ঘটক বাড়ি পাবনা - বিবাহ মিডিয়া

  • Home
  • Bangladesh
  • Pabna
  • ঘটক বাড়ি পাবনা - বিবাহ মিডিয়া

ঘটক বাড়ি পাবনা - বিবাহ মিডিয়া বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী খোঁজার নির্ভরযোগ্য মাধ্যম।
বিবাহ সহজ করুন যিনা থেকে বাচুন ।

আসসালামুআলাইকুম । বিবাহ একটি ভাল কাজ, আর সেই কাজে সাহায্য করার জন্য আমাদের এই প্রচেস্টা। আপনার চাহিদা একটু কম রাখবেন আর আল্লার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ ভাল জীবন সঙ্গী পেয়ে যাবেন।
আমাদের উদ্দেশ্য বিয়েতে সাহায্য করা।
আপনাদের তথ্যগুলা আমাদের কাছে আমানত।ইনশাআল্লাহ আপনার তথ্যের কোন খারাপ ব্যাবহার হবে না ।
আল্লাহ আমদের সবাইকে উত্তম জীবনসঙ্গী পাওয়ার তৈফিক দান করুক।
আপনার কিছু বলার থাকলে বলুন আমরা অতিশিগ্রই আমরা আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ।
প্রয়োজনে 01537380711

**উত্তম জীবনসঙ্গী আতরের মত সুগন্ধি ছড়ায়**
16/08/2025

**উত্তম জীবনসঙ্গী আতরের মত সুগন্ধি ছড়ায়**

18 এর আগে বিয়ে করলে আইন আছে কিন্তু ৩৬-এও বিয়ে না হলে আইন নেই
01/06/2025

18 এর আগে বিয়ে করলে আইন আছে
কিন্তু ৩৬-এও বিয়ে না হলে আইন নেই

একজন স্বামীর সবচেয়ে বড় শক্তি তার স্ত্রীর মুখের হাসি, আর সবচেয়ে বড় দুর্বলতা—তার স্ত্রীর চোখের অশ্রু। স্বামী যেন এক যোদ্ধা...
01/06/2025

একজন স্বামীর সবচেয়ে বড় শক্তি তার স্ত্রীর মুখের হাসি, আর সবচেয়ে বড় দুর্বলতা—তার স্ত্রীর চোখের অশ্রু। স্বামী যেন এক যোদ্ধা, যিনি প্রতিদিন জীবন নামক যুদ্ধের ময়দানে নেমে পড়েন। বাইরে শত প্রতিকূলতা, চাপ, কষ্ট—সব কিছু সহ্য করেও তিনি দাঁড়িয়ে থাকেন অবিচল, কারণ তার মনে থাকে একটি আশ্রয়স্থল
তার নিজের ঘর, তার ভালোবাসার মানুষটি। কিন্তু সেই ঘরে ফিরে যদি তার স্ত্রীর চোখে অশ্রু দেখতে পান, তাহলে ভেতরের সেই যোদ্ধাটি মুহূর্তেই ভেঙে পড়ে।

পুরুষরা হয়তো সমাজে কঠিন, দৃঢ়, শক্তিশালী হিসেবে পরিচিত, কিন্তু স্ত্রীর চোখের জল তাদের হৃদয়ের এমন এক জায়গায় আঘাত করে, যেখানে পৃথিবীর কোনো বুলেটও পৌঁছাতে পারে না। সেই অশ্রু যেন বলে দেয়—"তুমি সব জয় করলেও আমাকে সুখ দিতে পারোনি!" আর এই অনুচ্চারিত কথাটাই একজন স্বামীকে মানসিকভাবে পরাজিত করে দেয়।

তাই, একজন স্ত্রী যদি চায় তার স্বামী সবসময় শক্তিশালী থাকুক, হাসিখুশি থাকুক, সাহসিকতার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হোক—তাহলে সবচেয়ে বড় অবদান রাখতে পারে সে নিজেই। তার অশ্রুহিন চোখ, মুখের একটি হাসি, একটি প্রশান্ত কণ্ঠের সান্ত্বনা, একটি উৎসাহব্যঞ্জক বাক্য—এই সামান্য কিছুই একজন স্বামীকে নতুনভাবে জীবন সংগ্রামের শক্তি জোগাতে পারে। যা কোনো ওষুধ, কোনো সম্পদ, কোনো শক্তিই দিতে পারে না। তাই স্ত্রীদের প্রতি অনুরোধ—আপনার হাসি হোক আপনার স্বামীর রক্ষাকবচ, আর আপনার ভালোবাসা হোক তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা।

