জামতলি যুব সংঘ - Jamtoli Jubo Shongho

জামতলি যুব সংঘ - Jamtoli Jubo Shongho স্লোগান: আমরা আনিব রাঙা প্রভাত। একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন।

11/04/2026

জামতলি যুব সংঘের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের ডিজিটাল ব্যানার স্থাপন।

বানিয়াপাড়া জামতলি যুব সংঘ একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও মানবিক সামাজিক সংগঠন, যা সর্বদা সমাজের কল্যাণে নিবেদিত। আমাদের লক্ষ্য—মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং একটি সুস্থ, সচেতন প্রজন্ম গড়ে তোলা।

আমাদের কার্যক্রমের ভিত্তি তিনটি শক্তিশালী স্তম্ভের উপর প্রতিষ্ঠিত—
ক্রীড়া, শিক্ষা ও সম্প্রীতি।
এই তিনটি মূলনীতিই জামতলির অগ্রযাত্রার প্রেরণা এবং আমাদের ঐক্যের প্রতীক।

🌿 আমাদের ভিশন:
“সেবাই আমাদের অঙ্গীকার, ঐক্য আমাদের শক্তি।”

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

আসুন, আমরা সবাই একসাথে এগিয়ে আসি—একটি কল্যাণমুখী, মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে।

জামতলি যুব সংঘের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের ডিজিটাল ব্যানার স্থাপন।বানিয়াপাড়া জামতলি যুব সংঘ একটি অরাজন...
11/04/2026

জামতলি যুব সংঘের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের ডিজিটাল ব্যানার স্থাপন।

বানিয়াপাড়া জামতলি যুব সংঘ একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও মানবিক সামাজিক সংগঠন, যা সমাজের কল্যাণে নিবেদিত।

আমাদের কার্যক্রমের মূলভিত্তি তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত—
ক্রীড়া, শিক্ষা ও সম্প্রীতি—এই তিনেই গড়ে উঠছে জামতলির মূলনীতি।

🌿 আমাদের ভিশন:
“সেবাই আমাদের অঙ্গীকার, ঐক্য আমাদের শক্তি।”

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আসুন, সবাই মিলে একটি সুন্দর কল্যাণ মূলক ও আদর্শিক সমাজ বিনির্মানে এগিয়ে আসি।

23/03/2026

রক্ত যোদ্ধা শরিফুল ইসলামের ২৪তম রক্তদান 🩸

আলহামদুলিল্লাহ!
বানিয়াপাড়া জামতলি যুব সংঘের শিশু বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁর ২৪তম রক্তদানের মাধ্যমে।

তিনি একজন সত্যিকারের মানবিক মানুষ। যেখানে মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজনের খবর পান, সেখানেই ছুটে যান নিঃস্বার্থভাবে। নিজের সামর্থ্য দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন এবং রোগী ও তাদের পরিবারের সুখ-দুঃখে পাশে থাকেন।

সম্পূর্ণ বিনামূল্যে তাঁর এই মহৎ রক্তদান নিঃসন্দেহে একটি অনন্য মানবসেবামূলক কাজ, যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

আল্লাহ তাঁকে এই উত্তম কাজের উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর এই মানবসেবার ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দান করুন। আমিন 🤲

ইদ মোবারক 🌙✨আলহামদুলিল্লাহ, জামতলি যুব সংঘের ইদ আনন্দ।  সকলকে সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর ২০২৬।...
23/03/2026

ইদ মোবারক 🌙✨

আলহামদুলিল্লাহ, জামতলি যুব সংঘের ইদ আনন্দ। সকলকে সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর ২০২৬। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে সংঘের সকল সদস্য ও সম্মানিত উপদেষ্টা মণ্ডলী একত্রিত হয়ে ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ।

এভাবেই অটুট থাকুক আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধন। 🤝🌿

21/03/2026

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সবাইকে ইদের শুভেচ্ছা "ইদ মোবারক"

20/03/2026

🌙✨ ঈদের শুভেচ্ছা ✨🌙

জামতলি যুব সংঘের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা—ঈদ মোবারক! 🤲💖

এই পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে বয়ে আনুন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, মুছে যাক সব দুঃখ-কষ্ট।

আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করি এবং একে অপরের পাশে থাকি।

🌟 ঈদ মোবারক 🌟
জামতলি যুব সংঘ

20/03/2026

🕌 বানিয়াপাড়া জামতলি মসজিদ উদ্বোধন ও ইফতার মাহফিল – ২০২৬ইং 🕌

আলহামদুলিল্লাহ! বানিয়াপাড়া জামতলি যুবসংঘের উদ্যোগে আজ সম্পূর্ণ গ্রামবাসীর অংশগ্রহণে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও আমাদের স্বপ্নের মসজিদের শুভ উদ্বোধন।

