মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা

  • Home
  • Bangladesh
  • Patenga
  • মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা সামাজিক, আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন।

20/03/2026
পবিত্র মাহে রমজান—রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র বার্তা নিয়ে আসে হৃদয়ের মাঝে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। এই বরকতময় সন্ধ...
13/03/2026

পবিত্র মাহে রমজান—রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র বার্তা নিয়ে আসে হৃদয়ের মাঝে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। এই বরকতময় সন্ধ্যায় কিছু হাসি, কিছু দোয়া আর ভাগাভাগি করা ভালোবাসায় মুখর হয়ে উঠেছিল এক সুন্দর আয়োজন। ❤️

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় কমিটির আওতাধীন সকল ইউনিটের সম্মিলিত উদ্যোগে গরীব, পথচারী, মিসকিন ও অসহায় মানুষের সাথে নিয়ে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও সালামে গাউসিয়া পাঠ করা হয়। পরিশেষে অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব মোনাজাত পরিচালনা করেন এবং সকলের জন্য কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

📍 স্থান: মাঝিরঘাট বিবি মসজিদ
📅 সময়: ২২ রমজান | ১২ মার্চ ২০২৬।

ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের মুখে একফোঁটা হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস যেন হয়ে উঠেছে মান...
12/03/2026

ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের মুখে একফোঁটা হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস যেন হয়ে উঠেছে মানবতার এক সুন্দর দৃষ্টান্ত। ✨

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০নং ওয়ার্ড শাখার উদ্যোগে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ আয়োজনে এলাকার সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে বলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০নং ওয়ার্ড শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

সমাজের অসহায় মানুষের মুখে একফোঁটা হাসি ফোটাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 🤍

🖤 শোক সংবাদ 🖤মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি জনাব হারুনুর রশিদ এর সেজ...
14/02/2026

🖤 শোক সংবাদ 🖤
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি জনাব হারুনুর রশিদ এর সেজ ভাই মোঃ ইদ্রিস রাত ২:৩০ মিনিট ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
🕋 জানাজা ও নামাজের তথ্য:
📅 তারিখ: আজ, ১৪/০২/২৬ ইং
⏰ সময়: বাদ যোহর
📍 স্থান: পশ্চিম মাদার বাড়ী, যুগি চাঁদ মসজিদ

শ্রদ্ধাভিনন্দন!***********বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এঁর মেজ জামাতা, মাইজভাণ্ডারী গাউসিয়া ...
04/02/2026

শ্রদ্ধাভিনন্দন!
***********
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এঁর মেজ জামাতা,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সুযোগ্য সহ-সাধারণ সম্পাদক,
পরম শ্রদ্ধেয় জনাব প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ কামালুর রহমান মহোদয় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন'র সম্মানিত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন, গভীর শ্রদ্ধা ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
মহান আল্লাহ্ আপনার সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন, আমিন।

02/01/2026

#শোক_সংবাদ 🖤
জনাব মো: শওকত উসমান বাবুল (Md. Showkat Osman) আজ ৩ জানুয়ারি ২০২৬ ইং, রাত ১২:০৮ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বাদ যোহর, মাঝিরঘাট বিবি মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুম চট্টগ্রামের মাঝিরঘাট নিবাসী।
তিনি মরহুম হাজী ইদ্রিস মিয়া সাহেবের জ্যেষ্ঠ পুত্র এবং, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সম্মানিত সদস্য জনাব,
আশরাফুজ্জামান আশরাফ সাহেব-এর বড় ভাই।
তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কুয়েত জিলিপ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন 🤲
শোকাহত—
এস এম মনজুর
সাধারণ সম্পাদক
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ
মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা

মহান ১০ পৌষ, ২৫ ডিসেম্বর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র প্র-পৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশ...
24/12/2025

মহান ১০ পৌষ, ২৫ ডিসেম্বর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র প্র-পৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে
আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।

🔹স্থান: গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ, মাঝিরঘাট, চট্টগ্রাম।

✨ হাদিয়া সহকারে র‍্যালী সম্পন্ন ✨মহান ২৬ আশ্বিন উরস শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩...
09/10/2025

✨ হাদিয়া সহকারে র‍্যালী সম্পন্ন ✨

মহান ২৬ আশ্বিন উরস শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০নং ওয়ার্ড শাখা-এর ৯ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ০৯ই অক্টোবর হাদিয়া সহকারে এক বর্ণাঢ্য র‍্যালী সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

র‍্যালীটি বাদশাহ মিয়ার গলি নাসির মোহাম্মদ সাহেবের বাড়ি হতে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রাক ডিভাইডার হয়ে পশ্চিম মাদারবাড়ি হযরত নজুশাহ্ মাজার প্রাঙ্গন হয়ে কদমতলী মোড় প্রদক্ষিণ করে কমিটি কার্যালয়ে গিয়ে উক্ত র‍্যালীর সমাপ্তি ঘটে।

আজকের এই র‍্যালীতে উপস্থিত হয়ে যারা র‍্যালীটিকে সৌন্দর্যময় করে তুলেছেন, সকলকে মুনিব মওলা মাইজভাণ্ডারী নিজগুণে কবুল করুক।

মুনিব মওলা মাইজভাণ্ডারী নিজ গুণে সবার হাদিয়া ও উপস্থিতি কবুল করুন। 🌺

#উরসশরীফ #মাইজভাণ্ডারী #গাউসিয়াহককমিটি #র‍্যালী #আধ্যাত্মিকউৎসব

Address

17 Majhirghat Road
Patenga
4000

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখা:

Share