18/03/2026
আয়েশা হাফিজ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক “বারাকাহ” প্রকল্পের আওতায় চলতি বছরেও জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন উপকারভোগীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আত্মনির্ভরশীলতা বৃদ্ধির এই উদ্যোগের অংশ হিসেবে আজ এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে উপকারভোগীদের হাতে প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন ফাউন্ডেশনের কর্ণধার জনাব আয়েশা হুমায়রা।
এই উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগীরা নিজ নিজ এলাকায় আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Ayesha Hafiz Foundation 💚💙