ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline

ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline নিজে ভালো থাকি,
অন্যদের ভালো রাখি।

🖤 শোক সংবাদ 🖤আমাদের হৃদয় আজ গভীর শোকে ভারাক্রান্ত।শ্রীপুর ব্লাড ডোনার এসোসিয়েশন-এর সম্মানিত সভাপতিশরিফ হোসেন ভাই আর আমাদ...
04/07/2025

🖤 শোক সংবাদ 🖤
আমাদের হৃদয় আজ গভীর শোকে ভারাক্রান্ত।
শ্রীপুর ব্লাড ডোনার এসোসিয়েশন-এর সম্মানিত সভাপতি
শরিফ হোসেন ভাই আর আমাদের মাঝে নেই।
তিনি ইন্তেকাল করেছেন।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—
আল্লাহ যেনো শরিফ ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন,
তাঁর সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে দেন এবং নেক আমলসমূহ কবুল করে নেন।
🤲 আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন রইল।

🕊️ ফুলপুর হেল্পলাইন পরিবার
ওনার ইন্তেকালে গভীরভাবে শোকাহত।
আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
আমরা গভীর ভাবে শোকাহত 😭
আল্লাহ্ রাব্বুল আল্লামীন তাঁকে জান্নাতবাসী করুক -
আমিন 🤲

🎉 শুভ জন্মদিন 🎂🌹❤️মানবতার একান্ত ফেরিওয়ালা, প্রিয়Abul Hasan  ভাইকেফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline পরিবারের পক্ষ থেকে...
25/06/2025

🎉 শুভ জন্মদিন 🎂🌹❤️

মানবতার একান্ত ফেরিওয়ালা, প্রিয়
Abul Hasan ভাইকে
ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline পরিবারের পক্ষ থেকে
রইল হৃদয়ভরা শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা 🎈💐

🤲 মহান আল্লাহর দরবারে দোয়া করি—
তিনি যেন আপনাকে মানবতার খেদমতে আরও বেশি কবুল করে নেন,
দীর্ঘ হায়াত ও অফুরন্ত নেক আমলের তাওফিক দান করুন।
আপনার জীবন হোক হেদায়াত, বরকত ও কল্যাণে পরিপূর্ণ।

💝 শুভ হোক আগামীর পথচলা।

🌿 দোয়া ও ভালোবাসায়—
#ফুলপুর_হেল্পলাইন_পরিবার 💚

📢 সতর্কতামূলক সচেতনতামূলক পোস্ট🧪 স্ক্যাবিস (Scabies) - একটি ভয়ানক ছোঁয়াচে চর্মরোগ📌 দয়া করে পুরো পোস্টটি পড়ুন এবং শেয়ার ক...
21/06/2025

📢 সতর্কতামূলক সচেতনতামূলক পোস্ট
🧪 স্ক্যাবিস (Scabies) - একটি ভয়ানক ছোঁয়াচে চর্মরোগ
📌 দয়া করে পুরো পোস্টটি পড়ুন এবং শেয়ার করুন 🙏

---

🦠 স্ক্যাবিস কী?
স্ক্যাবিস হলো একটি সংক্রামক চর্মরোগ যা Sarcoptes scabiei নামের একটি ক্ষুদ্র পরজীবী মাইট (mite)-এর কারণে হয়। এটি ত্বকের নিচে সুড়ঙ্গ করে বসবাস করে এবং প্রচণ্ড চুলকানি ও ত্বকে ফুসকুড়ির সৃষ্টি করে।

---

🔍 লক্ষণসমূহ (Symptoms):

1. 🌙 রাতে তীব্র চুলকানি (বিশেষ করে ঘুমের সময়)

2. 🔴 ত্বকে লাল দানা, ফুসকুড়ি বা ফোসকা

3. 🤲 আঙুলের ফাঁকে, কব্জি, কনুই, কোমর, যৌনাঙ্গ, ও শিশুদের ক্ষেত্রে মুখে ও হাতে বেশি দেখা যায়

