Bangladesh Red Crescent Society , Panchagarh Unit

Bangladesh Red Crescent Society , Panchagarh Unit The name and emblem were changed from Red Cross to Red Crescent on 4th April 1988 vide Act 25 of 1988.

The Bangladesh Red Cross Society was constituted on 31 March, 1973 by the President's Order No.26 of 1973 with retrospective effect from the 16th December 1971. The Society was recognized by ICRC on 20 September, 1973 and admitted to the International Federation of Red Cross and Red Crescent Societies on 02 November, 1973. The President of the People's Republic of Bangladesh is ex-officio Presiden

t of the Society. The President appoints the Chairman of the Society for a term of 3 years, who may hold two consecutive terms

27/05/2026

পবিত্র কুরবানি ঈদ হোক পরিচ্ছন্ন ও নিরাপদ! আমাদের একটু সচেতনতাই পারে আমাদের চারপাশ সুস্থ ও পরিবেশ দূষণমুক্ত রাখতে। কুরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, নিজে সুস্থ থাকুন, প্রতিবেশীকেও নিরাপদ রাখুন।

10/05/2026
10/05/2026

পঞ্চগড়ে রেডক্রিসেন্ট সোসাইটি দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচি পাল করা হয়েছে। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, আজীবন সদস্যদের মাঝে সনদপত্র ও আইডি কার্ড বিতরণম সিনিয়র স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা এবং সেবামূলক কাজের সম্মাননা প্রদান। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের আয়োজন একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও রেড ক্রিসেন্ট পঞ্চগড় ইউনিটের সহ সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু। বক্তব্য দেন কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মফিজ উদ্দীন, কার্য নির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, অ্যাডভোকেট নাসির উদ্দিন সরকার, শিশির আসাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সোসাইটির সদস্য ও পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আনতারা সাদিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা রাকিবুল হাসান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন। আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্টের পঞ্চগড় ইউনিটের আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন, সিনিয়র সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও সেবা মূলক কাজের সম্মাননা প্রদান করা হয়।

10/05/2026

পঞ্চগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, পতা....

মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা Henry Dunant এর প্রতি শ্রদ্ধা জানি...
07/05/2026

মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা Henry Dunant এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিদ্ধান্ত মোতাবেক আজ ৭ মে ২০২৬ তারিখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল — “United in Humanity”।

এ উপলক্ষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা, আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ, কৃতি যুব স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা সেবকদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আজীবন সদস্য, যুব সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্কুল-কলেজ ইউনিট সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং প্রেস ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

“মানবতার সেবায় সর্বদা পাশে” — এই অঙ্গীকার নিয়েই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে যাচ্ছে।




Address

Panchagarh
5000

Telephone

+8801616377166

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society , Panchagarh Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Red Crescent Society , Panchagarh Unit:

Share