28/07/2026
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনায় বিদায় 🌸
গত ২২ জুলাই ২০২৬ তারিখে গাজীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পবিপ্রবি)-এর উদ্যোগে আমাদের শ্রদ্ধেয় অপরাজিতা বাঁধন ম্যাম-এর সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত উপস্থিতি হিসেবে ছিলেন এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী আকন্দ স্যার, অধ্যাপক মোঃ মেহেদী হাসান সিকদার স্যার (স্ট্যাটিসটিক্স বিভাগ) এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা ড. নাজমুস সাকিব স্যার (এনএফএস অনুষদ)।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পবিপ্রবি)-এর সভাপতি জয় চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান নেহাল এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অপরাজিতা বাঁধন ম্যামের কর্মজীবনের অবদান, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আগামী জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সফলতা, সুস্বাস্থ্য ও সুখে পরিপূর্ণ—এই শুভকামনাই রইল।
গাজীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে ম্যামের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
🌸 শুভ হোক আপনার আগামী পথচলা, ম্যাম।