একজন স্বামী যদি বিশ্ব জয় করেও নিজের স্ত্রীর ভালোবাসা হারায়, তবে সে সত্যিকার অর্থে কিছুই পায়নি। আর একজন স্ত্রী যদি নিজের হাসি ও সান্ত্বনায় তার স্বামীকে জীবনের প্রতিটি যুদ্ধ জেতাতে পারে—তবে সেই স্ত্রীই একজন মহান জীবনসঙ্গিনী।

ফরয পরিমাণ ইলম না থাকলে কখনোই বিয়ে করা উচিত নয়!অনেকেই কুফু না মিলিয়ে বিয়ে করেন — সেটা হোক সম্পদের দিক থেকে, কিংবা দীনের ...
21/05/2025

ফরয পরিমাণ ইলম না থাকলে কখনোই বিয়ে করা উচিত নয়!

অনেকেই কুফু না মিলিয়ে বিয়ে করেন — সেটা হোক সম্পদের দিক থেকে, কিংবা দীনের ইলমের দিক থেকে। অথচ একজন মানুষ যতটুকু ইলমের অধিকারী, তার সমপর্যায়ের কাউকে, বা তার চেয়ে একটু কম ইলমের অধিকারী মেয়েকে বিয়ে করাই শ্রেয়।

একজন হাফেজ ভাই সদ্য দ্বীনের পথে ফিরে আসা এক বোনকে বিয়ে করেছেন। এখন সেই বোন তার আদেশ-নিষেধ মানছেন না, এবং তিনি পর্দা করাই ইসলাম পালন বা ইসলাম শুধু সেখানেই সীমাবদ্ধ — এমন ভাবনা রাখেন। এর মূল কারণ, ফরয পরিমাণ ইলমের অভাব।

আসলে ফরয পরিমাণ ইলম না থাকলে কখনোই বিয়ে করা উচিত নয়। চলুন, সেই ফরয পরিমাণ ইলম কী কী হওয়া উচিত তা একটু বিস্তারিতভাবে জানি:

ফরযে আইন কী?

ফরযে আইন হলো এমন ইলম বা আমল, যা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ব্যক্তিগতভাবে ফরজ — মানে, এটি অন্য কেউ করে দিলে হবে না, নিজেকেই শিখতে ও পালন করতে হবে।

ফরযে আইন ইলম বলতে কী বোঝায়?

একজন মুসলমানের জানা উচিত এমন কিছু ইলম আছে, যেগুলো তার ব্যক্তিগত জীবন, ইবাদত, আখলাক, ও পারিবারিক দায়িত্ব পালনের জন্য অপরিহার্য। এর মধ্যে রয়েছে:

১. আকীদা বা ঈমান – সঠিকভাবে তাওহীদ, রিসালাত, আখেরাত সম্পর্কে জানা।

২. তাহারা-মুজা, সালাত ও অন্যান্য ফরয ইবাদতের বিধান।

৩. হালাল ও হারাম সম্পর্কিত জ্ঞান।

৪. বিয়ের মাসায়েল – যেমন:

• মোহর নির্ধারণ

• স্ত্রীর অধিকার

• স্বামীর দায়িত্ব

• তালাক বা খোলা সম্পর্কিত শরয়ী বিধান

৫. আদর্শ পারিবারিক জীবন – কিভাবে শান্তিময় পরিবার গড়া যায় ইসলামি রীতিতে।

কেন ফরযে আইন ইল্ম ছাড়া বিয়ে করা উচিত না?

