University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS

University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মৌলিক প্লাটফর্ম।

আসসালামু আলাইকুম, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৩ জুন, ২০২৫, রোজ: শুক্রবার, বিকেল ৪.০০ ঘটিকায়, "ইউনিভার্সিটি ...
12/06/2025

আসসালামু আলাইকুম,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৩ জুন, ২০২৫, রোজ: শুক্রবার, বিকেল ৪.০০ ঘটিকায়, "ইউনিভার্সিটি , মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স অ‍্যাসোসিয়েশন অফ শাজাহানপুর" ( UMESAS) বগুড়া এর উদ্যোগে শাজাহানপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পুণর্মিলনী ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ এর আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

আলহামদুলিল্লাহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬.সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
02/06/2025

আলহামদুলিল্লাহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬.সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

আগামী এক বছরের জন্য University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS এর আংশিক কমিটি অনুমোদন দ...
10/04/2024

আগামী এক বছরের জন্য University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

০৮ এপ্রিল, ২০২৪ (২৮ রমাদান)।। রোজ: সোমবার আতিকুর রহমান শাকিল এর সভাপতিত্বে,  আবদুল্লাহ আল জাবির রিয়াদ ও সাদিয়া আফরিন এর ...
09/04/2024

০৮ এপ্রিল, ২০২৪ (২৮ রমাদান)।। রোজ: সোমবার

আতিকুর রহমান শাকিল এর সভাপতিত্বে, আবদুল্লাহ আল জাবির রিয়াদ ও সাদিয়া আফরিন এর সঞ্চালনায় University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS কর্তৃক আয়োজিত ❝ইফতার মাহফিল, ক্যাডার সম্মাননা ও নবীনবরণ-২০২৪❞ অনুষ্ঠানে কিছু মুহূর্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ডা. মোস্তফা আলম নান্নু, মাননীয় সংসদ সদস্য, বগুড়া ০৭। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, চেয়ারম্যান, শাজাহানপুর উপজেলা পরিষদ; মো: জহুরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ; ইঞ্জিনিয়ার মোস্তফা আল মাহমুদ, ডিজিএম এনওসি, বিটিসিএল, মগবাজার, ঢাকা; রাজু আহমেদ, সহকারী অধ্যাপক, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়; মুহম্মদ জাফর আলমগীর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শেরপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজ; কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি),শাজাহানপুর, বগুড়া; মোহাম্মদ জালালউদ্দিন, ডিজিএম (অব.), অগ্রণী ব্যাংক; ডা. আব্দুল কাইয়্যুম রাসেল,মেডিকেল অফিসার, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ডা. শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ডা. জাকিয়া জিনাত, মেডিকেল অফিসার, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উক্ত অনুষ্ঠানে ৪১তম বিসিএস এ গেজেটপ্রাপ্ত ও ৪৩তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত একঝাঁক মেধাবী মুখদের সংবর্ধনা প্রদান করা হয়৷ পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংগঠনে বরণ করে নেওয়া হয়।

04/04/2024

আসসালামু আলাইকুম,

নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের নিম্নোক্ত মেইলে ০৭ এপ্রিল বিকাল ৪টার মধ্য CV জমা দেয়ার আহ্বান করা হলো:
[email protected]

আগ্রহীদের অবশ্যই -
১। UMESAS এর উল্লেখযোগ্য কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করতে হবে।
২। পদ প্রত্যাশীদের মেইলের সাবজেক্টে কাঙ্ক্ষিত পদ উল্লেখ করতে হবে।

প্রিয় সুহৃদ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাত ১০.৩০ ঘটিকায় UMESAS একটি ভার্চুয়াল মিট আপের আয়োজন করতে যাচ্ছে। উ...
26/03/2024

প্রিয় সুহৃদ,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাত ১০.৩০ ঘটিকায় UMESAS একটি ভার্চুয়াল মিট আপের আয়োজন করতে যাচ্ছে। উক্ত মিট আপে আসন্ন ❝নবীন বরণ ও ইফতার মাহফিল - ২০২৪❞ অনুষ্ঠান নিয়ে মতবিনিময় হবে ইনশাআল্লাহ। যা আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

উক্ত মিটিংয়ে আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য।

ধন্যবাদান্তে-
UMESAS

Dear well wisher,
The public are hereby informed that UMESAS is going to organize a virtual meet up tonight at 10.30 PM. The upcoming ❝Freshers' reception and Iftar Party - 2024❞ event will be discussed in the meet up, In Sha Allah which will take us one step further to make our program successful.

Your participation in the meet up is highly desirable.

