নপম ফাউন্ডেশন

নপম ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা

সাম্প্রতিক অর্জন:
তরুণ উদ্যোক্তাদের জন্য সমাজকল্যাণে দেশের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার অর্জন করেছে নপম।
গত ১৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সিআরআই-এর চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এই পুরস্কার নপম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি রেজাউল করিম শেখ এর হাতে তুলে দেন।

এক নজরে

সাধারণ তথ্য:
সংস্থার নাম: নপম ফাউন্ডেশন।
সংক্ষিপ্ত রূপ: নপম।
প্রতিষ্ঠাতা: রেজাউল করিম শেখ।
প্রতিষ্ঠার কাল: ২০১১ খ্রিস্টাব্দ।
মূলমন্ত্র: মননের উৎকর্ষতায় মানবিক বিকাশ।
বৈশিষ্ট্য: সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা।
সদস্য সংখ্যা: আজীবন ৬ জন, সাধারণ ১৫ জন, সহযোগী ২৮ জন।
শুভার্থী সংখ্যা: ১৫০ জন।
উপদেষ্টা: ১৩ জন।

সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি:
পদ্মার পদ্মা নদীর কোল ঘেঁষা পাবনার সাগরকান্দিতে ২০১১ সালে যাত্রা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন নপম ফাউন্ডেশন-এর।
শুরু থেকেই কুইজ প্রতিযোগিতা, প্রজেক্টরে সিনেমা দেখানো, ঈদে বা ছুটির দিনে দিন মজুর, ভ্যান চালক, দোকানি, শিক্ষক, ছাত্রছাত্রী সহ সকল মানুষের আনন্দের জন্য ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন, কবিতা আবৃত্তি, সঙ্গীত, মঞ্চ নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী জনমত গঠনের কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
২০১২ সাল হতে তিনদিন ব্যাপী বইমেলা আয়োজন করছে। প্রায় ২০০০টি বই বিনামূল্যে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এখন এ অঞ্চলের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে বই। গড়ে উঠছে ব্যতিক্রমী পাঠাভ্যাস।
ছাত্রছাত্রীদের সৃজনশীলতায় উৎসাহ দিতে, তাদের লেখা ছড়া, গান, কবিতা, গল্প নিয়ে প্রকাশ করা হয় ভাঁজকাগজ বিন্দু। বিন্দুতে লেখক-পাঠক মিলে সম্পৃক্ত ছিলো প্রায় ১৫০০ শিক্ষার্থী।
শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করে আধুনিক ও প্রাগ্রসর শিক্ষাপ্রতিষ্ঠান শিখা একাডেমি গড়ে তোলা হয় ২০১৫ সালে। ইতোমধ্যে এ বিদ্যানিকেতন হতে শতাধিক শিক্ষার্থী পঞ্চম শ্রেণি সমাপন করেছে এবং বর্তমানে শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
২০১৭ সাল হতে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদান কার্যক্রম শুরু করা হয়। এ পর্যন্ত ১২০০ ব্যাগেরও বেশি রক্তদান এবং ২০০০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।
করোনাকালে নপম ভাইরাসের তথ্য প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ২০০ শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা করে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছাতে চালু করে সবজি ভ্যান।
একজন অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে নপম।
শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম অব্যাহত রাখতে চালু করে আমার ঘর আমার স্কুল কার্যক্রম। যেখানে প্রায় ২৫০জন শিক্ষার্থী শিক্ষা সহায়তা পেয়েছে।
একজন অস্বচ্ছল শিক্ষার্থীকে দশম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত যাবতীয় খরচ করে নপম।
সৃজনশীল মেধা বিকাশে সেরা প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় প্রায় ৬০০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৯০০ শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। প্রায় অর্ধশত শিক্ষার্থীকে বাংলা ভাষা শিখন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছেসাগরকান্দির জীবিত ২৪ জন বীরমুক্তিযোদ্ধা এবং ১০জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ।
গ্রন্থাগারের মাধ্যমে পত্রিকা ও বই পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়ছে।
সাহিত্য চর্চা এবং মননশীলতা বৃদ্ধিতে ৫০০ পাঠকের জন্য নপম প্রকাশ করে পত্রিকা ফুলকি। প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়তে প্রায় ৭৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
নপম-এর সকল কাজে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ রয়েছে। এর মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিকশিত হচ্ছে।

যে স্বপ্ন বাস্তবায়ন করতে চায় নপম:
চলমান কার্যক্রমের টেকসহিতা এবং একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন দেখে নপম। যেখানে প্রাগ্রসর শিক্ষাপ্রতিষ্ঠান, গণগ্রন্থাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র, শ্রমজীবী মানুষের বিনোদন কেন্দ্র ও খেলার মাঠ থাকবে।

ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 'নপম' পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান শিখা একাডেমি।   #নপম #শিখাএকাডেমি
07/06/2026

ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 'নপম' পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান শিখা একাডেমি।

#নপম
#শিখাএকাডেমি

নপম ফাউন্ডেশনের বর্ধিত সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত৩০ মে ২০২৬, শনিবার। নপম গণগ্রন্থাগার, সাগরকান্দি, সু...
31/05/2026

