Mirzaganj Engineers' Family

Mirzaganj Engineers' Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirzaganj Engineers' Family, Community Organization, Patuakhali.

মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির স্নেহধন্য উদ্যোগে মির্জাগঞ্জবাসীর মহামিলনমেলা-২০২৫ এ আপনাকে এবং আপনার পরিবারকে জানাই উষ্...
01/11/2025

মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির স্নেহধন্য উদ্যোগে মির্জাগঞ্জবাসীর মহামিলনমেলা-২০২৫ এ আপনাকে এবং আপনার পরিবারকে জানাই উষ্ণ আমন্ত্রণ।

কৃতজ্ঞতায়,
মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা।

পরিবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ – গাছ লাগান, প্রাণ বাঁচান!মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি (MEF) – একটি সমাজসেবামূলক ও মানবি...
24/07/2025

পরিবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ – গাছ লাগান, প্রাণ বাঁচান!

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি (MEF) – একটি সমাজসেবামূলক ও মানবিক চেতনাসম্পন্ন ইঞ্জিনিয়ারদের সংগঠন – অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে "গাছের চারা বিতরণ" কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান:
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
বিকাল ৫:০০ ঘটিকায়
সুবিদখালী দারুসসুন্নাত মাদ্রাসা প্রাঙ্গণ, মির্জাগঞ্জ, পটুয়াখালী।

এই কর্মসূচির মাধ্যমে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের মাঝে। আমরা বিশ্বাস করি, ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে এই ধরনের ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে।

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি (MEF) সবসময় সমাজের কল্যাণে সচেষ্ট এবং একঝাঁক শিক্ষিত, প্রযুক্তি-সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত একটি সক্রিয় প্ল্যাটফর্ম। আমরা চাই, আপনি-আমি সবাই মিলে এগিয়ে আসি আমাদের জনপদের পরিবেশ রক্ষা ও উন্নয়নের যাত্রায়।

সকল সদস্য, শুভানুধ্যায়ী ও পরিবেশপ্রেমী বন্ধুদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সফল করার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।

অনুরোধক্রমে
প্রকৌশলী মোঃ আকতারুজ্জামান হিরু।

শুভ নববর্ষ ১৪৩২!মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির পক্ষ থেকে হৃদয়ভরা শুভেচ্ছা!নতুন দিনের আলো হোক আশার প্রতীক,নতুন বছরের ...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির পক্ষ থেকে হৃদয়ভরা শুভেচ্ছা!

নতুন দিনের আলো হোক আশার প্রতীক,
নতুন বছরের প্রতিটি পদক্ষেপ হোক সাহস, সফলতা আর সৌহার্দ্যের পথচলা।

চলে গেল আরেকটি বছর—
স্মৃতি আর অভিজ্ঞতায় গাঁথা এক অধ্যায়।
এগিয়ে এল নতুন বছর—
নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন পথচলার আহ্বান নিয়ে।

আমরা, মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি,
এই নতুন বছরে সবাইকে জানাই
ভ্রাতৃত্ব, ঐক্য ও অগ্রগতির মেলবন্ধনে
একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ জীবনের আন্তরিক শুভকামনা।

আসুন, আমরা হাতে হাত রেখে এগিয়ে চলি
ভবিষ্যতের দিকে—একসাথে, এক হৃদয়ে।

নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা।
– মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি।

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক!ঈদুল ফিতর শুধুই একটি উৎসব নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্...
30/03/2025

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক!

ঈদুল ফিতর শুধুই একটি উৎসব নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এই আনন্দময় দিন আমাদের মনে করিয়ে দেয় একতা, সহমর্মিতা ও মানবিকতার গুরুত্ব।

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি বিশ্বাস করে, ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়—এটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার। আসুন, আমরা পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যাই উন্নতির পথে।

আপনার জীবন হোক সুখ-সমৃদ্ধিতে ভরপুর, হৃদয় ভরে উঠুক আনন্দে।

ঈদ মোবারক!

কার্যকরী সভাপতি, এমইএফ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি এর পক্ষ থেকে মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্র...
21/02/2025

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি এর পক্ষ থেকে মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয়।

তাঁদের ত্যাগের ফলেই আজ আমরা গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারি। আসুন, একুশের চেতনাকে বুকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও চর্চায় সচেষ্ট হই।

"শ্রদ্ধা ও ভালোবাসা ভাষা শহীদদের প্রতি—বাংলা ভাষার জয় হোক!"

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!
31/12/2024

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

আজ ১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস।এই পবিত্র ও গৌরবময় দিনে, মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা ...
15/12/2024

আজ ১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস।

এই পবিত্র ও গৌরবময় দিনে, মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের। তাদের অমূল্য ত্যাগ, অদম্য সাহস ও অপরিসীম দেশপ্রেমের শক্তির কারণে আজ আমরা স্বাধীনতার আলোকিত পথ পেয়ে দাঁড়িয়ে আছি।

আসুন, রক্তের বিনিময়ে অর্জিত এই অমূল্য স্বাধীনতাকে চিরকাল রক্ষা করার জন্য একতাবদ্ধ হয়ে, শ্রদ্ধা, সততা ও দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আমাদের প্রিয় দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করে তোলার পথে এগিয়ে চলি।

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে "মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ব্যাডমিন্টন টুর্নাম...
12/12/2024

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে "মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪" এর আয়োজন করা হয়েছে। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা সবাই আমন্ত্রিত।

পুরনো বছরের ব্যর্থতা, হতাশা, গ্লানি ভুলে গিয়ে দল-মত, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা নির্বিশেষে নতুন বছরকে আমরা বরণ করে নেই। এ...
13/04/2024

পুরনো বছরের ব্যর্থতা, হতাশা, গ্লানি ভুলে গিয়ে দল-মত, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা নির্বিশেষে নতুন বছরকে আমরা বরণ করে নেই। এমইএফ পরিবারের পক্ষ থেকে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

প্রকৌশলী মোঃ আকতারুজ্জামান হিরু
কার্যকরী সভাপতি
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি।

ঈদ মোবারক!উৎসব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে সকলকে ...
10/04/2024

ঈদ মোবারক!

উৎসব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

প্রকৌশলী মোঃ আকতারুজ্জামান হিরু
কার্যকরী সভাপতি
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি (এমইএফ)।
মোবাইল: ০১৭১৫ ৩৬০৫৬৩।

প্রিয় ইঞ্জিনিয়ার্স ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র উদ্যোগে আজ ০৯ এপ্রিল ২০২৪ খ্রিস্ট...
09/04/2024

প্রিয় ইঞ্জিনিয়ার্স ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম।

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র উদ্যোগে আজ ০৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার (২৯ শে রমজান) মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে, হাফিজি মাদ্রাসায় পডুয়া এতিম ও দুস্থ বাচ্চাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, মির্জাগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার্স বৃন্দ, সম্মানীয় উপজেলা চেয়ারম্যান, অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে সকলকে মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি'র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ধন্যবাদ ও শুভেচ্ছাসহ,
আপনাদের একান্ত,

প্রকৌশলী মোঃ আকতারুজ্জামান হিরু
কার্যকরী সভাপতি
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি (এমইএফ)।

Address

Patuakhali
8610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirzaganj Engineers' Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share