4. 😓 ঘর্ষণের ফলে ত্বকে ক্ষত বা ঘা হতে পারে

5. 🧼 পুরো পরিবারের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে

---

⚠️ স্ক্যাবিসের ভয়াবহতা:

চুলকানির জন্য ঘুমহীনতা ও মানসিক অস্থিরতা

ইনফেকশনের ফলে পুঁজ ও ব্যাকটেরিয়াজনিত সমস্যা

শিশুদের ক্ষেত্রে কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে

চিকিৎসা না নিলে মাসের পর মাস থেকে যেতে পারে

---

💊 চিকিৎসা ও করণীয় (Treatment & Prevention):

🧴 ১. পারমেথ্রিন ৫% ক্রিম (Permethrin 5% Cream)

✅ রাতের বেলা গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মেখে রাখতে হবে ৮–১২ ঘণ্টা
✅ পরদিন ধুয়ে ফেলতে হবে
✅ প্রয়োজনে ৭ দিন পর আবার প্রয়োগ
⚠️ কোনও জায়গা যেন বাদ না পড়ে — এমনকি নখের নিচে ও কানেও প্রয়োগ করতে হয়

💊 ২. আইভারমেকটিন ট্যাবলেট (Ivermectin)

✅ জটিল বা পুনঃসংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়
✅ কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন

🧪 ৩. অ্যান্টিহিস্টামিন (চুলকানির জন্য)

✅ শিশুদের জন্য সিরাপ, বড়দের জন্য ট্যাবলেট
✅ ঘুমের জন্য রাতের বেলায় উপকারী

---

🧼 পরিস্কার-পরিচ্ছন্নতা খুবই জরুরি!

গরম পানিতে পোশাক, বিছানার চাদর, বালিশের কাভার ৩০ মিনিট ধরে ধুয়ে রোদে শুকান

ব্যবহৃত জিনিসপত্র ৩ দিন পর্যন্ত আলাদা রাখুন

শরীর ও হাত-পা প্রতিদিন পরিষ্কার রাখুন

---

👨‍👩‍👧‍👦 পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করুন:
যদি একজন আক্রান্ত হয়, তাহলে বাকি সদস্যরাও চিকিৎসা নিন — এমনকি উপসর্গ না থাকলেও!

---

👶 শিশু ও গর্ভবতীদের জন্য বিশেষ নির্দেশনা:
শিশু বিশেষজ্ঞ বা গাইনী চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ ব্যবহার করবেন না।

---

🔁 পুনঃসংক্রমণ ঠেকাতে:
প্রতি মাসে একবার সতর্কতামূলকভাবে পরিবারের সবাই পারমেথ্রিন ৫% ব্যবহার করতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ থাকলে সবচেয়ে ভালো।

---

🔔 সতর্কতা ও শেয়ার করুন:
এই রোগকে হালকা ভাববেন না। সময়মতো চিকিৎসা ও পরিচ্ছন্নতা না রাখলে এটি ভয়াবহ হয়ে উঠতে পারে।
নিজে সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন।

📢 দয়া করে পোস্টটি শেয়ার করুন, একজনের জানাও অনেককে রক্ষা করতে পারে।

---

🙏 সকলের সুস্বাস্থ্য কামনায়
📌 (পোস্টটি চিকিৎসা তথ্যভিত্তিক এবং যাচাই করা উৎস থেকে সংগৃহীত)

অরভিন আর নেই...সর্বজন পরিচিত ডাঃ গণপতি আদিত্যর ছেলে ঢাকা মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্র অরভিন আদিত্য ঢাকার একটি হাসপাতালে...
02/06/2025

অরভিন আর নেই...

সর্বজন পরিচিত ডাঃ গণপতি আদিত্যর ছেলে ঢাকা মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্র অরভিন আদিত্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।

হারানো ছেলে, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি — পরিবারকে খুঁজছি!৩১ দিন আগে এক লোক এই ছেলেটিকে হাত ভাঙা, মাথায় আঘাত ও রক্তাক্ত অবস...
18/05/2025

হারানো ছেলে, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি — পরিবারকে খুঁজছি!

