মানবতায় পটিয়া

মানবতায় পটিয়া পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন আমাদের স?

16/11/2025

রক্তদিন জীবন বাঁচান

 #গুরুত্বপূর্ন_সকলের_জন্যেবিয়ের দিন।বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে আমাকে ডেকে নরম স্বরে বললেন—“বাবা, তোমাদে...
18/10/2025

#গুরুত্বপূর্ন_সকলের_জন্যে

বিয়ের দিন।
বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।

মেয়ের বাবা আড়ালে আমাকে ডেকে নরম স্বরে বললেন—
“বাবা, তোমাদের তো ১০০ জন বরযাত্রী আসার কথা ছিল? এতজন কেনো?”

আমি হাসিমুখে বললাম—
“বাবা, আমি পরিবারের ছোট ছেলে। সবাই শখ করে আসতে চেয়েছে। বললে কি করে না করি বলুন?”

তিনি একটু থেমে বললেন—
“তা ঠিক আছে, তবে আগে থেকে জানালে ভালো হতো। এখন ওদেরকে বলে দাও, খাবারে সামান্য দেরি হবে। আমরা সবার জন্য একসাথে আয়োজন করছি।”

আমি বললাম—
“বাবা, আপনি টেনশন করবেন না। আমি বলে দিচ্ছি।”

এভাবেই বিয়েটা হয়ে গেল।
আমি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব—কাউকে বাদ দিইনি। মনে হয়েছিল, এরা-ই আমার আপনজন।

বছর ঘুরে এলো স্ত্রীর ডেলিভারির দিন।
হাসপাতালে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস আটকে আসছে।
চরম জরুরি অবস্থায় দরকার এ নেগেটিভ রক্ত।

আত্মীয়-স্বজন অনেকের সাথেই রক্ত মিলে যায়, কিন্তু তারা নানান অজুহাতে পাশ কাটিয়ে গেলো।
হতাশায় রিকশায় উঠে ছুটলাম কলেজের দিকে, ভাবলাম হয়তো কোনো স্বেচ্ছাসেবক সাহায্য করতে পারবে।

আমার ছটফটানি দেখে রিকশাওয়ালা মামা জিজ্ঞেস করলো—
“মামা, এত চিন্তিত কেন? কী হইছে?”

আমি বললাম—
“স্ত্রীর ডেলিভারি, এ নেগেটিভ রক্ত লাগবে। কোথাও পাই নাই।”

রিকশাওয়ালা মামা কিছু না ভেবেই বললো—
“মামা, আমার রক্তই তো এ নেগেটিভ। আমারটা নিবেন?”

অবশেষে, সেই অচেনা রিকশাওয়ালা মামার রক্তেই আমার স্ত্রীর ডেলিভারি হলো।
আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম—
বিয়েতে যাদের দলে দলে নিয়ে গিয়ে খাওয়ালাম, যাদের আপন ভেবেছি, আজ সেই বিপদে কেউ নেই। পাশে দাঁড়ালো কেবল একজন অচেনা মানুষ—রিকশাওয়ালা মামা।

তারপর থেকে যখনই বাসায় ভালো খাবার রান্না হয়, আমি তাকে ফোন করে ডেকে আনি। কারণ, আপন বলতে তিনিই প্রমাণ দিয়েছেন।

মানুষের ভিড়েই সবসময় আপনজন পাওয়া যায় না।
আসল আপনজন সেই, যে বিপদের দিনে পাশে দাঁড়ায়।
অচেনা মানুষও আপন হয়ে উঠতে পারে, আর যাদের আপন ভেবেছিলাম তারা অনেক সময় দূরে সরে যায়।

মানবতায় পটিয়া
18/07/2025

মানবতায় পটিয়া

আলহামদুলিল্লাহ🥰🥀প্রিয় ছোট ভাই Abrar Uddin Alvi এর ১তম বারের মতো বি+ পজেটিভ লাল ভালোবাসা,দান করলো। রক্তদানের ছবি লোক দেখ...
17/07/2025

