Ahoban Social Welfare Organisation - ASWO

Ahoban Social Welfare Organisation - ASWO আহবান, আর্ত মানবতার সেবায় সর্বদা নিবেদিত ও নিয়োজিত।

19/09/2025

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি
(কোর্সটি সম্পূর্ন বিনামূল্যে)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারী অর্থায়নে।

আবেদন শেষ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
এই কোর্স এর কিছু সুবিধা:
১) কোর্সটি সম্পূর্ন বিনামূল্যে।
২) প্রশিক্ষণ শেষে ১৫০০০ প্রদান করা হবে।
৩) প্রশিক্ষণ চলাকালীন দৈনিক
২০০টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে।
৪) প্রশিক্ষণ চলাকালীন দৈনিক
মানসম্মত নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার ব্যবস্থা থাকবে ।
৫) প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সরকারি সনদ প্রদান করা হবে।
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

যোগ্যতা
১) শিক্ষিত, কর্মপ্রত্যাশী ১৮-৩৫ বছর বয়সী নারী ও পুরুষ ।
২) কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ।

প্রয়োজনীয় কাগজপত্রাদি :
১) জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ ।
২) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৩) কমপক্ষে এইচএসসি বা সমমান পাশের সনদ।

প্রশিক্ষণের সময়কাল:
৩ মাস ব্যাপী ,মোট ৬০০ঘন্টা। সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ঘন্টা (সকাল ৯টা – বিকাল ৫টা) প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণের বিষয়
(ক) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (খ) ফ্রিল্যান্সিং (গ) বেসিক ইংলিশ (ঘ) ডিজিটাল মার্কেটিং (ঙ) সফটস্কিল ট্রেনিং (চ) স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (ছ) গ্রাফিক্স ডিজাইন ও (জ) ভিডিও এডিটিং।

আরও কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করুন এবং আবেদন করতে ইনবক্স করুন ।

[বিশেষ দ্রষ্টব্য: এই সার্কুলার বা প্রতিষ্ঠানের সাথে আমার বা আমাদের কোন সম্পৃক্ততা নেই। ]

