BD Clean - Bogura

Call Directions Website Contact the organization

BD Clean - Bogura We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.
(1)

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

13/10/2026

পরিচ্ছন্ন হাত আর স্বপ্নমাখা চোখ,
তারুণ্যের ছোঁয়ায় বাংলাদেশ মুগ্ধ হোক।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/10/2026

অপরিচ্ছন্নতায় ঢেকে যায় নদীর রূপ, ময়লা সরালেই জেগে ওঠে সৌন্দর্যের রূপ

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়তে আপনিও হতে পারেন বিডি ক্লিন - শেরপুরের সাথে।  প্রিয় শেরপুর বাসী আসসালামু আলাইকুম।...
12/10/2026

পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়তে আপনিও হতে পারেন বিডি ক্লিন - শেরপুরের সাথে।

প্রিয় শেরপুর বাসী আসসালামু আলাইকুম। পরিছন্নতার সাজে শেরপুর সাজাতে বিডি ক্লিনের সাথে আপনিও এগিয়ে আসুন পরিচ্ছন্ন দেশ গড়ার যোদ্ধা হিসেবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে ডাউনলোড করুন বিডি ক্লিন অ্যাপ। সাইনআপ পরবর্তীতে চলে আসুন রিপোর্টিং লোকেশনে

অথবা বিস্তারিত বিষয়ে আলোচনা করতে মেসেজ দিতে পারেন@ BD Clean - Bogura ফেসবুক পেজে অথবা 01789572044 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

10/10/2026

From Action to Impact.
This is the Power of Transformation.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

নিজ হাতে করি ময়লা পরিষ্কার, সুন্দর শহর আমাদের অধিকার।   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
10/10/2026

নিজ হাতে করি ময়লা পরিষ্কার,
সুন্দর শহর আমাদের অধিকার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লা নয় পরিচ্ছন্নতায় গড়ি ভবিষ্যৎ,সুন্দর পৃথিবী হবে আমাদেরই প্রত্যয়।আজ ৯ই অক্টোবর  #বিডি_ক্লিন_ধুনট টিমের হাত ধরেই পরিচ্ছ...
09/10/2026

ময়লা নয় পরিচ্ছন্নতায় গড়ি ভবিষ্যৎ,
সুন্দর পৃথিবী হবে আমাদেরই প্রত্যয়।

আজ ৯ই অক্টোবর #বিডি_ক্লিন_ধুনট টিমের হাত ধরেই পরিচ্ছন্ন হলো
#ভরণশাহী_মডেল_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_পশ্চিম_অংশ

চলুন সবাই ঐক্যবদ্ধ হই পরিচ্ছন্ন জীবন উন্মুক্ত বাংলাদেশ গড়িয়ে তুলি,
এ দেশ আমার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার।

তারুণ্যের শক্তি রুপান্তরের শক্তি।
বাংলাদেশকে করে তুলবো পরিচ্ছন্ন, মানুষকে করবো সচেতন।
মানসিক এবং সামাজিক এই আন্দোলনে আপনাকে পাশে চায় বিডি ক্লিন।

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”

পরিষ্কার-পরিচ্ছন্ন করে এক নতুন মাত্রা যোগ করেছেন। তাদের এই ক্লান্তিহীন পরিচ্ছন্নতা কার্যক্রম দেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে।
যুব সমাজের এই উদ্দীপনা আমাদের শেখায়— পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে!

আসুন, আমরা সবাই মিলে এই মাটির মান ও দেশের সৌন্দর্যকে ধরে রাখি।

‎ #বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

04/10/2026

আমরা তরুণ আমরা অনির্বাণ আলো,
সর্বস্ব দিয়ে মোরা দেশকে বাসি ভালো।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

04/10/2026

ময়লার ভাগাড় থেকে পরিচ্ছন্নতার অঙ্গীকার,
নিজের হাতে গড়ি আমরা সুন্দর পরিবেশের দ্বার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লা নয়, পরিচ্ছন্নতায় হোক শহরের সাজ,নিজের শহর পরিষ্কার রাখা সবারই তো কাজ।"   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
04/10/2026

ময়লা নয়, পরিচ্ছন্নতায় হোক শহরের সাজ,
নিজের শহর পরিষ্কার রাখা সবারই তো কাজ।"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন থাকি,নিজের শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। আজ  ৩রা অক্টোবর (শনিবার) ২০২৬ ডেঙ্গু ও অন্যান্য মশাব...
03/10/2026

ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন থাকি,
নিজের শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখি।

আজ ৩রা অক্টোবর (শনিবার) ২০২৬ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে #বিডি_ক্লিন_শেরপুর এর উদ্যোগে শহরের #শেরপুর_কলেজরোড_থেকে_বাসস্ট্যান্ড_পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমে সহযোগীতা করেন উপজেলা প্রশাসন সহ বেশ কয়েকটি সংগঠন।

অভিযান পরিচালনাকালে রাস্তাঘাট ও চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

জমে থাকা পানি পরিষ্কার করুন। ফুলের টব, ফ্রিজের ট্রে এবং অন্যান্য পাত্রে পানি জমতে দিব না। নিয়মিত বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি। মশারি ব্যবহার করি।

ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবার ও সমাজকে সুস্থ রাখুন।

"সচেতনতা আমাদের হাতিয়ার, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ আমাদের অঙ্গিকার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Bogura:

Shortcuts

Share