৩১ দিন আগে এক লোক এই ছেলেটিকে হাত ভাঙা, মাথায় আঘাত ও রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এনে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করিয়েছে। ছেলেটির বয়স আনুমানিক ১৭-১৮ বছর এবং সে নিজের নাম বা ঠিকানা বলতে পারছে না।

তার পরিবার বা আত্মীয়স্বজন যদি এই পোস্টটি দেখে থাকেন বা কেউ ছেলেটিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলের ৭ নং ওয়ার্ডে (২য় তলা) তাকে পাবেন।

অনুরোধ:
এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে তার পরিবার তার সন্ধান পেতে পারে।
ধন্যবাদ।
© কফি পোষ্ট

শুভ জন্মদিন 🎂🌹♥মানবতার একান্ত ফেরিওয়ালা, প্রিয় Razibul Hasan Razib ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline পরিবারের পক্ষ থেক...
07/05/2025

শুভ জন্মদিন 🎂🌹♥
মানবতার একান্ত ফেরিওয়ালা,
প্রিয় Razibul Hasan Razib
ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline
পরিবারের পক্ষ থেকে জানাই
শুভ জন্মদিন ও শুভেচ্ছা ৷

মহান আল্লাহ কাছে দোয়া করি,
আপনাকে মানবতার জন্য আরো বেশি করে কবুল করে নেক,
আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক,(আমিন)
তাই আরো দোয়া করব
শুভ হোক আগামীর পথ চলা ৷🤲

শুভ জন্মদিন 🎂🌹♥মানবতার একান্ত ফেরিওয়ালা, প্রিয় হাসিবুল ইসলামফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline পরিবারের পক্ষ থেকে জানাই...
10/04/2025

শুভ জন্মদিন 🎂🌹♥
মানবতার একান্ত ফেরিওয়ালা,
প্রিয় হাসিবুল ইসলাম
ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline
পরিবারের পক্ষ থেকে জানাই
শুভ জন্মদিন ও শুভেচ্ছা ৷

মহান আল্লাহ কাছে দোয়া করি,
আপনাকে মানবতার জন্য আরো বেশি করে কবুল করে নেক,
আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক,(আমিন)
তাই আরো দোয়া করব
শুভ হোক আগামীর পথ চলা ৷🤲

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ---------------------রমজানের শুভেচ্ছা  ৷আজ রবিবার২৯ রমজান ১৪৪৫ হিজরি ৷১৬ চৈত্র ১৪৩০ ব...
29/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

---------------------
রমজানের শুভেচ্ছা ৷
আজ রবিবার
২৯ রমজান ১৪৪৫ হিজরি ৷
১৬ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ৷
৩০ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ৷
সাহরির শেষ সময় ৪:৩০ মিনিট ৷
ফজরের আযান সময় ০৫:৩৬ মিনিট ৷
ইফতার সময় ৬:১৯ মিনিট ৷
ময়মনসিংহ আঞ্চলিক‌ সময়।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ---------------------রমজানের শুভেচ্ছা  ৷আজ শনিবার২৮ রমজান ১৪৪৫ হিজরি ৷১৫ চৈত্র ১৪৩০ ব...
28/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

---------------------
রমজানের শুভেচ্ছা ৷
আজ শনিবার
২৮ রমজান ১৪৪৫ হিজরি ৷
১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ৷
২৯ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ৷
সাহরির শেষ সময় ৪:৪১ মিনিট ৷
ফজরের আযান সময় ০৫:৩৮ মিনিট ৷
ইফতার সময় ৬:১৬ মিনিট ৷
ময়মনসিংহ আঞ্চলিক‌ সময়।

Address

Phulpur Upazila
2250

Telephone

+8801777131447

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ফুলপুর হেল্পলাইন - Phulpur Helpline:

Share