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলা...
28/04/2023

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলাম, বিশ টাকার রাজস্ব স্ট্যাম্প চাইলো পাঁচশো টাকা, দামাদামি করে দিলাম আড়াইশো টাকা। এরপর ভোটার আইডি আর আবেদনসহ পাঁচ নম্বর কামরা থেকে গেলাম ছয় নম্বর কামরায়।
সেখানে মুরুব্বি বললেন, "একটু বসেন।"
এত সুন্দর আচরণ করলেন, মনে হলো নেহাতই ভালো লোক। আশ্বস্ত হলাম; মনে হলো এই লোক থাকতে আর কোন চিন্তা নাই। পনের বিশ মিনিট পর পিয়ন আসলে উনাকে দিয়ে আমার বক্সটা খোঁজে বের করলেন। আমাকে বললেন পাঁচ নম্বরে গিয়ে কর্মকর্তা কে ডেকে আনতে। উনি বক্স খোলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো। দেখে সাইন করে চলে গেলেন, আমিও সাইন করলাম।
আমি ভাবলাম, মামলা শেষ। একটু আগে যিনি বলেছিলেন, "আপনার কি টাকা বেশি হইছে? কেন এদেরকে টাকা দেন? সরকার বেতন দেয় না আমগো?" তিনিই পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন।
চাচায় বললো, "কিছু খরচাপাতি দেন।"
আমি বললাম, "নগদ টাকা নাই আপনার বিকাশ নম্বর দেন।"
পাশ থেকে মুরুব্বি বললেন, "বিকাশে নিও না, পরে ঝামেলা হবে।"
পিয়ন চাচায় আমাকে বললেন, "মাল তো আমাদের এখান থেকে দেয়ার নিয়ম নাই, আপনি পাঁচ নম্বরে গিয়ে কথা বলেন; মাল পোষ্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে।"
পাঁচ নম্বরে গেলাম, উনি বললেন, "এটা তো ড্রোন কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতে হবে।"
আমাকে নিয়ে গেলেন উনার উর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন, "এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবুও দেড়শো টাকার স্ট্যাম্পে মুচলেকা ছাড়া ছাড়পত্র দেয়া যাবে না।"
একটু পরে বুঝলাম যে আসলে উনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না; আর আমিও জীবনে কখনো শিখি নাই কিভাবে টাকা অফার করতে হয়! একবার পুলিশে চৌরাস্তার মাঝখানে হোন্ডা আটাকায়া টাকা চাওয়ার পর আমি রাস্তার মাঝে টাকা দিতে যাওয়ার পর যে ধমক খাইছিলাম! পরে চিপায় নিয়ে টাকা নিয়েছিলো।
এ্যানিওয়ে, আমি ড্রোনের আশা ছেড়ে দিয়ে মনের সুখে পুরানা পল্টনে বসে নান্না বিরিয়ানি খাচ্ছি, এমন সময় অচেনা নম্বর থেকে কল আসলো।
ওপাশ থেকে বললেন, "আমি আপনার দেশি লোক, আপনার মালের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। দেখা করেন।"
খাওয়া শেষ করে আবার গেলাম, ডাক অফিসে। পিয়ন কাকায় এগিয়ে এসে বললেন, "আপনার মাল আমি এখান থেকেই ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে পারবো, কিছু পয়সা কড়ি খরচ করতে হবে।"
জিজ্ঞেস করলাম, "কত?"
উনি বললেন, "পনের হাজার।"
"এই ড্রোনের দাম কত জানেন? মাত্র সাড়ে তিন হাজার টাকা। অলরেডি গাড়িভাড়াসহ আমার আটশো টাকা খরচ হয়ে গেছে। এই সাড়ে তিন হাজারের জন্য আরও পনের হাজার দিমু? তার চাইতে বাইরে গিয়ে বারশো টাকায় আরেকটা খেলনা ড্রোন কিনে বাসাই চলে যাই!"
"এত কমদামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না, আপনি কত দিতে পারবেন?"
"একশো টাকা। সর্বোচ্চ আর দুইশো টাকা দিতে পারবো।"
চাচায় কিছুটা হতাশ হলেন কিন্তু আমার মালটাও দিলেন না।
আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই, তবে অবশ্যই চলে যাবো। এবং দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিই যথেষ্ট।

(From Inbox)
লেখাটি নীল সালু পেজ থেকে নেয়া এবং ছবি ফেসবুক।

  2023 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হল:Champion ( 1st Place)Ayesha Binte Arif 1st Runner-Up ( 2nd Place)Fouzia Hossen2nd R...
26/04/2023

2023 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হল:

Champion ( 1st Place)
Ayesha Binte Arif

1st Runner-Up ( 2nd Place)
Fouzia Hossen

2nd Runner -Up ( 3rd Place)
Moffazzel Hossen Murad

ফলাফল দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ Ahoban Social Welfare Organisation - ASWO এবং পরবর্তী আপডেট এর জন্য ফলো দিয়ে শেয়ার করে রাখুন ।
আপনাদের আকর্ষনীয় পুরষ্কার যথাসময়ে পৌছে যাবে আপনাদের নিজ নিজ ঠিকানায় ।

আপনি জানেন কি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান আইনে নিষিদ্ধ? এই আইন ভাঙলে অনধিক ৩০০ টাকা জরিমানা, বারবার ভাঙলে প্রতি...
22/04/2023

আপনি জানেন কি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান আইনে নিষিদ্ধ? এই আইন ভাঙলে অনধিক ৩০০ টাকা জরিমানা, বারবার ভাঙলে প্রতিবার আগের বারের দ্বিগুণ দণ্ড গোণার বিধান আছে। সাইনবোর্ড দিয়ে ধূমপায়ীকে সতর্ক না করলে, জরিমানা গুণতে হয় কর্তৃপক্ষকেও। পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আইন সংশোধন করে স্মোকিং জোন নিষিদ্ধে, সরকারের কাছে জোরালো দাবি তুলুন, সবাই মিলে।


লেখার সত্ব: Stop Tobaco Bangladesh

Ahoban  Social Welfare Organisation এর পক্ষ থেকে "Eid Festival Photo Contest"এর আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই ছবি পোস্ট ...
22/04/2023

Ahoban Social Welfare Organisation এর পক্ষ থেকে
"Eid Festival Photo Contest"এর আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই ছবি পোস্ট করে অংশগ্রহণ করুন এবং জিতে নিন আকর্ষনীয় পুরস্কার!

