Dhumketu Youth Foundation-DYF

Call Directions Contact the organization

Dhumketu Youth Foundation-DYF Unlike corporations, all revenues earned by a NGO. DYD Registration No: #069

DYF an entity that is driven by a dedication to a social cause in the areas of religion, science, research, or educational settings or advocating for a specific shared view.

কৈশোরের পরিবর্তন, পরীক্ষার চাপ আর মনের লুকানো কষ্টগুলো অনেক সময়ই চেপে রাখতে রাখতে বিষণ্নতায় রূপ নেয়। কিন্তু মন ভালো না থ...
17/10/2026

কৈশোরের পরিবর্তন, পরীক্ষার চাপ আর মনের লুকানো কষ্টগুলো অনেক সময়ই চেপে রাখতে রাখতে বিষণ্নতায় রূপ নেয়। কিন্তু মন ভালো না থাকলে তো আর জীবন সুন্দর হতে পারে না!

​শিক্ষার্থীদের মনের এই না বলা কথাগুলো শোনার এবং তাদের মানসিকভাবে শক্ত রাখার দীক্ষা নিয়ে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর ‘ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর’-এ অনুষ্ঠিত হলো বিশেষ “মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার”।

​পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সমন্বয়ে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের শেখানো হয়—কীভাবে মানসিক চাপ সামলে হাসিখুশি ও ইতিবাচক থাকা যায়।
​সুস্থ মন, সুন্দর ভবিষ্যৎ।

​

"মন খারাপ থাকা বা মানসিক চাপ অনুভব করা কোনো অপরাধ বা দুর্বলতা নয়।"  কিন্তু এই সহজ সত্যিটা সামাজিক সংকোচের কারণে আমাদের শ...
16/10/2026

"মন খারাপ থাকা বা মানসিক চাপ অনুভব করা কোনো অপরাধ বা দুর্বলতা নয়।" কিন্তু এই সহজ সত্যিটা সামাজিক সংকোচের কারণে আমাদের শিক্ষার্থীরা প্রকাশ করতে পারে না।

​(WHO) মতে, সঠিক সময়ে মনের কষ্টের কথা প্রকাশ করতে না পারাই কিশোর-কিশোরীদের মানসিক জটিলতার অন্যতম প্রধান কারণ।

​মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের এই ভুল ধারণা ও Taboo ভাঙতে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর ‘হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে’ আয়োজিত হলো “মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার”।

​পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক তদারকিতে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়—যেন তারা যেকোনো মানসিক সমস্যায় দ্বিধাহীনভাবে শিক্ষক, অভিভাবক বা চিকিৎসকের পরামর্শ নেয়।

​সংকোচ নয়, আত্মবিশ্বাসেই সমাধান।

​

আজকের কিশোর-কিশোরীদের একটি বড় সময় কাটছে ভার্চুয়াল দুনিয়ায়। কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম কি তাদের মানসিক প্রশান্তি কেড়ে ন...
15/10/2026

আজকের কিশোর-কিশোরীদের একটি বড় সময় কাটছে ভার্চুয়াল দুনিয়ায়। কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম কি তাদের মানসিক প্রশান্তি কেড়ে নিচ্ছে না?

​বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার ও ডিজিটাল আসক্তি কিশোরদের বিষণ্নতা ও একাকীত্বের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

​এই ডিজিটাল আসক্তির কুফল এবং তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর ‘শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠীতে ’ অনুষ্ঠিত হলো “মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার”।

​পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমিয়ে কীভাবে বাস্তব জীবনে মনোযোগী ও মানসিকভাবে সুস্থ থাকা যায়, তা নিয়ে খোলামেলা দিকনির্দেশনা দেওয়া হয়।

​স্ক্রিন ছেড়ে জীবনকে উপভোগ করি, মানসিক স্বাস্থ্যের যত্ন নিই।

​

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও নিয়মিত টিকাদানের বার্তা পৌঁছে দিতে তরুণদের বিশেষ উদ্যোগ! ​ জেলা তথ্য অফিস, পটুয়াখালীর আয়োজনে...
14/10/2026

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও নিয়মিত টিকাদানের বার্তা পৌঁছে দিতে তরুণদের বিশেষ উদ্যোগ!