নপম ফাউন্ডেশনের বর্ধিত সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
৩০ মে ২০২৬, শনিবার। নপম গণগ্রন্থাগার, সাগরকান্দি, সুজানগর, পাবনা
নপম ফাউন্ডেশনের নিবন্ধন-পরবর্তী প্রথম বর্ধিত সাধারণ সভা এবং নির্বাহী পরিষদ নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মো. আতাউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আখতার জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান মুন্সী, শিক্ষক ও গবেষক আলাউল হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন কমিশনার মো. আজাদ হোসেন এবং রুপা খাতুন । সভায় সংস্থার প্রতিষ্ঠাতা, আজীবন এবং সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা শুরুতে অনলাইনে যুক্ত হয়ে নপম ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি জারিন তাসনিম সংস্থার চলমান কার্যক্রম ও অর্জন উপস্থাপন করেন। তিনি নপম ফাউন্ডেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
পরবর্তীতে নপম ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রুবেল বিশ্বাস সংস্থা প্রতিষ্ঠার প্রেক্ষাপট, প্রাথমিক চ্যালেঞ্জ এবং প্রতিষ্ঠাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগ প্রয়োজন, নপম ফাউন্ডেশনের সদস্যরা তার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল করিম শেখ তাঁর বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি বলেন, নপম ফাউন্ডেশন আগামী দিনে শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণ, গ্রন্থাগার সম্প্রসারণ এবং সামাজিক উদ্যোগভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে। তিনি সদস্যদের ঐক্য, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি অধ্যাপক আখতার জামান তাঁর বক্তব্যে নপম ফাউন্ডেশনের নিবন্ধন লাভ এবং অল্প সময়ে উল্লেখযোগ্য সাংগঠনিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, “ যে কোনো সামাজিক প্রতিষ্ঠানের শক্তি তার আদর্শ, সুশাসন এবং মানবসম্পদ। নপম ফাউন্ডেশন যদি তার মূল মূল্যবোধ ধারণ করে এগিয়ে যায়, তবে এটি দেশের একটি অনুকরণীয় সামাজিক উন্নয়ন সংস্থায় পরিণত হতে পারবে।” তিনি শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক কার্যক্রমের পাশাপাশি কৃষক, শ্রমিক ও মেহেনতি মানুষের জীবনমান উন্নয়নের তৎপরতা আরও সম্প্রসারিত করার পরামর্শ দেন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান মুন্সী সংগঠনের আইনি কাঠামো, সুশাসন ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের জন্য নিয়মিত সভা, আর্থিক স্বচ্ছতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নপম ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদি সফলতা কামনা করেন।
শিক্ষক ও গবেষক আলাউল হোসেন তাঁর বক্তব্যে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নপম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গ্রন্থাগার, গবেষণা, সাংস্কৃতিক চর্চা এবং প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে নপম ফাউন্ডেশন তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হবে।
নির্বাচন কমিশনার মো. আজাদ হোসেন এবং রুপা খাতুন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তারা নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো পদে দ্বৈত প্রার্থী না থাকায়, উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য সংস্থার রেজাউল করিম শেখ চেয়ারম্যান, আকরাম হোসাইন ভাইস চেয়ারম্যান, জারিন তাসনিম জেনারেল সেক্রেটারি এবং আরাফাত রহমান ট্রেজারার হিসেবে নির্বাচিত হন। পরে নির্বাচিত প্রতিনিধিগণ আলোচনার মাধ্যমে ইসমাঈল হোসেন প্রামাণিক, সমতা হাজরা এবং তুষার মাহমুদকে নির্বাহী সদস্য নিযুক্ত করেন। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরিশেষে নবনির্বাচিত প্রতিনিধিদের সংস্থার দায়িত্ব যথাযথ পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নপম ফাউন্ডেশন একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও টেকসই উন্নয়নমুখী সংগঠন হিসেবে বিকশিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন এবং উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


াউন্ডেশন

"নপম ফাউন্ডেশন" এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। 🌙আসসালামু আলাইকুম-تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ : ‘ত...
27/05/2026

"নপম ফাউন্ডেশন" এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। 🌙
আসসালামু আলাইকুম
-تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ :
‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া" মিনকুম।
ঈদ মোবারক🌙


নপম পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান "শিখা একাডেমির" পক্ষ থেকে সবাইকে 'ঈদুল আজহার' শুভেচ্ছা🌙
27/05/2026

নপম পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান "শিখা একাডেমির" পক্ষ থেকে সবাইকে 'ঈদুল আজহার' শুভেচ্ছা🌙

