Dumki Upazila Students Association - DUSA

Dumki Upazila Students Association - DUSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dumki Upazila Students Association - DUSA, Nonprofit Organization, Patuakhali.

24/06/2025

HSC-25

আশাকরি শেষ মুহূর্তে সবার প্রস্তুতি খুব চাঙ্গা। শেষ মুহূর্তে নিজের পড়াশোনাটা নিজের মতো করে গুছিয়ে নাও। পরীক্ষা চলাকালীন কিছু বিষয় একটু খেয়াল রাখিও। যেমন:

১. ১ম পরীক্ষাটা যেন ভালো হয়।( এতে তোমার আত্মবিশ্বাস
বাড়বে + পরবর্তী পরীক্ষার জন্য উৎসাহ পাবা)

২. পরীক্ষার পর করো সাথে mcq যতটা সম্ভব না
মিলানোর চেষ্টা করবা। ( কারন লাভ নাই+ ভুল হলে
কনফিডেন্স হারাবা যা একদমই উচিত না)

৩.প্রায় দেড় মাস ব্যাপী পরীক্ষা,,,,,তাই মাঝ পথে হাল ছাড়া
যাবে না। শেষ পর্যন্ত ধৈর্য্য ও মনোবল নিয়ে টিকে থাকতে
হবে।

৪. ১৩ টা পরীক্ষার মধ্যে ১-২ টা একটু খারাপ বা মন মতো
নাও হতে পারে (স্বাভাবিক তুমি মানুষ,,, ভুল হতেই পারে)।
তাই বলে ভেঙে পড়া যাবে না।

৫. মনে রাখবা প্রিপারেশন কখনো ১০০% নিয়ে যাওয়া যায়
না। তুমি যতটুকু প্রিপারেশন নিছো ততটুকু ডেলিভারি
দিতে পারতেছো কিনা এইটা গুরুত্বপূর্ণ।

সর্বোপরি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো । সবসময় বিশ্বাস রাখবা পরিশ্রমকারীকে আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না।
ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।

© রাইসুল ইসলাম রাফি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সদস্য দুমকি উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসা)।

Congraculations to our newly formed exucutive council🎉
20/06/2025

Congraculations to our newly formed exucutive council🎉

দুমকী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২৫-২৬ সেশনের আংশিক কমিটি ঘোষনা করা হলো।
20/06/2025

দুমকী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২৫-২৬ সেশনের আংশিক কমিটি ঘোষনা করা হলো।

ডুসার সাবেক ও বর্তমানদের একটুকরো মিলন মেলা।দল,মত ও ব্যক্তিপরিচয়কে পাশে রেখে এ যেনো এক আবেগঘন মুহুর্ত। ঈদ পরবর্তী পুনর্মি...
10/06/2025

ডুসার সাবেক ও বর্তমানদের একটুকরো মিলন মেলা।
দল,মত ও ব্যক্তিপরিচয়কে পাশে রেখে এ যেনো এক আবেগঘন মুহুর্ত।
ঈদ পরবর্তী পুনর্মিলনী
আয়োজনে:ডুসা(দুমকি উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন)।
স্থান :ম্যাজিক চায়ের পয়েন্ট
9/6/25

আসসালামু আলাইকুমডুসার অনেক সাবেক ভাইয়েরা এখন বাড়িতে অবস্থান করছেন।আমরা সাবেক ও বর্তমান যারা দুমকি আছেন তাদের মধ্য একটা  ...
09/06/2025

আসসালামু আলাইকুম
ডুসার অনেক সাবেক ভাইয়েরা এখন বাড়িতে অবস্থান করছেন।আমরা সাবেক ও বর্তমান যারা দুমকি আছেন তাদের মধ্য একটা গেট টুগেদার করতে চাই। এই ধরেন ১ থেকে দেড়ঘন্টার মতো সবার সাথে আড্ডা হলো আর পরিচিত হলো সবাই।
তাই আজে সোমবার সন্ধ্যা ৭ টায় চলে আসেন পায়রা পয়েন্ট(পাগলা) ম্যাজিক চা পয়েন্টে।

আজ দুমকি উপজেলার রূপকার জনাব এম কেরামত আলীর ২১ তম মৃত্যুবার্ষিকীতে দুমকী উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে বিনম্র...
04/06/2025

আজ দুমকি উপজেলার রূপকার জনাব এম কেরামত আলীর ২১ তম মৃত্যুবার্ষিকীতে দুমকী উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
এক নজরে এম. কেরামত আলী

▪️ জন্ম: ১ জানুয়ারি ১৯২৬, দুমকি, পটুয়াখালী
▪️পিতা: মরহুম আইজ উদ্দিন মৃধা
▪️মাতা: মরহুমা আপতুন নেছা খাতুন

শিক্ষা জীবন:
▪️ বরিশাল জিলা স্কুলে “রানী গুপ্ত স্বর্ণপদক” লাভ (শিষ্টাচারের জন্য)
▪️ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় বাংলা ও আসামের মুসলিম শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান
▪️ প্রেসিডেন্সি কলেজ, কলকাতা থেকে স্নাতক ডিগ্রি অর্জন