Thank you-
UMESAS

আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন, রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি আমরা নব...
11/03/2024

আসসালামু আলাইকুম,

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন, রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি আমরা নবীন বরণের মাধ্যমে আমাদের সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নিই। এবারেও অনুরূপ কার্যক্রম আমরা হাতে নিয়েছি।

নবীন সদস্যদের তথ্য সংগ্রহ করতে আমরা অনলাইনে গুগল ফর্ম তৈরি করেছি। সকলের কাছে আহ্বান থাকবে ২০২২-২৩ সেশনে চান্স প্রাপ্ত আপনাদের পরিচিত ছোট ভাই বোনদের সাথে গুগল ফর্মটি শেয়ার করে তাদের ফিল আপ করতে বলবেন এবং তাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন

আসসালামু আলাইকুম,

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন, রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি আমরা নবীন বরণের মাধ্যমে আমাদের সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নিই। এবারেও অনুরূপ কার্যক্রম আমরা হাতে নিয়েছি।

নবীন সদস্যদের তথ্য সংগ্রহ করতে আমরা অনলাইনে গুগল ফর্ম তৈরি করেছি। সকলের কাছে আহ্বান থাকবে ২০২২-২৩ সেশনে চান্স প্রাপ্ত আপনাদের পরিচিত ছোট ভাই বোনদের সাথে গুগল ফর্মটি শেয়ার করে তাদের ফিল আপ করতে বলবেন এবং তাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন।

Hi Future Leaders, UMESAS (University, Medical & Engineering Students Association of Shahjahanpur, Bogura) congratulates you for your glorious achievement in the admission war. UMESAS invites you to be a part of our family to play role as a conscious citizen in the progress of Shahjahanpur.

আসসালামু আলাইকুম, আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন এ বছর আমাদের প্রাণের সংগঠন UMESA...
10/01/2024

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন এ বছর আমাদের প্রাণের সংগঠন UMESAS এর প্রচার প্রচারণার দিকটি বিবেচনা করে আমরা ক্যালেন্ডার প্রকাশ করেছি।

শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ (শাজাহানপুর থানা) - মহোদয়ের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা ক্যালেন্ডার বিতরণ শুরু করি। শাজাহানপুর উপজেলা পরিষদের প্রতি অফিস, অত্র শাজাহানপুরের প্রতিটি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসায় আমাদের ক্যালেন্ডার পৌঁছে দেয়া হয়েছে এবং এখনো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্যালেন্ডার পৌঁছে দেয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ, লাইব্রেরি, কোচিং সেন্টারসহ লোকসমাগম হয় এমন বিভিন্ন স্থানে ক্যালেন্ডার পৌঁছে দেয়া হয়েছে।

শাজাহানপুরের প্রতিটি আনাচে-কানাচেতে ক্যালেন্ডার পৌঁছে দেয়া মোটেও সহজ ছিল না আমাদের জন্য। এই কাজে সাহায্যকারী UMESAS এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

আসসালামু আলাইকুম, আমরা সকলেই জানি, আমাদের প্রাণের সংগঠন UMESAS-Bogura একটি ভ্রাতৃত্বের সংগঠন।তারই ধারাবাহিকতায় আজ সকাল ১...
04/01/2024

আসসালামু আলাইকুম,
আমরা সকলেই জানি, আমাদের প্রাণের সংগঠন UMESAS-Bogura একটি ভ্রাতৃত্বের সংগঠন।

তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১ ঘটিকায় UMESAS পরিবারের সদস্যরা শাজাহানপুর উপজেলা পরিষদের নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার- তাহমিদা আক্তার ম্যাম এবং সহকারী কমিশনার (ভূমি)- কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্যার এর সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।

ধন্যবাদ জানাতে চাই তাহমিদা আক্তার ম্যাম এবং কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্যার কে তাদের ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেয়ার জন্য, এবং আমাদের কে এক আনন্দঘন মুহূর্ত উপহার দেয়ার জন্য।

তারই সাথে UMESAS এর নতুন সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এতো অল্প সময়ের মধ্যেই UMESAS কে আপন করে নেয়ার জন্য।

Happy New Year!"Wishing you a vibrant new year filled with growth, inspiration, and collective achievements. Let's embra...
31/12/2023

Happy New Year!

"Wishing you a vibrant new year filled with growth, inspiration, and collective achievements. Let's embrace new challenges, foster unity, and create memorable moments together."

প্রিয় সুহৃদ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ নভেম্বর ২০২৩, রোজ রবিবার, রাত ১১ ঘটিকায় উমেসাস একটি ভার্চুয়াল ম...
04/11/2023

প্রিয় সুহৃদ,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ নভেম্বর ২০২৩, রোজ রবিবার, রাত ১১ ঘটিকায় উমেসাস একটি ভার্চুয়াল মিট আপের আয়োজন করতে যাচ্ছে। উক্ত মিট আপে দীর্ঘদিন পর উমেসাস পরিবারের সদস্যদের পারস্পরিক কুশল বিনিময় এবং আগামী শীতকালীন ছুটি ও নতুন বছরের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হবে ইনশাআল্লাহ। যা আমাদের প্রিয় শাজাহানপুরের আগামী প্রজন্ম এবং সমাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

উক্ত মিটিংয়ে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করবে।

ধন্যবাদান্তে-
উমেসাস

Dear well wisher,
The public are hereby informed that UMESAS is going to organize a virtual meet up on 5th November 2023, Sunday, at 11 PM. After a long time in the meet up, the members of the UMESAS family will exchange pleasantries and share their views on the upcoming winter vacation and new year work plan, In sha Allah. Which will help the next generation and society of our beloved Shajahanpur to take a step forward.

Your participation in the meeting will inspire us.

Thank you-
UMESAS

Address

Puran Bogra

Telephone

+8801718616366

Website

Alerts

Be the first to know and let us send you an email when University,Medical & Engineering Students Association Of Shajahanpur-UMESAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share