Thetrai Students Association - TSA

Thetrai Students Association - TSA একটি অরাজনৈতিক এবং অমুনাফাভোগী সংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কুড়িগ্রামে বন্যার্ত এবং নদী ভাঙ্গনে আক্রান্ত মোট ১১,৪৪১ পরিবারকে ত্রান সহায়তা প্র...
14/10/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কুড়িগ্রামে বন্যার্ত এবং নদী ভাঙ্গনে আক্রান্ত মোট ১১,৪৪১ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে ।

মোট প্রাপ্ত টাকার পরিমাণ ৫৬,০০,০০০ টাকা । মোট খরচকৃত টাকার পরিমাণ ৫০,০৫,০০০ টাকা । উদ্বৃত্ত ৫,৯৫,০০০ টাকা বৈষম্যবিরোধীর ফান্ডে জমা দেয়া হয়েছে যা শেরপুর এবং ময়মনসিংহয়ে বন্যার্তদের ত্রান সহযোগিতায় ব্যবহৃত হবে ।

আজ থেকে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রান বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে ।
02/10/2024

আজ থেকে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রান বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে ।

20/09/2024

আবরার মারা গেলো, সেই নিউজ শেয়ার দিয়ে একদল মানুষ বললো, "ভাগ্যিস বুয়েটে টিকি নাই। বুয়েটে পড়লে আজকে হইতাম অমানুষ!!"

তোফাজ্জল মারা গেলো, সেই নিউজ শেয়ার দিয়ে আরেকদল মানুষ বললো, "ভাগ্যিস ঢাবিতে টিকি নাই। ঢাবির পোলাপান মানেই...!!"

সেইখান থেকে মিম বানানো হচ্ছে, সারমর্ম: "আগে চান্স পেয়ে দেখান!!"

আপনি আপনার শিক্ষাজীবনের এডমিশন ফেইজে ফেইলড ছিলেন, ঢাবি বুয়েটে চান্স পান নাই, দ্যাটস ওকে। এটা হইতেই পারে। সবাই তো আর চান্স পাবে না। ব্যর্থতা সফলতা মিলিয়েই জীবন।

কিন্তু আরেকজনের লাশের উপরে ভর দিয়ে নিজের জীবনের ব্যর্থতাকে গ্লোরিফাই করার কারণ কী?? ফেইলিওর থেকে উদ্ভূত হতাশা?? সেইটা প্রকাশ করতে লাশের উপর পাড়া দিতে চাওয়ার কারণ কী??

আপনি যে ফেইলিওর ছিলেন, সেইটা আমরা সবাই জানি। আপনি যেহেতু গুরুত্বপূর্ণ কেউ না, সেহেতু বিষয়টা আমরা কেউ মনেও রাখি নাই। সেজন্য আপনার টেকা না টেকায় আমাদের কিছু যায় আসেও নাই।

কিন্তু আপনি যখন পলিটিক্যাল পার্টির মত লাশের রাজনীতি শুরু করেন, লাশকে উপজীব্য করে নিজের না টেকা নিয়ে গর্ব করেন এবং হাসাহাসি করেন, তখন আপনার প্রতি জন্মায় আমাদের করুণা। সেই করুণা গড়িয়ে শেষ হয় আপনার প্রতি ঘেন্নায়। ছি:!!

লাশের উপর দিয়ে এসব কইরেন না, বিষয়টা অনেক প্যাথেটিক!!

কিছু লাজ শরম রাইখেন ভাই, এত বেলাজ হয়ে জীবন কাটাইলে তো শুধু আরেকজনের হাসির পাত্রই হয়ে থাকবেন। বিষয়টা তো ওর্থ ইট না।

Collected*

18/09/2024

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন একটি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন । এই সংগঠনটি সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ করার দাবি জানিয়েছিলো মন্ত্রীপরিষদ বিভাগকে । এই দাবির চিঠিই জনপ্রশাসন মন্ত্রণালয়কে দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ ।

এখানে চাকুরীর বয়স ৩৫ হওয়া কিংবা অবসরের বয়স ৬৫ হওয়া কোনোটাই কনফার্ম না । জনপ্রশাসন মন্ত্রণালয় দাবি যাচাই বাচাই করে সিদ্ধান্ত নিবে ; ৩৫ কে ৩২ বানাতে পারে কিংবা ৬৫ কে ৬২ ; অথবা কোনো পরিবর্তন না করে আগের মতো রেখে দেয়া ।
অর্থাৎ মেইন প্রসেসিং এখনো বাকী । যে চিঠি প্রকাশ পেয়েছে সেটা প্রসেসিংয়ের প্রাইমারি স্টেজ ।

