23/02/2026
বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম : “LIGHT BRINGS BACK IN LIFE”
হিউম্যানিটি ফাউন্ডেশন ২০২৬ সালের ভাঙ্গুরা চক্ষু হাসপাতাল এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সহযোগিতার অংশ হিসেবে ফাউন্ডেশন একটি বিনামূল্যের চক্ষু শিবির আয়োজন করে, যেখানে মোট ১৫০ জন উপকারভোগী প্রয়োজনীয় চক্ষু সেবা গ্রহণ করেন।
# ১৫০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা
# ১৩টি বিনামূল্যের ছানি অপারেশন, দুই ধাপে সম্পন্ন
# বিনামূল্যে চোখের ওষুধ, আই‑ড্রপ এবং চশমা বিতরণ
# সঠিক আরোগ্য নিশ্চিত করতে ফলো‑আপ নির্দেশনা প্রদান
আমরা কৃতজ্ঞ:
- সম্মানিত চক্ষু বিশেষজ্ঞ ও মেডিকেল টিম
- সকল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও উদারহৃদয় দাতাগণ
- হিউম্যানিটি ফাউন্ডেশনের মাঠকর্মী ও সহযোদ্ধারা যারা সহযোগিতা করেছেন, শেয়ার করেছেন, অথবা দোয়া করেছেন
আপনাদের সহায়তা দৃষ্টি, মর্যাদা ও আশা ফিরিয়ে দিয়েছে অসংখ্য মানুষের জীবনে।