27/03/2026
শেকড়ের টানে, শেকড়ের কাছে
আজ ২৭ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার, সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া এর সাবেক ও বর্তমান রোভারদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয় । আজকে দীর্ঘদিন পর সবার প্রিয় প্রাঙ্গনে আবার একত্রিত হতে পেরে সকলে আনন্দিত।
নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হয়, পরিশেষে ইউনিটের বিদেহী সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি শেষ হয়।