১. অজ্ঞতার কারণে অন্যায় করা হয় – স্বামী বা স্ত্রী কেউ কেউ না জেনে এমন কিছু করে বসে যা গুনাহর অন্তর্ভুক্ত হয়।

২. পারস্পরিক অধিকার লঙ্ঘিত হয় – স্বামী স্ত্রীর হক বুঝে না, স্ত্রী স্বামীর দায়িত্ব জানে না।

৩. সংসারে অশান্তি বাড়ে – কারণ ইসলামি জ্ঞান ছাড়া ইমোশন ও সংস্কারের উপর ভিত্তি করে চললে ঝগড়া-বিবাদ লেগে যায়।

৪. ইবাদতের সঠিকতা হারায় – অনেকেই সংসার শুরু করার পরও নামায, পবিত্রতা, সন্তানের দায়িত্বের ব্যাপারে অজ্ঞ থাকে।

ইসলামি আলেমদের মতামত:

ইমাম গাযযালী (রহ.) সহ বহু বড় আলেম বলেছেন:

যে অবস্থায় যে কাজ ফরয হয়, তা জানার পরিমাণ ইল্ম অর্জন করাও ফরয হয়ে যায়।

যেমন, ব্যবসা করলে ব্যবসার হালাল-হারাম শিখে নেয়া ফরয, তেমনি বিয়ে করলে বিয়ের মাসায়েল জানা ফরয।

তাহলে করণ

স্বামী-স্ত্রীর মতোই বউ-শাশুড়ীর পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা থেকে সংসারগুলো সুন্দর হয়ে ওঠে। একে অপরকে ছাড় দেবার মানসিকত...
10/05/2025

স্বামী-স্ত্রীর মতোই বউ-শাশুড়ীর পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা থেকে সংসারগুলো সুন্দর হয়ে ওঠে। একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা জরুরি। মনে রাখা উচিত কেউ কারো শত্রু বা প্রতিযোগী নয়।

সরকারি চাকরিজীবী পাত্রীর জন্য পাত্র চাই। পাত্রীর বিবরণ: নাম: পরে জানানো হবে।স্থায়ী ঠিকানা : হেমায়েতপুর পাবনা সদর পাবনা...
05/03/2025

সরকারি চাকরিজীবী পাত্রীর জন্য পাত্র চাই।
পাত্রীর বিবরণ:
নাম: পরে জানানো হবে।
স্থায়ী ঠিকানা : হেমায়েতপুর পাবনা সদর পাবনা।
পেশা : সরকারি চাকরিজীবী (১৭ তম গ্রেড)
পিতা মৃত। 2 ভাই 3 বোন। পাত্রী সবার ছোট। বাকি সকলের বিয়ে হয়ে গেছেন। মা গৃহিণী।
গায়ের রং শ্যামলা
উচ্চতা : 5 ফিট 4 ইঞ্চি
বয়স: 30 মত
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
ব্যবহার আচার খুবই ভাল, ভদ্র , ধার্মিক।

যেমন পাত্র খুঁজতেছে:
ভদ্র নম্র হালাল একটি সম্মান জনক ইনকাম , বয়স মানানসই।
পাবনার মধ্যে হলে ভাল হয়।

যোগাযোগ পাত্রীর ভাই 01761502316

আলহামদুলিল্লাহ ঘটক বাড়ি পাবনা বিবাহ মিডিয়ার মাধ্যমে আরো একটি বিবাহ সম্পন্ন হল। পাত্র-পাত্রী দুজনেই হাফেজ - হাফেজা। পাত...
14/02/2025

আলহামদুলিল্লাহ ঘটক বাড়ি পাবনা বিবাহ মিডিয়ার মাধ্যমে আরো একটি বিবাহ সম্পন্ন হল।
পাত্র-পাত্রী দুজনেই হাফেজ - হাফেজা।

পাত্রের বাড়ি কুষ্টিয়া সদর থানায়। পাত্র সরকারি চাকরি করেন।
পাত্রীর বাড়ি ঝিনাইদাহ শোলকুপা থানায়। পাত্রীর বাবা আমার দ্বীনি ভাই( ওয়াজেদ আলী ভাই )। তিনি আমাদের ঘটকবাড়ী পাবনার মডারেটর।
এমন একটি বিয়েতে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছ।
নতুন দাম্পতির জন্য দোয়া রইল। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করেন।

Address

Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801571419711

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘটক বাড়ি পাবনা - বিবাহ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঘটক বাড়ি পাবনা - বিবাহ মিডিয়া:

Share