অংশগ্রহণের নিয়মাবলিঃ
১.হ্যাসট্যাগ দিয়ে ফটো কনটেস্ট লিখে নিচের বিষয়গুলো লিখুন যেমনঃ


ছবির ক্যাপশন
প্রতিযোগির নাম
বর্তমান ঠিকানা

২. ঈদের দিন নিজের ফোন /ক্যামেরায় তোলা নিজের/বাচ্চাদের আনন্দঘন মুহূর্তের ছবি এবং ঈদ রিলেটেড ক্যাপশন।

৩. সর্বোচ্চ ৩টি ছবি দেয়া যাবে। (অধিক ছবি,দৃষ্টিকটু ছবি ও ফেক আইডির কনটেস্ট সরাসরি বাতিল করা হবে।

৪. অংশগ্রহণকারীকে অবশ্যই Ahoban Social Welfare Organisation-ASWO এর পেইজের ইনবক্সে যে ফটো দিয়ে অংশগ্রহণ করবেন, সেইগুলো ইনবক্সে দিতে হবে এবং পোস্টটি তার নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে। ৫ জন এক্টিভ ফ্রেন্ডকে এই পোস্টের কমেন্টে মেনশন করতে হবে।

৫. আমাদের পেইজ থেকে ধারাবাহিকভাবে আপনাদের কনটেস্ট পোস্ট করা হবে। এরপর থেকে সেই পোস্টে আপনি আপনার ফ্রেন্ডদের মেনশন করতে পারেন।(সে ক্ষেত্রে আপনার বন্ধুদের মেনশন দিয়ে লাইক, কমেন্ট নিতে পারবেন। কিন্তু কোনো অটো লাইক /কমেন্ট নেওয়া যাবে না।)

৬. সর্বোচ্চ ভালো ছবি এবং ছবিতে লাইক, কমেন্ট পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনকে পুরস্কৃত করা হবে ।

৭. অংশগ্রহণ করার সময়সীমা ২৫/০৪/২০২৩ইং রাত ৮ টা পর্যন্ত। ২৫ এপ্রিল এর পর যেকোনো এক সময় আমরা ফলাফল পেইজে জানিয়ে দিবো। এজন্য অবশ্যই
Ahoban Social Welfare Organisation - ASWO এর ফেসবুক পেইজটিকে ফলো দিয়ে শেয়ার করে রাখুন।

তাই আর দেরি না করে, নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজের / বাচ্চাদের (সুন্দর সুন্দর ঈদের পারিবারিক) ছবি পোস্ট করুন এবং জিতে নিন আকর্ষনীয় পুরস্কার!

সবার জন্য রইলো শুভ কামনা!

**বি দ্রঃ পেইজের স্বার্থে এবং কনটেস্টের স্বার্থে যেকোনো উপযোগী সিদ্ধান্ত সম্পূর্ন পেইজের এডমিন এর সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

অতটুকু ম্যাচিউর হইতে চাই নাহ, যতটুকু ম্যাচিউর হইলে আমার কাছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ঈদের দিন বোরিং লাগবে!ধ...
21/04/2023

অতটুকু ম্যাচিউর হইতে চাই নাহ, যতটুকু ম্যাচিউর হইলে আমার কাছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ঈদের দিন বোরিং লাগবে!

ধনী গরীব ভেদাভেদ না করে
ঈদ হোক সবার জন্য আনন্দের, উৎসবময়ী অনুষ্ঠান।
পথে পথে বসে থাকা হাজারো মজিদ চাচাদের পক্ষ থেকে সবাইকে জানাই
"পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা"
ঈদ মোবারক ❤️

Address

Birpasha, Bauphal
Patuakhali
8622

Telephone

+8801914005698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahoban Social Welfare Organisation - ASWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share