প্রশাসনিক জীবন:
▪️ ১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম ব্যাচের CSP অফিসার
▪️ জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সচিব, রাষ্ট্রপতির মুখ্য সচিব
▪️ পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব
▪️ বার্মা (মিয়ানমার) ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত
▪️ অস্ট্রেলিয়া ও লাহোরে উচ্চতর প্রশাসনিক প্রশিক্ষণ
▪️ বিশ্বব্যাংকের ফেলোশিপ অর্জন ও জাতিসংঘের সেমিনারে অংশগ্রহণ

রাজনৈতিক জীবন:
▪️ ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত
▪️ বাণিজ্য, নৌপরিবহন, ডাক-তার, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন

উন্নয়নমূলক অবদান:
▪️ ১৯৬৯ সালে পটুয়াখালী মহকুমা জেলায় উন্নীত
▪️ বরিশাল মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, বিমানবন্দর
▪️ ফরিদপুর-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক
▪️ খেপুপাড়া রাডার স্টেশন, টিভি রিলে স্টেশন
▪️ পটুয়াখালী সদর হাসপাতাল, সার্কিট হাউস, পুলিশ লাইন
▪️ সোনালী ব্যাংক ভবন ও জেলা কালেক্টরেট ভবন

প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান:
▪️ পটুয়াখালী কৃষি কলেজ (বর্তমানে পবিপ্রবি)
▪️ সরকারি জনতা কলেজ, দুমকি
▪️ নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
▪️ আপতুন নেছা খাতুন বহুমুখী বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়
▪️ দুমকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা

অন্যান্য প্রতিষ্ঠান:
▪️ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
▪️ টেলিফোন অফিস (T&T), সাব-পোস্ট অফিস
▪️ মডেল পাঠাগার, জেলা পরিষদ ডাকবাংলো
▪️ দুমকি থানা কমপ্লেক্স

সাহিত্যকর্ম:
▪️ আল-কোরআনের উপর ইংরেজিতে লেখা গ্রন্থ — “The Message”

ইন্তেকাল: ৪ জুন ২০০৪

এম. কেরামত আলী শুধু দুমকির নয়, সমগ্র দেশের একজন গর্বিত সন্তান। আমরা কৃতজ্ঞ ও গর্বিত— এমন একজন মহান মানুষের জন্মভূমি আমাদের দুমকি।

— দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন

#কেরামতআলী #দুমকি #পটুয়াখালী #সম্মাননা #শ্রদ্ধাঞ্জলি #গর্বেরদুমকি

We're proud to celebrate the achievements of our former member, Aklima Begum, now a Master’s student in Communication at...
05/05/2025

We're proud to celebrate the achievements of our former member, Aklima Begum, now a Master’s student in Communication at the University of Wisconsin-Milwaukee (UWM), USA. Her journey reflects excellence in academics, research, and service.

Her achievements:

Recipient of 3 prestigious awards:

• John Paul Jones Memorial Trust
• Melvin H. Miller Award for Research
• Department of Communication Recognition Award:


Elected Secretary of the Graduate Student Association at UWM

DUSA congratulates her and wishes continued success ahead!

03/05/2025

ইসরাইলি আগ্রাশনের বিরুদ্ধে সারাবিশ্বে চলমান "GLOBAL STRIKE FOR GAZA" এর সাথে একাত্মতা প্রকাশ করে দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও দুমকী উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৭ ই এপ্রিল, ২০২৫.

ঈদ পরবর্তী সময়ে আলোচনায় ( ডুসা) সদস্যরা  নতুনদের সাথে নিয়ে  দুমকি উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসা) কিভাবে সামনে কাজ করব...
28/04/2025

ঈদ পরবর্তী সময়ে আলোচনায় ( ডুসা) সদস্যরা

নতুনদের সাথে নিয়ে দুমকি উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসা) কিভাবে সামনে কাজ করবে তার আলোচনা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন ডুসা বর্তমান সাধারণ সম্পাদক Md Shadhin এবং পটুয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি WAhid Zaman Tonmoy

Md Maruf Hossian MD Bulbul Ahamed Sabber Imtiaz Alif Md Kawsar Ahmed MD Rayhan Khan Md Raishul Islam Rafi Jobayer Ahmed Siam Imtiaz

ইসরাইলি আগ্রাশনের বিরুদ্ধে সারাবিশ্বে চলমান "GLOBAL STRIKE FOR GAZA" এর সাথে একাত্মতা প্রকাশ করে দুমকী উপজেলা স্টুডেন্টস...
27/04/2025

ইসরাইলি আগ্রাশনের বিরুদ্ধে সারাবিশ্বে চলমান "GLOBAL STRIKE FOR GAZA" এর সাথে একাত্মতা প্রকাশ করে দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও দুমকী উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৭ ই এপ্রিল, ২০২৫.

Address

Patuakhali
8602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dumki Upazila Students Association - DUSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share