RYS - Rangabali Youth Society

RYS - Rangabali Youth Society Reg. No. 047, Department of Youth Development (DYD), Patuakhali. Rangabali Youth Society (RYS) is a coastal youth organization in Bangladesh.
(2)

The organization started its journey on 12th August 2021 with the slogan 'আমরা উপকূলের জন্য...' This organization is working to implement the Sustainable Development Goals (SDGs), solve social issues, and foster youth leadership in coastal regions. RYS has 500+ active members, and the ratio of boys and girls is almost equally 50%.

31/03/2026
29/03/2026

The RYS community happy to take part in the Project. It helps improve the lives of coastal fishermen.

The project is run by Uttaran in collaboration with Rangabali Youth Society (RYS) and funded by the Ocean Community Empowerment and Nature Grants Programme (OCEAN).

16/03/2026

হঠাৎ করেই প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে। এই সময়ে যারা ঈদের ছুটিতে লঞ্চযোগে বাড়ির পথে ফিরছেন, মহান আল্লাহ তা'আলা তাদের সবাইকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিক—আমিন। বিশেষ করে রাঙ্গাবালীর বেড়িবাঁধ-সংলগ্ন উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের আল্লাহ তা'আলা এই দুর্যোগ থেকে হেফাজত করুক। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে তাদের সহায়তায় এগিয়ে আসবো। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ধারাবাহিক আবেদনের প্রেক্ষিতে আসা ‘২ মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কি...
27/02/2026

রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ধারাবাহিক আবেদনের প্রেক্ষিতে আসা ‘২ মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ’ কোর্সটি গতকাল সফলভাবে সমাপ্ত হয়েছে।

সমাপনী দিবসে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্রসহ নগদ অর্থ তুলে দেন রাঙ্গাবালী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাহিদ ভূঞা। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী থেকে আগত সম্মানিত উপপরিচালক জনাব আবদুর রশীদ খান প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, এই কোর্সটি লোকাল পর্যায়ের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে—অর্থাৎ আধুনিক প্রযুক্তি জ্ঞান বৃদ্ধিতে—যুব উন্নয়ন অধিদপ্তরের সময়োপযোগী কর্মপরিকল্পনাগুলোর একটি। ডিসি অফিসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে রাঙ্গাবালীতে এই কোর্সটি চালু করার উদ্যোগ গ্রহণের জন্য তিনি রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির নিবার্হী পরিচালক জনাব মোঃ তরিকুল ইসলাম শ্মরন-কে আন্তরিক ধন্যবাদ জানান।

| |
|

অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। মাতৃভাষা আমাদের শিকড় ও আত...
21/02/2026

অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। মাতৃভাষা আমাদের শিকড় ও আত্মার স্পন্দন—যার ভেতরেই নিহিত আমাদের পরিচয় ও অস্তিত্বের ভিত্তি।

ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ চিরকাল আমাদের জন্য অন্তিম অনুপ্রেরণা। মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা, দায়বদ্ধতা ও সম্মান হোক অটুট অঙ্গীকার। 🇧🇩

|

04/02/2026

'Our Manifesto, Our Future – আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ'

সচেতন ভোটারই শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আমাদের তরুণরা এই ভিডিওতে সহজ ভাষায় তুলে ধরেছে একজন নাগরিকের ভোট দেওয়ার সঠিক প্রক্রিয়া, ব্যালট ব্যবহারের নিয়ম এবং গণভোটে অংশগ্রহণের ধাপসমূহ।

'Our Manifesto, Our Future' যুব-নেতৃত্বাধীন এই ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্য হলো নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা, যেন সবাই জেনে–বুঝে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন।

আমাদের ক্যাম্পেইনটি অনুসরণ করুন, পাশে থাকুন এবং অন্যদেরও জানান। কারণ, আমাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। 🇧🇩








Address

Mamun Plaza (Ground Floor), Baherchar Bazar, Rangabali
Patuakhali
8640

Telephone

+8801740678978

Website

Alerts

Be the first to know and let us send you an email when RYS - Rangabali Youth Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RYS - Rangabali Youth Society:

Share