12/09/2026
পার্বত্য বৌদ্ধ মিশন (PBM)-এর প্রতিষ্ঠাতা এবং পার্বত্য ভিক্ষুসংঘের সাবেক সভাপতি, ভদন্ত সুমনালঙ্কার মহাথের (বেড়াভান্তে) মহোদয় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দিবাগত রাত আনুমানিক ৪:০০ ঘটিকায বার্ধক্যজনিত কারণে অনিত্যতা প্রাপ্ত (পরলোকগমন) হয়েছেন।
তাঁর প্রয়ানে আমরা একজন পরম শ্রদ্ধেয় ধর্মীয় গুরু, সৎ পথ প্রদর্শক এবং অনুকরণীয় গুণী ব্যক্তিকে হারালাম। বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসার এবং সমাজ কল্যাণে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে থাকবে।
আমরা পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথের মহোদয়ের চিরশান্তি ও সৎগতি (মহানির্বাণ) কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত শিষ্য, অনুরাগী ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
অনিচ্চ বত সংখারা উপ্পাদবয়ধম্মিনো।
(সব সংস্কারই অনিত্য, উৎপন্ন হয়ে বিনাশ হওয়াই এদের ধর্ম।)
শ্রদ্ধাবনত
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটি
Dhammadāyāda Oikyo Parishad- DOP