আলোর পথের পথিক ফাউন্ডেশন

আলোর পথের পথিক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজিক উন্নয়নমূলক মানবকল্যাণমূখী সংগঠন।

আমাদের ম্যাসেন্জার গ্রুগে জয়েন হতে ক্লিক করুন।👇👇

https://m.me/j/AbbN8KyHFRK079XJ/

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল
21/06/2026

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের*ক্ত দিব হাসিমুখে র*ক্ত দিলে হয়না ক্ষ*তি জাগ্রত হয় মানবিক অনুভূতি।স্বেচ্ছাসেবী প্রিয় জয় ভা...
21/06/2026

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
র*ক্ত দিব হাসিমুখে
র*ক্ত দিলে হয়না ক্ষ*তি
জাগ্রত হয় মানবিক অনুভূতি।

স্বেচ্ছাসেবী প্রিয় জয় ভাইয়ের বি পজেটিভ লাল ভালোবাসা দান। রোগী, র*ক্ত*দাতা এবং সহযোগী সবাইকে
মহান আল্লাহ কবুল করুন। আজকের কর্ম কাল হোক কিয়ামতের নাজাতের পাথেয় ।তাই যথাসম্ভব ভালো কাজ করুন। বয়স একটা সংখ্যা মাত্র । মানসিকতাই বড় কিছু।নারী তুমি সাহস ,অনুপ্রেরণা ,উৎসাহ। লৌকিকতা নহে, উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

তারিখ:২১/০৬/২৬
দোয়া কামনা করছি ।
স্থান: শেরপুর,বগুড়া
সহযোগিতায়: ওবাইদুল

মানবিকতায়: #আলোরপথেরপথিকফাউন্ডেশন
আলোর পথের পথিক আলোর পথের পথিক ফাউন্ডেশন

📢 জরুরি সাহায্য প্রয়োজন 🙏আজ ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার একটি ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগটির মধ্যে আমার পাসপোর্ট, জন্ম...
20/06/2026

📢 জরুরি সাহায্য প্রয়োজন 🙏
আজ ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার একটি ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগটির মধ্যে আমার পাসপোর্ট, জন্ম সনদ (Birth Certificate) এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
আমি কসবা রেলস্টেশন থেকে কসবা বাজারে আসার জন্য একটি অটোরিকশায় উঠেছিলাম। আমার ধারণা, ব্যাগটি সম্ভবত ওই অটোরিকশার মধ্যেই থেকে গেছে বা পথে কোথাও পড়ে গেছে।
ব্যাগটির ভেতরের কাগজপত্রগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সহৃদয় ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন।
🙏🥹🥹 এইভাবেই তিনি অনুরোধ করেছেন,আমরা সর্বোচ্চ শেয়ার করে সহযোগিতায় হাত বাড়িয়ে দেই।

https://www.facebook.com/share/1E7qoTmh7s/

20/06/2026

শেরপুরের বাসস্ট্যান্ডে পচা (স্টোরেজ) গরুর মাংসে কৃত্রিম রক্ত মাখিয়ে টাটকা বলে বিক্রি চলছে💔....

২০০৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ...
19/06/2026

২০০৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন সরকার এটিকে ১২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে।
বর্তমান সরকার এই হসপিটাল কে ১৫০০ শয্যায় উন্নতকরণ এর পরিকল্পনা করেছে।

বাংলা মদ সহ শেরপুরের ৫ যুবক কাজীপুরের মেঘাই ঘাটে ঘুরতে গিয়ে কাজীপুর উপজেলা  ইউএনও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমা...
18/06/2026

বাংলা মদ সহ শেরপুরের ৫ যুবক কাজীপুরের মেঘাই ঘাটে ঘুরতে গিয়ে কাজীপুর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালতে আটক ও কারাদণ্ড দেন..

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর শাহাপাড়া, ৪নং ওয়ার্ড, শেরপুর পৌরসভা ১) মো আলম (২০), পিতাঃ মোঃ ইউনুস ফকির, ২) মোঃ মাসুদ রানা (১৯), পিতাঃ মোঃ মোস্তাক, ৩) মোঃ সাজিদ (২০), পিতাঃ মোঃ সাইফুল ইসলাম, ৪) মোঃ রনি (২৬), পিতাঃ মৃত শামছুল, এবং রনবীরপাড়া, ৫নং ওয়ার্ড, খানপুর, শেরপুর পৌরসভার মোঃ আবু হাশেম (২৩), পিতাঃ মোঃ মোতালেব।

ক্যান্সার হঠাৎ একদিন ধরা পড়ে, কিন্তু তার গল্প শুরু হয় অনেক আগে থেকেই।রফিক সাহেবের বয়স ছিল মাত্র ৪৮। কয়েক মাস ধরে তিনি অস...
18/06/2026

ক্যান্সার হঠাৎ একদিন ধরা পড়ে, কিন্তু তার গল্প শুরু হয় অনেক আগে থেকেই।
রফিক সাহেবের বয়স ছিল মাত্র ৪৮। কয়েক মাস ধরে তিনি অস্বাভাবিক ক্লান্তি অনুভব করছিলেন। ওজনও একটু একটু করে কমছিল। পরিবারের সবাই বলেছিল, “বেশি কাজ করছ, তাই এমন হচ্ছে।”

তিনি নিজেও সেটাই বিশ্বাস করেছিলেন।

কিছুদিন পর কাশি শুরু হলো। তারপরও গুরুত্ব দিলেন না। ব্যথা ছিল না, তাই ভয়ও ছিল না। জীবন চলছিল স্বাভাবিক নিয়মেই।

একদিন অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসকের কাছে যাওয়ার পর যে খবরটি পেলেন, সেটি তাঁর পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছিল—ক্যান্সার।

সেদিন তিনি ডাক্তারকে শুধু একটি প্রশ্ন করেছিলেন, “এটা কি হঠাৎ হলো?”

