ছাত্রশিবির - পটিয়া সরকারী কলেজ

  • Home
  • Bangladesh
  • Patiya
  • ছাত্রশিবির - পটিয়া সরকারী কলেজ

ছাত্রশিবির - পটিয়া সরকারী কলেজ আমাদের ভিশনঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি

বিপ্লবী আন্দোলনের প্রধান নেতাকে দার্শনিক পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। জ্ঞান চর্চা ও সাধনায় তাকে অবশ্যই উল্লেখযোগ্...
11/04/2026

বিপ্লবী আন্দোলনের প্রধান নেতাকে দার্শনিক পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। জ্ঞান চর্চা ও সাধনায় তাকে অবশ্যই উল্লেখযোগ্য সময় দিতে হবে। তাকে খুবই সক্রিয়, সচল এবং উদ্যোক্তা হতে হবে। উদ্ভূত যেকোনো কঠিন পরিস্থিতিতে আবেগমুক্ত এবং শান্তভাবে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা নেতার মধ্যে থাকতে হবে। অসাধারণ সাহসিকতা ছাড়া অসাধারণ নেতৃত্ব হয় না এবং অসাধারণ নেতৃত্ব ছাড়া বিপ্লব আসতে পারে না। আর বিপ্লব তো নিজেই অসাধারণ।

বই : আধুনিক যুগে ইসলামী বিপ্লব

শহীদ মুহাম্মদ কামারুজ্জামান
(৪ জুলাই ১৯৫২ - ১১ এপ্রিল ২০১৫)




ইসলামী বিপ্লব অর্জন করতে হলে জনগণকে আদর্শিক লড়াইয়ের জন্য তৈরি করতে হবে। শহীদ মুহাম্মদ কামারুজ্জামান(৪ জুলাই ১৯৫২ - ১১ এপ...
10/04/2026

ইসলামী বিপ্লব অর্জন করতে হলে জনগণকে আদর্শিক লড়াইয়ের জন্য তৈরি করতে হবে।

শহীদ মুহাম্মদ কামারুজ্জামান
(৪ জুলাই ১৯৫২ - ১১ এপ্রিল ২০১৫)




09/04/2026

"আবার জুলাই নামবে দেশে"

কথা : জাকারিয়া আল হোসাইন
সুর : রাআদ ইজামা
পরিবেশনায় : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির




#জনগণের_রায়_ভুলোনা

জ্বালানি সংকটের অজুহাতে শিশুদের শিখন শূণ্যতা তৈরি করা যাবে না।
07/04/2026

জ্বালানি সংকটের অজুহাতে শিশুদের শিখন শূণ্যতা তৈরি করা যাবে না।





জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদঢাকা মহানগরসহ দেশের সকল মহানগরের স্কুল ও কল...
31/03/2026

জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ

ঢাকা মহানগরসহ দেশের সকল মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করে বিশেষ বরাদ্দ দিয়ে হলেও নিয়মিত সশরীরে পাঠদান সচল রাখার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অদূরদর্শী। সরকার একদিকে দেশে জ্বালানি সংকট নেই বলে দাবি করছে, অন্যদিকে জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চাপিয়ে দিচ্ছে। এই পরস্পরবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণার শামিল। প্রশ্ন জাগে, দেশে যদি সত্যিই জ্বালানি সংকট থাকে, তবে তার দায় সবার আগে কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন চাপানো হচ্ছে? রাষ্ট্রের অন্য সব খাত ও বিলাসিতা সচল রেখে কেবল শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা মূলত জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্র।"

নেতৃবৃন্দ করোনাকালীন তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হয়। ইন্টারনেটের উচ্চমূল্য ও ডিভাইসের অভাবে বিপুলসংখ্যক শিক্ষার্থী যেমন শিখন ঘাটতি ও শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্নতার শিকার হয়, তেমনি অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহারের সুযোগ কোমলমতিদের ঠেলে দেয় ডিভাইস আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে। শ্রেণিকক্ষভিত্তিক পঠন-পাঠন ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায়, পুনরায় একই পদ্ধতির পুনরাবৃত্তি করা মানে জেনেশুনে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া।”

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, “জ্বালানি সংকট বা যানজট নিরসনের দোহাই দিয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা অধিকার খর্ব করার কোনো সুযোগ নেই। সরকারকে অবশ্যই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। আমরা অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য নিয়মিত ও সশরীরে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম...
20/03/2026

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।

প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, "ঈদ মোবারক"


মাহে রমাদানের ডাক◆ রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।◆ পূ...
18/02/2026

মাহে রমাদানের ডাক

◆ রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।

◆ পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে সিয়াম পালন, জামায়াতে নামাজ আদায়, অর্থসহ কুরআন তিলাওয়াত ও বেশি বেশি নফল ইবাদত করুন।

◆ নিকটাত্মীয়, প্রতিবেশী ও সকল মানুষের হক আদায়ে সচেষ্ট হোন।

◆ আল্লাহর ফরজ বিধান জাকাত (সামর্থ্যবানদের জন্য) যথাযথভাবে আদায় করুন। সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সাদকা করুন।

◆ রমাদানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন।

◆ ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।

◆ দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন (শুধু ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক ও রোগীদের জন্য নিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যেতে পারে)।

◆ সোশ্যাল মিডিয়া জগতের অশ্লীলতা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।

◆ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।

◆ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও মানবতাবিরোধী সকল কার্যক্রম বন্ধে আওয়াজ তুলুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অ...
14/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের হঠকারী সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ...
09/02/2026

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের হঠকারী সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যখন স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, তখন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনমনে গভীর সংশয় ও আস্থার সংকট তৈরি করেছে। নির্বাচনের পরিবেশকে বিতর্কমুক্ত রাখার পরিবর্তে কেন এমন রহস্যজনক সিদ্ধান্ত নেওয়া হলো—তা আজ দেশবাসীর কাছে বড় প্রশ্ন। বিশেষ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে ভোটকেন্দ্র থেকে বিএনসিসির মতো নিরপেক্ষ সংস্থাকে সরিয়ে দেওয়া এবং এখন সাধারণ ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ কি না—সেই প্রশ্ন তোলা এখন সময়ের দাবি।”

নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, “আধুনিক যুগে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিবাদের হাতিয়ার। এই সুযোগ কেড়ে নেওয়ার অর্থ হলো কোনো বিশেষ মহলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির পথকে সুগম করা।”

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, “দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২৪-এর জুলাইয়ে এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের মৌলিক ভোটাধিকার ফিরিয়ে আনা। অথচ জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাইয়ে সাধারণ মানুষের হাতের এই মোবাইল ফোনই তখন ফ্যাসিবাদের সকল অন্যায়ের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করেছিল। এখন সেই ফোনকে ভয় পাওয়ার অর্থ হলো জনমতের প্রকৃত প্রতিফলনকে বাধাগ্রস্ত করা, যা কোনোভাবেই কাম্য নয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের এই বিধিনিষেধের ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের যাতায়াত ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে; ফলে নির্বাচনে ভোটার উপস্থিতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা দেশ ও জাতির স্বার্থে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা রক্ষায় অবিলম্বে এই হঠকারী ও অগণতান্ত্রিক নির্দেশনা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। সেইসাথে নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকার রক্ষায় এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করার জন্য আমরা সকল রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক সংগঠনসহ গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।”

রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলে...
07/02/2026

রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া সরকারি কলেজ শাখা।


#গণভোটে_হ্যাঁ

Address

Patiya

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির - পটিয়া সরকারী কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share