​ জেলা তথ্য অফিস, পটুয়াখালীর আয়োজনে এবং UNICEF Bangladesh এর সহযোগিতায় পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো "Orientation for Youth and Adolescent Groups on RCCE Activities on Measles Prevention, Identification of Drop Out Children, Early Identification of Suspected Cases, Timely Care-Seeking, and the Importance of Routine Immunization" শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রাম।

​উক্ত অরিয়েন্টেশন সভায় গৃহীত দিকনির্দেশনা অনুযায়ী, Dhumketu Youth Foundation-DYF পটুয়াখালীর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে হাম প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের চিহ্নিতকরণ, সঠিক সময়ে স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নিয়মিত টিকাদানের গুরুত্ব বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

​শিশুদের সুরক্ষায় এবং সচেতন সমাজ গঠনে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন সর্বদা অঙ্গীকারবদ্ধ!

​

শিক্ষার্থীর মনের ভাষা বুঝুক সমাজ, মানসিক সুস্থতায় এগিয়ে আসুক সবাই।একজন শিক্ষার্থীর বিকাশ শুধু পাঠ্যবইয়ের জ্ঞান কিংবা ...
12/10/2026

শিক্ষার্থীর মনের ভাষা বুঝুক সমাজ, মানসিক সুস্থতায় এগিয়ে আসুক সবাই।

একজন শিক্ষার্থীর বিকাশ শুধু পাঠ্যবইয়ের জ্ঞান কিংবা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; তার অনুভূতি বোঝা, মানসিক দৃঢ়তা গড়ে তোলা এবং প্রতিকূল সময়ে সঠিক দিকনির্দেশনা পাওয়াও সমান গুরুত্বপূর্ণ।

এই ভাবনাকে কেন্দ্র করে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় “মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার”।

পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, ডিজিটাল আসক্তি ও মাদকাসক্তির ঝুঁকি এবং সচেতনভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্ব তুলে ধরা হয়।

আমরা মনে করি, যে পরিবেশে একজন শিক্ষার্থী নির্ভয়ে নিজের কথা বলতে পারে, নিজের সমস্যার জন্য সহায়তা চাইতে পারে এবং অন্যের অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল হয়, সেই পরিবেশই সুস্থ প্রজন্ম গঠনের ভিত্তি। তাই মানসিক স্বাস্থ্যকে অবহেলার বিষয় নয়, বরং শিক্ষার্থীকল্যাণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।

মনের যত্নে সচেতনতা, শিক্ষার্থীর বিকাশে সহমর্মিতা, আগামীর নির্মাণে সম্মিলিত উদ্যোগ।

আপনি কি জানেন? World Health Organization (WHO) এর তথ্যমতে বিশ্বের ১০ থেকে ১৯ বছর বয়সী প্রতি ৭ জনের মধ্যে ১ জন মানসিক স্...
11/10/2026

আপনি কি জানেন? World Health Organization (WHO) এর তথ্যমতে বিশ্বের ১০ থেকে ১৯ বছর বয়সী প্রতি ৭ জনের মধ্যে ১ জন মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ এ ভোগে!

​এই শিউরে ওঠা পরিসংখ্যানকে সামনে রেখেই, বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্যের যত্ন এবং ডিজিটাল ও মাদকাসক্তির কুপ্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে ৭ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এ আয়োজিত হলো "মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার"।

​পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়। আমরা বিশ্বাস করি, মানসিক স্বাস্থ্য সমস্যা লুকিয়ে না রেখে সঠিক সময়ে চিহ্নিত করতে পারলেই গড়ে উঠবে একটি সুস্থ ও সম্ভাবনাময় প্রজন্ম।

​"সুস্থ মন, সুন্দর ভবিষ্যৎ"

​

Congratulations, Md. Shahriar Nabil!We are delighted to celebrate the remarkable achievement of Md. Shahriar Nabil, Publ...
08/10/2026

Congratulations, Md. Shahriar Nabil!

