Pirojpur District Online Journalists Association

Pirojpur District Online Journalists Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pirojpur District Online Journalists Association, Community Organization, Pirojpur District, Pirojpur.

08/06/2026

জেলা প্রশাসক আবু সাঈদের বাবার মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের গভীর শোক ও সমবেদনা

পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক আবু সাঈদ এর শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইদ্রিস আলী আকন সাহেবের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ গভীর শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ জানান পিরোজপুরের জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই গভীর শোক ও সমবেদনা। আমরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসীব করেন।

পাশাপাশি পিতৃহারা জেলা প্রশাসক জনাব আবু সাঈদ মহোদয় এবং তার শোকাহত পরিবার যেন ধৈর্য সহকারে এ শোক কাটিয়ে উঠতে পারেন সেই দোয়াও করি। আল্লাহ তাদের পরিবারের প্রতি সহায় হোক, আমিন।
Press Times24 #পিরোজপুর

08/06/2026
14/05/2026

আইজিপি ব্যাজ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার

পিরোজপুর : আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)” অর্জন করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান।

সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এ সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরে দায়িত্ব পালনের সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় অপরাধ দমন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহানও পেশাগত দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে প্রশংসা অর্জন করেছেন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকেও আইজিপি ব্যাজ প্রদান করা হয়।

এ সম্মাননা অর্জনে পিরোজপুর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
Press Times24 #পিরোজপুর

14/05/2026

পিরোজপুরের দানবীর নামে খ্যাত আলহাজ্ব আব্দুস সোবাহানের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

২৬ বছর আগে আজকের এই দিনে আমি আমার ছায়া, আমার বটবৃক্ষ—পরম শ্রদ্ধেয় পিতাকে হারিয়েছি। আলহাজ্ব আব্দুস সোবাহান সাহেব কেবল আমার পিতাই ছিলেন না, তিনি ছিলেন পিরোজপুরের শিক্ষা ও সমাজসেবার এক আলোকবর্তিকা। বাবার মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।
Press Times24

Address

Pirojpur District
Pirojpur
8500

Telephone

+8801912180543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirojpur District Online Journalists Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pirojpur District Online Journalists Association:

Share