতি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জনের মাধ্যমে তারা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
🏆 বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট যুব রেড ক্রিসেন্টের গর্বিত সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
তাদের এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও তারা যেন আরও বড় অর্জনের মাধ্যমে দেশ, প্রতিষ্ঠান এবং মানবতার সেবায় নিজেদের অবদান রাখতে পারে—এই শুভকামনা রইলো।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট যুব রেড ক্রিসেন্ট