12/03/2026
আলহামদুলিল্লাহ্। 🌙
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা মুরগী দোকান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনে উপস্থিত থেকে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন সম্মানিত অতিথিবৃন্দ, শ্রমিক ও মালিক পক্ষের সকল ভাইয়েরা এবং শুভাকাঙ্ক্ষীরা। আপনাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন—সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের এই উদ্যোগ কবুল করেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার ও কল্যাণে একসাথে কাজ করার তৌফিক দান করেন।
✊ শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে
✊ শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার
আয়োজনে:
বগুড়া জেলা মুরগী দোকান শ্রমিক ইউনিয়ন