তবে আমাদের যে রিয়াকশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা জনমনে ; এটার প্রয়োজন আছে । এই চিঠি দেখে চুপচাপ থাকলে হয়তো বা তাদের দুরভিসন্ধি পূরণ হয়ে যেতো।

আমরা যত পারি আওয়াজ উঠানো উচিত, কিংবা ইনফ্লুয়েন্সিয়াল লোকদের কথা বলা উচিত । আশা রাখছি আগামীকালই প্রথম আলোতে চাকরির বয়স সংক্রান্ত একটা কলাম পাবো ।

এবার আশা যাক প্রশাসনের কর্মকর্তারা কেনো এটা নিয়ে আওয়াজ তুললো, তারা তো অলরেডি সেটেল্ড । টুইস্ট এখানেই ।
তুমুল আলোচিত চাকুরির বয়সের টপিকে তারা সুকৌশলে অবসরের সময়ও ৫ বছর বাড়িয়ে দিয়েছে । তাদের মেইন উদ্দেশ্য চাকুরির বয়স বাড়ানো না, আরো ৫ বছর পাওয়ার এক্সারসাইজ করা । এখন ডিরেক্ট এই দাবি তুললে তো রাষ্ট্রযন্ত্র খাবে না ; তাই পোলাওয়ের সাথে চাল মিক্স করা আর কী । তারা আখের গুছাতে এটা ভাবেও নাই যে অবসরের বয়স ৫ বছর বাড়ালে যা সিকি, আধুলির মতো দুয়েকটা পোস্টের সার্কুলার আসে, সেটারও ফ্লো কমে যাবে ।

প্রবেশের বয়সসীমা বাড়ানোতেও একটা গোষ্ঠীর স্বার্থ জড়িত । নিজেরা আদুভাই হয়ে আছে, ৩৫ পর্যন্ত ট্রাই মেরে পুরো ছাত্রসমাজকে আদুভাই বানাতে চাচ্ছে ।
কোনোপক্ষই জেনারেল ভিউ, অভারঅল ইম্প্যাক্ট দেখছে না ; সবারই দরকার তালগাছ ।

সরকারে এখন জ্ঞানী, গুণী লোকজন আছেন যারা সারাজীবন জনগণের কথা বলে গেছেন, জনগণের পালস ধরতে পেরেছেন । চাকুরির বয়স নিয়েও এই গুণীজনেরা সবসময় সমালোচনা করে গেছেন । তাদের থেকে যৌক্তিক সিদ্ধান্তই আশা করি ।

অনেকে বলেন উন্নত বিশ্বে চাকুরীর বয়স সীমা নাই । তাদেরকে আমি বলবো আগে বাংলাদেশকে সেই পর্যায়ে যেতে দিন । উন্নত বিশ্বে দুই হাজার চাকরির জন্য সাড়ে তিন লাখ এপ্লিকেশন পড়ে না । দে হ্যাভ দ্যাট রিসোর্স । যে যখন ইচ্ছা চাকরি সুইচ করতে পারে, একদিনও বেকার বসে থাকতে হয় না । এবং তারা বাংলাদেশের মতো সরকারি চাকরির আশায় জীবন, যৌবন সঁপেও দেয় না । সুতরাং বয়সসীমা তাদের কাছে কোনো ফ্যাক্টও না ।

আমি মনে করি চাকরির বয়সসীমা একদিনও বাড়ানো উচিত নয় । একদিন বাড়ানো মানে একটা ছেলে চাকরির আশায় অতিরিক্ত একদিন বেকার বসে থাকা । এর চেয়ে সে আর্লি সেটেল্মেন্টের চেষ্টা করে পরিবারের হাল ধরবে তাই বেটার ।

অন্যদিকে মেয়েদের জন্যও বয়স বাড়ানোটা একটা কার্স । ছেলেগুলো কুনোব্যাঙ হয়ে বুড়ো বয়স পর্যন্ত পড়াশোনা করবে অন্যদিকে কমবয়সী মেয়েরা এই কুনোব্যাঙগুলোর সাথে কম্পিটিশনে টিকতে না পেরে ফেমিলি প্রেশারে বিয়ে করবে । উইম্যান ইমপাওয়ারমেন্ট একদম মাঠে মারা পড়বে ।

সবমিলিয়ে তরুণ সমাজকে এক গভীর অমানিশায় ফেলে দেয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে বাংলাদেশের মতো অনুন্নত দেশে চাকরির বয়সসীমা বাড়িয়ে দেয়া । এর ডালপালা গজিয়ে উঠার আগেই সমূলে উৎখাত করা হোক ।

