24/04/2026
ত্রয়োদশ পাবনা জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ- ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত ওয়ার্কসপে বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা রোভারের ট্রেজারার অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ নুরুল আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন এম এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, কোর্স পরিচালক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-পরিচালক আশরাফ আলী, কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সম্পাদক আলী আকবর মিঞা(রাজু)।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সহকারি কমিশনার কমল চন্দ্র দাস, ড. শফিকুল ইসলাম, মো. হাসান আলী, শফিকুর রহমান শান্ত, মাসুদুল হক, নাফিজা রসুল, মীর মো. আবু জাফর, নাজমা খাতুন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আরএসএল বৃন্দ ও জেলা রোভারের সদস্যবৃন্দ।