ঐক্য

Call Directions Website Contact the organization

ঐক্য A Welfare Organization of Tetulia, Panchagarh || www.oikko-awo.com

কিছু ছবি শুধু ছবি নয়, একটা ইতিহাস। 💚২০১৫ থেকে ২০২৬, এই ১১ বছরের পথচলায় অসংখ্য মুহূর্ত জমে আছে এই অ্যালবামে। কোথাও হাসি...
27/06/2026

কিছু ছবি শুধু ছবি নয়, একটা ইতিহাস। 💚

২০১৫ থেকে ২০২৬, এই ১১ বছরের পথচলায় অসংখ্য মুহূর্ত জমে আছে এই অ্যালবামে। কোথাও হাসি, কোথাও পরিশ্রম, কোথাও মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট চেষ্টা, কোথাও নতুন স্বপ্নের শুরু।

অনেক মুখ আজ আর সক্রিয় নেই, আবার অনেক নতুন মুখ এই পরিবারের অংশ হয়েছে। কিন্তু একটি বিষয় কখনো বদলায়নি, মানুষের জন্য কিছু করার ইচ্ছা। প্রতিটি ছবির পেছনে আছে একটি গল্প, একটি স্মৃতি, একটি অনুভূতি। এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয়,
একসাথে থাকলে ছোট ছোট উদ্যোগও একদিন বড় ইতিহাস হয়ে যায়।

১১ বছরের এই যাত্রায় যারা কখনো না কখনো ঐক্যের পাশে ছিলেন, সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, দাতা ও সকল সহযোগীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
স্মৃতিগুলো রয়ে যাক, আর এগিয়ে চলুক আমাদের ঐক্য।

OIKKO is a welfare organization founded in June 27, 2015 in Tetulia, Bangladesh. We work to support underprivileged comm...
04/06/2026

OIKKO is a welfare organization founded in June 27, 2015 in Tetulia, Bangladesh. We work to support underprivileged communities through education, healthcare, blood donation, disaster relief, food assistance, environmental initiatives, and various social welfare projects.

With the belief that "Together we can make a difference," OIKKO has successfully completed 60+ humanitarian projects and continues to create positive impact through the dedication of its volunteers.

If you are passionate about helping others and serving society, we invite you to join the OIKKO family.

📝 Membership Application Form:

https://forms.gle/noAXzrdajG4VbPS67

OIKKO EXCELLENCE AWARD 2026 বিজয়ী সকলকে ঐক্য এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।দেশের একেবারে প্রান্তিক জনপদ তেঁতুলিয়া উপজে...
21/05/2026

OIKKO EXCELLENCE AWARD 2026 বিজয়ী সকলকে ঐক্য এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
দেশের একেবারে প্রান্তিক জনপদ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৪১ জন মেধাবী শিক্ষার্থী এ বছর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জন পুরো তেঁতুলিয়াবাসীর জন্য গর্বের, আনন্দের এবং অনুপ্রেরণার। সীমিত সুযোগ-সুবিধা, নানা প্রতিকূলতা ও সংগ্রামের মাঝেও আমাদের গ্রামের ছেলে-মেয়েরা আজ প্রমাণ করেছে, স্বপ্ন দেখার সাহস থাকলে কোনো দূরত্বই বাধা হতে পারে না।

📌 প্রতিষ্ঠানভিত্তিক তালিকাঃ
Bangladesh Agricultural University — ১ জন
Begum Rokeya University, Rangpur — ৩ জন
GST (গুচ্ছ ভর্তি ব্যবস্থা) — ৬ জন
Hajee Mohammad Danesh Science and Technology University — ৪ জন
Jagannath University — ৫ জন
Jahangirnagar University — ২ জন
Mawlana Bhashani Science and Technology University — ১ জন
Nilphamari Medical College — ১ জন
University of Rajshahi — ৪ জন
Rajshahi University of Engineering and Technology — ১ জন
Shahjalal University of Science and Technology — ২ জন
Sher-e-Bangla Agricultural University — ১ জন
Shaheed Suhrawardy Medical College — ১ জন (Dental Unit)
Sylhet Agricultural University — ১ জন
University of Chittagong — ২ জন
University of Dhaka — ৫ জন
University of Frontier Technology Bangladesh — ১ জন