02/09/2024

সরকারি সব আয়ের উৎস বন্ধ করে দেয়া হোক । বিদ্যুৎ বিল বেশি, চাকুরীতে আবেদন বেশি, পেট্রোলের দাম বেশি, টোল বেশি, ভ্যাট বেশি, ইন্টারেস্ট বেশি । এগুলা সব কাটছাট করা হোক । পাবলিক সার্ভিস হবে সব ফ্রিতে ।

সরকারের ইনকামের উৎস নিয়ে ভাবার প্রয়োজন নাই ।

তবে সরকারি আমলাদের বেতন বেশি চাই । ১০ম পে স্কেল চালু করা চাই, অফিস টাইম কমানো চাই, বছরে দুইটা কান্ট্রি ট্যুর চাই, সৎ বউয়ের উপর ভাতা চাই ।

টাকা ছাপিয়ে এই ডিমান্ডগুলো পরিশোধ করা হোক ।

আমরা আউটপুট দিবো না, তবে ইনপুট নিবো ।

এভাবেই তৈরী হবে স্ট্যাগফ্লেশনের সোনার বাংলাদেশ ।

27/08/2024

পুরনো সিস্টেমে থেকে আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না । আপনাকে দিয়েই নতুন সিস্টেমের শুরু হতে হবে ।

23/08/2024

নোয়াখালী, ফেনী, কুমিল্লার ফ্ল্যাশফ্লডের সাথে উত্তরবঙ্গের ফ্লডের তুলনা দেয়াটা আল্টিমেট ইগনরেন্স ।

উত্তরবঙ্গের বন্যায় বেশিরভাগ ক্ষেত্রে চরাঞ্চলগুলো প্লাবিত হয়, চরে থাকা মানুষন এফেক্টেড হয় । তারা এই রিস্ক নিয়েই চরে থাকে । মেন্টাল, সিস্টেমেটিক্যাল প্রস্তুতিও থাকে ।

অন্যদিকে বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লাতে যা হচ্ছে সেটা তাদের জন্য কল্পনাতীত । আগের দিন ঘুমোতে গিয়েও তারা হয়তো ভাবেনি পরের দিন পানির নিচে থাকা লাগবে । চাকুরে, ব্যবসায়ী ভাবেনি তাদের অফিস, গোডাউন ডুবে যাবে ।

ওয়াইফাই, কয়েকতলা বিল্ডিং, পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকা এবং মোটামুটি একটা আধুনিক সভ্যতায় নিজেকে অভ্যস্ত করতে থাকা লোকজন হুট করে এক্সিস্টেন্স থ্রেটে পড়ে গেলো!

এটা একটা ইনটলারেবল অর্থনৈতিক এবং মানসিক ধাক্কা ।

আমরা ইললজিক্যাল কম্প্যারিজনে না গিয়ে সমস্ত বন্যার্তদের জন্য নিজেদের অবস্থান অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দেয়; কিছু করার না থাকলে মন থেকে সহানুভূতিটা জানাই এট লিস্ট ।

Resistance week started....
15/08/2024

Resistance week started....

চলমান সহিংসতায় জড়িত কোনো ব্যাক্তিকে বর্তমানে এক্টিভ থাকা প্রধান রাজনৈতিক দলগুলো যাতে শেল্টার না দেয় এবং ইতোমধ্যে যারা না...
15/08/2024

চলমান সহিংসতায় জড়িত কোনো ব্যাক্তিকে বর্তমানে এক্টিভ থাকা প্রধান রাজনৈতিক দলগুলো যাতে শেল্টার না দেয় এবং ইতোমধ্যে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে যাতে দলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয় সেই উদ্দেশ্যে দলগুলোর নেতাকর্মীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় হয় ।

"Mass Awareness Campaign" এর আওতায় নেতাদেরকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় ।

এসময় তারা প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থেকে দেশের তরুণ সমাজকে নিয়ে নৈরাজ্যহীন, বাস্তবসম্মত, সহানুভূতির রাজনৈতিক অঙ্গন বিনির্মানের প্রত্যাশা ব্যাক্ত করেন ।

চলমান সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে "Mass Awareness Campaign" এর আওতায় লিফলেট বিতরণ কর্মসূচি ।
12/08/2024

চলমান সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে "Mass Awareness Campaign" এর আওতায় লিফলেট বিতরণ কর্মসূচি ।

বাজার মনিটরিং
10/08/2024

বাজার মনিটরিং

উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন । আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (উলিপু...
09/08/2024

উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ।

আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (উলিপুর)

Address

Pandul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thetrai Students Association - TSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share