10/05/2026

📚 সাহিত্য ও প্রকাশনার নতুন সুযোগ
নপম ফাউন্ডেশন উদীয়মান ও প্রতিষ্ঠিত লেখকদের জন্য নিয়ে এসেছে মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের সুযোগ। সেই-সব কণ্ঠস্বরকে তুলে আনতে গুরুত্ব দেওয়া হবে— যাদের নিজস্ব স্বর দুর্বল ও ক্ষীণ, যারা অধিকারের ও দায়িত্বের আলাপের বাইরে থেকে যায়, গণনায় আসে কেবল সংখ্যা হিসেবে।
👉 আমাদের উদ্যোগের মূল দিকগুলো:
• গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, পান্ডুলিপি ও দলিলপত্র সংরক্ষণ ও প্রকাশ।
• সাহিত্য, বিজ্ঞান ও সমাজের উপযোগী বিষয় নিয়ে পত্রিকা, পোর্টাল, বই ও অন্যান্য প্রকাশনা।
• লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে মানবিক ও মননশীল সমাজ বিকাশে অবদান রাখা।
✍️ আপনার লেখা, আপনার গল্প—এখন প্রকাশের দায়িত্ব নিবে নপম।

অলাভজনক সমাজকল্যাণ সংস্থা হিসেবে নিবন্ধিত হলো নপম ফাউন্ডেশনআমাদের দীর্ঘ ১৫ বছরের নিরলস পরিশ্রম, ৮ বছরের প্রচেষ্টা ও নিবে...
25/04/2026

অলাভজনক সমাজকল্যাণ সংস্থা হিসেবে নিবন্ধিত হলো নপম ফাউন্ডেশন

আমাদের দীর্ঘ ১৫ বছরের নিরলস পরিশ্রম, ৮ বছরের প্রচেষ্টা ও নিবেদিত যাত্রার ফলস্বরূপ, গত ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে নপম ফাউন্ডেশন সোসাইটিজ রেজিষ্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে নিবন্ধিত হলো।

এটি শুধু একটি আইনি স্বীকৃতি নয়, বরং আমাদের স্বপ্ন, পরিশ্রম ও সমাজের প্রতি দায়বদ্ধতার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা।

যে কারণে আমাদের এ আয়োজন:
- সহমর্মিতা, শিক্ষা ও সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন করা।
- মর্যাদা, জ্ঞান ও ক্ষমতায়নের অধিকার সবার কাছে পৌঁছে দেওয়া।
- সমাজের পাশে দাঁড়ানো, আশাকে লালন করা এবং যেখানে সবচেয়ে প্রয়োজন সেখানে সুযোগ সৃষ্টি করা।

এই যাত্রায় যারা পাশে ছিলেন—স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীরা—আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

নপম ফাউন্ডেশন এখন আরও দৃঢ়ভাবে সমাজ উন্নয়ন, শিক্ষা ও মানবিক উদ্যোগে কাজ করে যাবে।

আজ শুক্রবার, পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দিতে অবস্থিত নপম ফাউন্ডেশন পরিচালিত শিখা একাডেমি স্কুলের টিভি মনিটর চুরির ঘট...
24/04/2026

আজ শুক্রবার, পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দিতে অবস্থিত নপম ফাউন্ডেশন পরিচালিত শিখা একাডেমি স্কুলের টিভি মনিটর চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সহায়তা করার জন্য মনিটরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত তদন্ত করে চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

একই সাথে এই সপ্তাহে ওই এলাকার আরো কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা হুমকিস্বরূপ এবং সমাজের উন্নয়নে বড় ধরণের বাঁধা।

প্রশাসনের সঠিক নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছে নপম ফাউন্ডেশন।

#শিখা_একাডেমি

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা  আসসালামু আলাইকুম,  পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্ত...
20/03/2026

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম,

পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়।

নপম ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল সমাজে মানবিকতা, ন্যায় ও সহমর্মিতা প্রতিষ্ঠা করা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সকলকে আহ্বান জানাই—আমরা যেন ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

সবার জীবন হোক সুখময়, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি পরিবার।

ঈদ মোবারক।

— রেজাউল করিম শেখ
প্রতিষ্ঠাতা ও সভাপতি, নপম ফাউন্ডেশন

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা  আসসালামু আলাইকুম,  পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্ত...
20/03/2026

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম,

পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়।

নপম ফাউন্ডেশন সর্বদা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সকলকে আহ্বান জানাই—আমরা যেন ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

সবার জীবন হোক সুখময়, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি পরিবার।

ঈদ মোবারক।

— অধ্যাপক আখতার জামান
প্রধান উপদেষ্টা, নপম ফাউন্ডেশন

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা , আসসালামু আলাইকুম,  পবিত্র ঈদ উল ফিতরের এই মহিমান্বিত দিনে আমি, নপম ফাউন্ডেশন-এর প্...
20/03/2026

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা ,

আসসালামু আলাইকুম,

পবিত্র ঈদ উল ফিতরের এই মহিমান্বিত দিনে আমি, নপম ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে।

ঈদ হোক আমাদের জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার উপলক্ষ। আসুন আমরা সবাই মিলে সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করি।

নপম ফাউন্ডেশন সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর এই ঈদের আনন্দ আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে—যাতে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

সবার জীবন হোক সুখময়, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি পরিবার।

ঈদ মোবারক। 🌙

— ব্যারিস্টার ইকবাল হোসেন
প্রধান পৃষ্ঠপোষক, নপম ফাউন্ডেশন

Address

Sagorkandi
Pabna
6661

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

01780108665

Website

Alerts

Be the first to know and let us send you an email when নপম ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নপম ফাউন্ডেশন:

Share