ডাক্তারের উত্তর ছিল, “না। এই গল্প আজ শুরু হয়নি। অনেক আগেই শুরু হয়েছিল।

ক্যান্সার প্রায়ই হঠাৎ ধরা পড়ে, কিন্তু খুব কম ক্ষেত্রেই হঠাৎ তৈরি হয়। শরীর অনেক সময় ছোট ছোট সংকেত দেয়—অকারণে ওজন কমা, দীর্ঘদিনের কাশি, অস্বাভাবিক ক্লান্তি, বা এমন কিছু পরিবর্তন যা আমরা ব্যস্ততার কারণে এড়িয়ে যাই।

সমস্যা হলো, আমরা ব্যথাকে গুরুত্ব দিই, কিন্তু নীরব পরিবর্তনগুলোকে নয়।

হয়তো এই মুহূর্তে আপনার শরীরও কোনো বার্তা দিচ্ছে। হয়তো সেটি একেবারেই সাধারণ কিছু। আবার হয়তো সেটি এমন কিছু, যা দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

আপনার কি কখনও এমন কোনো লক্ষণ ছিল, যেটিকে প্রথমে তুচ্ছ ভেবেছিলেন কিন্তু পরে গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে? অথবা কাউকে কি চেনেন, যার জীবন সময়মতো পরীক্ষা করানোর কারণে বদলে গেছে?

কমেন্টে আপনার অভিজ্ঞতা বা পরামর্শ লিখুন।

এমন আরো তথ্য এর জন্য আমাদের ফলো করে সাথে থাকুন।
সুস্থ থাকুন সচেতন হউন
আলোর পথের পথিক ফাউন্ডেশন

কোন কিছুই অতিরিক্ত ভালো নয়।বন্ধুমহলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কিভাবে দেখছেন আপনারা??আমরা মনে করি এই সকল তথ্য যদি সত্য হ...
18/06/2026

কোন কিছুই অতিরিক্ত ভালো নয়।
বন্ধুমহলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কিভাবে দেখছেন আপনারা??
আমরা মনে করি এই সকল তথ্য যদি সত্য হয় তবে বন্ধু মহলের সংগঠনের নামে এমন হীন কার্যক্রম পরিচালনায় জড়িত সবার প্রকাশ্যে সকল স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্য ক্ষমা চাইতে হবে। আর যদি বানোয়াট হয় তবে যারা এইসব ছড়িয়েছে তাদের ক্ষমা চেতে হবে প্রকাশ্যে এসে।
কোন একটি নির্দিষ্ট সংগঠনের জন্য সারাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবীদের ছোট চোখে দেখার সুযোগ নেই। অবশ্য ই এই কার্যক্রম নিন্দনীয়। এমন কাজের ফলে মানুষ স্বেচ্ছাসেবীদের সম্মানের চোখে দেখবে না।যদিও এদেশের মানুষদের মানসিকতা স্বার্থবাদী, প্রয়োজনে হাত পায়ে ধরলেও প্রয়োজন ফুরালে মনে রাখে না অকৃতজ্ঞ রক্তদানের মতো মহৎ দানকেও তাদের কাছে মামুলী বিষয় হয়ে যায়। এই হীন, অসুস্থ মস্তিষ্ক মানুষদের মনে আল্লাহ সঠিক জ্ঞান ও বিবেক জাগ্রত করুন আমিন।

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে আলোর পথের পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে কন্টেষ্ট প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞ...
17/06/2026

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে আলোর পথের পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে কন্টেষ্ট প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা দোয়া ও ভালোবাসা। বিশেষ নজরদারির পরে সুদীর্ঘ ৪৮ ঘন্টা পর প্রকাশ করতে যাচ্ছি বিজয়ীদের তালিকা। এই তালিকাটি প্রকাশ করতে অনেক কিছু খতিয়ে দেখে, এরপর প্রকাশ করা হলো। বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । সেই সাথে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, আপনারা যে যার জায়গায় থেকে মানবতার সেবায় নিয়োজিত থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন।
প্রথম: ওবাইদুল
দ্বিতীয়: অথৈ
তৃতীয়: বিপ্লব এবং রাতুল (যৌথভাবে)
প্রচারে: আলোর পথের পথিক ফাউন্ডেশন

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আলোর পথের পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে কন্টেষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ। সবার প্রতি ...
17/06/2026

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আলোর পথের পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে কন্টেষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা দোয়া ও ভালোবাসা।
মানবতার সেবায় সবাই সাধ্যমত মহান আল্লাহ কবুল করুন আমিন।
বিঃদ্রঃ এইটা খুবই সাধারণ একটি প্রতিযোগিতা ছিল।তবে ছোট্ট করে দেখার নয়। গুরুত্বের সহীহ কাজ করবার জন্য সবার প্রতি দোয়া ও ভালোবাসা।
ধন্যবাদ

Address

Sherpur
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথের পথিক ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোর পথের পথিক ফাউন্ডেশন:

Share