18/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার উদ্যোগে আজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে এবং চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শামসুর রহমান বাণী, কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ও কাজী নাজিম উদ্দিন, চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
বার্তাপ্রেরক-
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা।