08/04/2026
আমার কাজিন, তাহমিনা আক্তার মিলি Tahmina Akter Mili ( বিজ্ঞান বিভাগ, ব্যাচ-১৮ ) গত প্রায় ৭–৮ মাস ধরে মরণঘাতি ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ২০২৫ সালের জুলাই মাসে হঠাৎ করে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে এটি প্রথম স্টেজে থাকলেও, ভিসা জটিলতার কারণে চিকিৎসা বিলম্বিত হয়ে বর্তমানে তা আগ্রাসী সারকোমা ক্যান্সারে রূপ নিয়েছে।
ইতোমধ্যে তার একটি বড় অপারেশন হয়েছে। বর্তমানে কেমোথেরাপি চলছে (২টি সম্পন্ন হয়েছে), সামনে আরও ৪টি কেমো বাকি।পাশাপাশি ৩০ টা রেডিওথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু এখনও ইমিউনোথেরাপি শুরু করা সম্ভব হয়নি অর্থের অভাবে।
চিকিৎসার জন্য ইতোমধ্যে তার পরিবার প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করেছে। তার বাবা-মা, যারা সাধারণ প্রাইমারি স্কুল শিক্ষক, তাদের সামর্থ্যের শেষটুকু দিয়ে মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখন তাদের পক্ষে এই ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না। মিলির চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ৮০ লক্ষ টাকা প্রয়োজন।
মিলি বাঁচতে চায়। তার বাঁচার ইচ্ছা, তার মনোবল, সবকিছু এখনো অটুট। কিন্তু অর্থের অভাবে সে ধীরে ধীরে হেরে যাচ্ছে।
আপনাদের কাছে মানবিক সহায়তার আবেদন জানাই। আপনাদের সামান্য সহায়তাই মিলির জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে।
সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ রইলো। 🤍
সাহায্য পাঠানোর ঠিকানা:
Bkash:
01716210230 (মিলি)
01705230673 (মিলির ভাই)
Nagad:
01721324928 (মিলির বাবা)
01736512792 (মিলির মা)
Sonali Bank Limited
Name: Mst Hasina Akter
Branch: Hatiya, Noakhali
A/C: 3813100013211
Sonali Bank Limited
Name: MD. Shadat Hossain
Branch: Hatiya, Noakhali
A/C: 3813100013217