Bauphal Boys—08 Public Welfare Association

Bauphal Boys—08 Public Welfare Association যারা মানব সেবা করে তারাই প্রকৃত মানুষ।
মানব সেবাই উত্তম ধর্ম।

We are pleased to inform you that our welfare association now has its own website. To learn more about Bauphal Boys-08 P...
29/03/2026

We are pleased to inform you that our welfare association now has its own website. To learn more about Bauphal Boys-08 Public Welfare Association,
please visit:
www.bauphalboys08pwa.org

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২নং ওয়ার্ড, দাসপাড়া ইউনিয়নের অন্তর্গত...
16/03/2026

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২নং ওয়ার্ড, দাসপাড়া ইউনিয়নের অন্তর্গত সৈয়দ আলী মিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের ইফতারের জন্য সামান্য সহযোগিতা।

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩নং ওয়ার্ড, বাউফল পৌরসভার অন্তর্গত পশ...
16/03/2026

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩নং ওয়ার্ড, বাউফল পৌরসভার অন্তর্গত পশ্চিম বাউফল হাকিমজান জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের ইফতারের জন্য সামান্য সহযোগিতা।

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫নং ওয়ার্ড, বাউফল পৌরসভার অন্তর্গত কা...
16/03/2026

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫নং ওয়ার্ড, বাউফল পৌরসভার অন্তর্গত কারামতিয়া বায়তুশ শামস জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের ইফতারের জন্য সামান্য সহযোগিতা।

আলহামদুলিল্লাহ।বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা এক বিধবা মহিলা ও তার এতিম সন্তানদের জন্য প্...
15/03/2026

আলহামদুলিল্লাহ।

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা এক বিধবা মহিলা ও তার এতিম সন্তানদের জন্য প্রায় এক মাসের খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পেরেছি। সামান্য এই সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। 🤲

সকলেদের দোয়া ও সহযোগিতাই সংগঠনের শক্তি ও অনুপ্রেরণা।

10/12/2025

আসসালামু আলাইকুম।

প্রতি বছরের মতো এবারও বাউফল বয়েজ’ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ভালোবাসা ও মানবিকতার হাত বাড়িয়ে।

এই বছর আমরা গরম লেপ বিতরণ করছি। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজ উদ্যোগে ও আন্তরিক দায়িত্ববোধ নিয়ে এসব লেপ অসহায় মানুষের বাসায় বাসায় গিয়ে সরাসরি তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। ❤️

যাদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে—
তাদের সম্মান ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের মুখমণ্ডল প্রকাশ করছি না।

মানবিকতার এই পথচলা অব্যাহত থাকুক—দোয়া ও ভালোবাসা সবার প্রতি।

সবুজ পৃথিবী বিনির্মানে আপনার একটি বৃক্ষরোপনের পদক্ষেপই পারে ইতিহাস বদলাতে...🌿 সবুজ পৃথিবী বিনির্মাণে একসাথে এগিয়ে যাই সব...
26/10/2025

সবুজ পৃথিবী বিনির্মানে আপনার একটি বৃক্ষরোপনের পদক্ষেপই পারে ইতিহাস বদলাতে...

🌿 সবুজ পৃথিবী বিনির্মাণে একসাথে এগিয়ে যাই সবাই মিলে 🌿

সবুজ পৃথিবী গড়ার পথে আপনার একটি ছোট পদক্ষেপই পারে বদলে দিতে আগামী প্রজন্মের ইতিহাস।
একটি গাছ রোপন করুন — একটি সুবজ ভবিষ্যৎ গড়ে তুলুন।

✨ চলুন, গাছ লাগাই — জীবন বাঁচাই।
স্থান : ধানদী কামিল মাদ্রাসা
কর্মসূচি : বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫
📢 আয়োজনে : বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

26/10/2025

আসসালামু আলাইকুম,

বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো শিক্ষক, শিক্ষার্থী ও আমাদের সদস্যদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

আমরা চাই, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা যেন বৃক্ষের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে ধারণা লাভ করে — বুঝতে শেখে যে, একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।
এই শিক্ষার্থীদের হাত ধরেই আমাদের দেশ হোক আরও সবুজ, আরও সুন্দর, আরও বাসযোগ্য। 🌿🇧🇩

18/10/2025
17/10/2025

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে আজ ১৭ই অক্টোবর ২০২৫ইং শুক্রবার সকাল ১০টায় একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাউফল উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শেষ হয়।

17/10/2025

মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে আয়োজিত “মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি”— এই শ্লোগানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বাউফল মাধ্যমিক বিদ্যালয় সম্মুখে বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বাউফল নার্সিং ইনস্টিটিউট ও নবারুণ সার্ভে ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক এবং বকুলতলা স্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফয়সাল শিকদার বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা পোষন করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Bauphal Boys—08 Public Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share