আগামী ২৯ মে ২০২৬, শুক্রবার বিকাল ৩:০০ টায় 📍 Eco Mahanonda Cottage উপস্থিত হয়ে অভিভাবকসহ সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

একদল বিজয়ী তরুণ-তরুণীর সাথে দেখা হচ্ছে, ইন শা আল্লাহ।

ঈদ মোবারক 🌙এই ঈদে যাদের ঘরে হাসি কম, নিঃশব্দে যাদের দিন কেটে যায়,তাদের জীবনেও নেমে আসুক আনন্দের আলো…একটু ভালোবাসা, একটু ...
21/03/2026

ঈদ মোবারক 🌙

এই ঈদে যাদের ঘরে হাসি কম, নিঃশব্দে যাদের দিন কেটে যায়,তাদের জীবনেও নেমে আসুক আনন্দের আলো…

একটু ভালোবাসা, একটু খোঁজ—এই ছোট ছোট যত্নই হয়তো কারও ঈদটাকে বদলে দিতে পারে। ঐক্য এর পক্ষ থেকে সবার জন্য আন্তরিক দোয়া ও অফুরন্ত ভালোবাসা ❤️

আজ ঐক্য এর এবারের শেষ ডিস্ট্রিবিউশন ছিল…এই পর্যন্ত আমরা প্রায় ৩৫০টা ঈদ গিফট বিতরণ করতে পেরেছি, তেতুলিয়া উপজেলার প্রায় ৬০...
19/03/2026

আজ ঐক্য এর এবারের শেষ ডিস্ট্রিবিউশন ছিল…

এই পর্যন্ত আমরা প্রায় ৩৫০টা ঈদ গিফট বিতরণ করতে পেরেছি, তেতুলিয়া উপজেলার প্রায় ৬০টা গ্রামের একদম প্রকৃত দরিদ্র মানুষের মাঝে।

ছবিতে যে জায়গাটা দেখা যাচ্ছে,বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডার সংলগ্ন একটা গ্রাম, ইসলামবাগ। কাঁটাতারের ওপারেই ভারতের শিলিগুড়ি। এত কাছে থেকেও যেন আলাদা এক জগৎ… অবহেলা, কষ্ট আর বঞ্চনায় ঘেরা কিছু মানুষের জীবন।

আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মানবিকতা থাকে, তাহলে এদের জন্য কিছু না করে আপনি ঈদ সেলিব্রেট করতে পারবেন না, সত্যি পারবেন না। এই অনুভূতিটাই আমাদের বারবার টেনে আনে, গত ১১ বছর ধরে আমরা ছুটে যাই তাদের কাছে। কোনো বড় আয়োজন না, কোনো প্রচারের আলো না, শুধু কিছু মুখে হাসি ফোটানোর চেষ্টা, আর হৃদয়ের টান।

আমরা যারা একটু ভালো আছি… ঈদের সময় নতুন কাপড়, ভালো খাবার, পরিবার—সবকিছু নিয়েই ব্যস্ত থাকি। এমনকি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে গিফট পেয়ে খুশিও হই।

কিন্তু একবার ভাবুন,যাদের কিছুই নেই, যাদের ঈদ মানেই অন্য দিনের মতোই একটা দিন… তাদের হাতে যখন আমরা একটা ছোট্ট ঈদ গিফট প্যাকেট তুলে দেই—চাল, চিনি, সেমাই, তেল, সাবান, দুধ… তখন তাদের চোখে যে আনন্দটা দেখি, সেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না!!

ওই হাসিটা, ওই দোয়াটা,এই পুরো আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। মনে হয়, আল্লাহ আমাদেরকে এই ছোট্ট কাজটার মাধ্যমেই অনেক বড় কিছু দিয়ে দিচ্ছেন।

এই আয়োজনের মাধ্যমে আমরা প্রায় ৩৫০টা মানুষের খুশি কিনতে পেরেছি… আর এই খুশির পেছনে আছে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী আর ঐক্য মেম্বারদের ভালোবাসা আর ডোনেশন।

সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ… আপনাদের কারণেই এই পথচলা সম্ভব হয়েছে।

এই খুশি ছড়িয়ে পড়ুক চারদিকে… মানবিকতা বেঁচে থাকুক…
জিইয়ে থাকুক ঐক্য… ❤️

Address

Tetulia
Panchagarh
5030

Alerts

Be the first to know and let us send you an email when ঐক্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঐক্য:

Shortcuts

Share