আলহামদুলিল্লাহ🥰🥀
প্রিয় ছোট ভাই Abrar Uddin Alvi এর ১তম বারের মতো বি+ পজেটিভ লাল ভালোবাসা,দান করলো।
রক্তদানের ছবি লোক দেখানোর জন্য নয়,
অন্যকে এই মহৎ কাজে উৎসাহিত করার জন্য প্রচার করা হয়।

17/07/2025
সেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে প্রথম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা আয়োজন করা হয়।এতে মামবতায় পটিয়া অংশগ্রহণ কর...
15/07/2025

সেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে প্রথম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা আয়োজন করা হয়।এতে মামবতায় পটিয়া অংশগ্রহণ করে। সেবা সামাজিক সংগঠন কে উৎসাহিত করার জন্য মানবতায় পটিয়া পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি নিম গাছের ছাড়া ও জাতীয় পতাকা দেওয়া হয় এবং মানবিক ও সামাজিক কাজে অন্যবদ্দ অবদান রাখায় মানবতায় পটিয়া কে স্বীকৃতি সরুপ সম্মাননা স্বারক প্রদান করা হয়। এতে মানবতায় পটিয়া পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সংগঠন এর এডমিন ইমাম হাসান এতে তিনি সেবা সামাজিক সংগঠনের সফলতা কামনা করেন।এতে আরো উপস্থিত ছিলেন রক্ত বন্ধু AR Asif ও Mohammed Arafat ।

মানবতায় পটিয়া এর সম্মানিত সদস্য জনাব জামসেদ উদ্দীন সহিত মোছাম্মৎ মেরিনা সুলতানার শুভ পরিনয়ে মানবতায় পটিয়া পরিবারের পক্ষ ...
22/06/2025

মানবতায় পটিয়া এর সম্মানিত সদস্য জনাব জামসেদ উদ্দীন সহিত মোছাম্মৎ মেরিনা সুলতানার শুভ পরিনয়ে মানবতায় পটিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রব তাদের দাম্পত্য জীবনে বারাকা দান করুক এবং তাদের দাম্পত্য জীবনের পথ চলা সহজ করে দিক।

শাদী মোবারক জামসেদ বদ্দা।

উপস্থিত থেকে উৎসাহ দেওয়ার জন্য মানবতায় হাসান, Mohammed Arafat এবং AR Asif কে মানবতায় পটিয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

16/06/2025

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতায় পটিয়া'র পক্ষ থেকে ডোনারদের সাথে শুভেচ্ছা বিনিময়।

মানবতায় পটিয়া পরিবারের ব্যতিক্রমি আয়োজন❤️        🌍 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ 🌍উপলক্ষে রক্তদাতাদের সাথে পটিয়ার পথে পান্থরে...
14/06/2025

মানবতায় পটিয়া পরিবারের ব্যতিক্রমি আয়োজন❤️ 🌍 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ 🌍
উপলক্ষে রক্তদাতাদের সাথে পটিয়ার পথে পান্থরে ফুলেল শুভেচ্ছা বিনিময়❤️

তারিখঃ ১৪ জুন
"রক্ত দিন, জীবন বাঁচান ❤️"
আজ বিশ্ব রক্তদাতা দিবস।
এই দিনে আমরা সেই সব নির্ভীক রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নিঃস্বার্থভাবে তাদের রক্ত দিয়ে হাজারো প্রাণ বাঁচিয়েছেন।
এক ব্যাগ রক্ত – এক প্রাণের আশা।
চলুন আমরা সবাই একসাথে এগিয়ে আসি, রক্তদানে অংশ নেই, গড়ে তুলি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনার এক ব্যাগ রক্ত হতে পারে কারো নতুন জীবনের শুরু!
👍👍 যারা রক্ত দিতে আগ্রহী তাদেরকে
👉ব্লাডগ্রুপ
👉লোকেশন
👉মোবাইল নাম্বার
দেওয়ার অনুরোধ রইল।


#রক্তদাতা_দিবস

#মানবতা_হোক_সবার_উপর
#মানবতায়_পটিয়া

Address

Station Road, New Market, 04th Floor, Shop No. 6
Patiya
PATIYA

Telephone

+8801810991199

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতায় পটিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share