09/11/2025
আপডেট:
বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রাঙাবালী রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন উক্ত জায়গায় গিয়ে শিয়ালটি জীবিত অবস্থায় দেখতে পায়। এরপর বন বিভাগ প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে জঙ্গলে শিয়ালটিকে অবমুক্ত করে। বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় উদ্ধার কাজে জড়িত সকলকে ধন্যবাদ জানান। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের অপরাধ বন্ধে বন বিভাগ সচেষ্ট রয়েছে এবং বন ও বন্যপ্রাণী অপরাধ কমানোর জন্য উক্ত এলাকায় মাইকিং ও স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সভা/সেমিনার আয়োজনের নির্দেশনা সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় দিয়েছেন।