সকলের আন্তরিক সহযোগিতায় এই মহৎ কাজ সফল হয়েছে। আল্লাহ তায়ালা সবার অবদান কবুল করুন। 🤲

এখন মসজিদটি নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নিয়মিত জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে।



আল্লাহ তায়ালা এই মসজিদকে কেয়ামত পর্যন্ত ইবাদতের কেন্দ্র হিসেবে কবুল করুন। আমিন।

🕌 বানিয়াপাড়া জামতলি মসজিদ উদ্বোধন ও ইফতার মাহফিল – ২০২৬ইং 🕌আলহামদুলিল্লাহ!বানিয়াপাড়া জামতলি যুবসংঘের উদ্যোগে প্রতিবছরের ...
18/03/2026

🕌 বানিয়াপাড়া জামতলি মসজিদ উদ্বোধন ও ইফতার মাহফিল – ২০২৬ইং 🕌

আলহামদুলিল্লাহ!
বানিয়াপাড়া জামতলি যুবসংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও এক মহতী আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ গ্রামবাসী—মহিলা, পুরুষ, ছোট-বড় সকলকে নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল এবং সেই সাথে আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্ন বানিয়াপাড়া জামতলি মসজিদ এর শুভ উদ্বোধন।

এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান এবং সরকার পাড়া জামে মসজিদের খতিব মোঃ ইউনূস আলীসহ আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ।

প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সকল সম্মানিত ব্যক্তিবর্গকে, যারা আর্থিক সহযোগিতা, শ্রম, পরামর্শ এবং নানাভাবে এই আয়োজনকে সফল করতে অবদান রেখেছেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

বানিয়াপাড়া জামতলি মসজিদ শুধু একটি স্থাপনা নয়—এটি আমাদের যুবসমাজ ও এলাকাবাসীর আবেগ, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক। এই মহৎ কাজ বাস্তবায়নে যারা জমি দান করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তায়ালা আপনাদের এই মহান দান কবুল করুন এবং কেয়ামত পর্যন্ত এই মসজিদে আদায়কৃত প্রতিটি সিজদার সওয়াব আপনাদের আমলনামায় যুক্ত করুন। আমিন। 🤲

এছাড়াও এলাকার বাইরে অবস্থান করেও যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা। বিশেষ করে আমেরিকা প্রবাসী মোঃ মাহমুদুল হাসান ভাইয়া—যিনি পরামর্শ, অর্থ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে সবসময় আমাদের সাথে ছিলেন। পাশাপাশি বাশার ভাইয়াসহ আরও অনেকেই নানাভাবে এই মসজিদ ও আয়োজনকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ তায়ালা সকলের অবদান কবুল করুন। আমিন।

আলহামদুলিল্লাহ! এখন বানিয়াপাড়া জামতলি মসজিদ সম্পূর্ণভাবে নামাজ আদায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যে ইফতারের পর মাগরিবের নামাজ থেকেই নিয়মিত জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে।

মহান আল্লাহর অশেষ রহমতে এই মসজিদ কেয়ামত পর্যন্ত মুসল্লিদের সিজদায় মুখরিত থাকুক—এটাই আমাদের আন্তরিক দোয়া। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি এবং তাঁর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

🤲 সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মসজিদের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।

16/03/2026

বানিয়াপাড়া জামতলি মসজিদের টিউবওয়েল স্থাপন — আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ! বানিয়াপাড়া জামতলি যুব সংঘের উদ্যোগে আমাদের প্রিয় বানিয়াপাড়া জামতলি মসজিদে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে করে মুসল্লিদের অজু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে অনেক সুবিধা হবে, ইন শা আল্লাহ।

আরও আনন্দের খবর হলো, জামতলি যুব সংঘের উদ্যোগে নির্মাণাধীন নতুন মসজিদটি খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। আমরা আশা করি, এই মসজিদটি এলাকার মুসল্লিদের জন্য ইবাদতের একটি সুন্দর ও পবিত্র স্থান হিসেবে গড়ে উঠবে।

সবাই দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা এই কাজগুলো কবুল করেন এবং যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন তাদের উত্তম প্রতিদান দান করেন। আমিন। 🤲

জাতীয় নির্বাচন ২০২৬ ও গণভোটে জামতলি যুব সংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান।
12/02/2026

জাতীয় নির্বাচন ২০২৬ ও গণভোটে জামতলি যুব সংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান।

12/02/2026

জাতীয় নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে জামতলি যুব সংঘের সদস্যরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। দায়িত্ববোধ ও উদ্দীপনায় এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটে চলছেন চলা, সবার অংশগ্রহণে এবং গণতান্ত্রিক এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Address

Bania Para, Tunirhat
Panchagarh

Telephone

+8801710177959

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামতলি যুব সংঘ - Jamtoli Jubo Shongho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জামতলি যুব সংঘ - Jamtoli Jubo Shongho:

Share