We are delighted to celebrate the remarkable achievement of Md. Shahriar Nabil, Public Relations Officer of Dhumketu Youth Foundation (DYF), for receiving the Highly Commended Award at the inaugural Commonwealth Youth Photography Competition.

His powerful photograph "Fishing for Livelihood" beautifully captures the resilience, struggles, and deep connection of coastal communities with the ocean.

This international recognition is a proud moment for DYF and our entire youth community. His achievement reminds us that meaningful stories from our communities can reach and inspire audiences around the world.

Congratulations, Shahriar! We are proud of you and wish you even greater success ahead.

শারীরিক সুস্থতার পাশাপাশি একটি সুন্দর আগামীর জন্য প্রয়োজন সুস্থ মানসিকতা। কিশোরীদের মানসিক স্বাস্থ্যের যত্ন, ডিজিটাল আসক...
07/10/2026

শারীরিক সুস্থতার পাশাপাশি একটি সুন্দর আগামীর জন্য প্রয়োজন সুস্থ মানসিকতা। কিশোরীদের মানসিক স্বাস্থ্যের যত্ন, ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এবার পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো "মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার"।

​পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে ৬ অক্টোবর ২০২৬ তারিখে বিদ্যালয়টির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
​পটুয়াখালীর কিশোর-কিশোরী ও যুবসমাজকে কেন্দ্র করে আমাদের ধারাবাহিক সামাজিক ও গবেষণামূলক কাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়োজন। আমরা বিশ্বাস করি, বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো লুকিয়ে না রেখে, বিকাশের বাধাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই গড়ে উঠবে এক সম্ভাবনাময় ও সুস্থ নতুন প্রজন্ম।

​"সুস্থ মন, সুন্দর ভবিষ্যৎ"

​

কিশোর-কিশোরীদের  মানসিক স্বাস্থ্য এবং এ সংক্রান্ত সমস্যার কারণ, সমাধান ও করণীয় সম্পর্কে জানানোর লক্ষ্যে এবং ডিজিটাল আসক্...
06/10/2026

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং এ সংক্রান্ত সমস্যার কারণ, সমাধান ও করণীয় সম্পর্কে জানানোর লক্ষ্যে এবং ডিজিটাল আসক্তি ও মাদকাসক্তির কুপ্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আয়োজিত হলো "মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার"।

পটুয়াখালী সদর ​ উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে ০৫ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

​পটুয়াখালীর কিশোর-কিশোরী ও যুবসমাজকে কেন্দ্র করে আমাদের ধারাবাহিক সামাজিক ও গবেষণামূলক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের মানসিক বিকাশের বাধাগুলো চিহ্নিত করে একটি সুস্থ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি।

" সুস্থ মন, সুন্দর ভবিষ্যৎ"

​
​

প্রতিটি কথাই হোক গুরুত্বপূর্ণ, কথা হোক মন খুলে...."  কিশোর-কিশোরীদের  মানসিক স্বাস্থ্য এবং এসংক্রান্ত সমস্যার কারণ, সমাধ...
05/10/2026

প্রতিটি কথাই হোক গুরুত্বপূর্ণ, কথা হোক মন খুলে...."

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং এসংক্রান্ত সমস্যার কারণ, সমাধান ও করণীয় সম্পর্কে জানানোর লক্ষ্যে এবং ডিজিটাল আসক্তি ও মাদকাসক্তির কুপ্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আয়োজিত হলো "মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার"।

পটুয়াখালী সদর ​ উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর সার্বিক সমন্বয়ে ০৪ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

​পটুয়াখালীর কিশোর-কিশোরী ও যুবসমাজকে কেন্দ্র করে আমাদের ধারাবাহিক সামাজিক ও গবেষণামূলক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের মানসিক বিকাশের বাধাগুলো চিহ্নিত করে একটি সুস্থ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি।

" সুস্থ মন, সুন্দর ভবিষ্যৎ"

​
​

Address

1st. Floor, Roni Mohol, Mirzagong Road, Boro Chourasta
Patuakhali

Telephone

+8801781026476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhumketu Youth Foundation-DYF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhumketu Youth Foundation-DYF:

Shortcuts

Share