23/03/2025
এই রমাদানে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া!
আলহামদুলিল্লাহ, ওয়াজেদ আলী ও ফিরোজা বেগম ফাউন্ডেশন মানুষের সেবা ও দুঃস্থদের সহায়তা করার মহান লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রমাদান ২০২৫ উপলক্ষে, ২৩শে মার্চ, পূর্বের বছরের মতো এবারও আমরা সুযোগ পেয়েছি ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার গ্রোসারি প্যাকেজ ও আর্থিক সহায়তা বিতরণ করার। আমাদের এই মহতী কার্যক্রম সম্পন্ন হয়েছে ফাউন্ডেশনের অফিস “নিপোবন”, শিবরামপুর, পাবনা তে।
রমাদান হচ্ছে সহানুভূতি, আত্মবিশ্লেষণ ও দানের মাস, এবং আমরা কৃতজ্ঞ সেই সকল দানশীল ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাদের এই উদ্যোগে পাশে থেকেছেন। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের উৎসাহ যোগায়, যাতে আমরা দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দের অংশীদার হতে পারি।
বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আমাদের নিবেদিতপ্রাণ নেতৃত্বদাতা হিমেল রানা ও রেজাউল হুজুর কে, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে এই উদ্যোগ সফল হয়েছে। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের, যারা নিরলসভাবে কাজ করেছেন:
✨ এমদাদুল হক (রঞ্জু)
✨ জাহাঙ্গীর হোসেন (বাবু)
✨ বাচ্চু শেখ (বাচ্চু)
✨ টুটুল,ও আতিক
তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। আল্লাহ্ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, সবাইকে উত্তম প্রতিদান দিন এবং আমাদেরকে মানবতার সেবা ও দানশীলতার পথে অবিচল রাখুন।
আমরা যেন শুধুমাত্র রমাদানেই নয়, বরং সারা বছর মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন!
#রমাদানেরবরকত #মানবতারসেবা #সবারজন্যঈদ #ওয়াজেদআলীওফেরোজাবেগমফাউন্ডেশন
translation:
Wazed Ali & Feroza Begum Foundation:
Sharing the Joy of Eid This Ramadan!
Alhamdulillah, the Wazed Ali & Feroza Begum Foundation continues to work tirelessly with the noble mission of serving people and supporting the underprivileged. In observance of Ramadan 2025, on March 23rd, just like previous years, we had the opportunity to distribute Eid gift grocery packages and financial assistance to 100 struggling families. This noble initiative took place at the foundation’s office, Nipoban, in Shibrampur, Pabna.
Ramadan is a month of compassion, self-reflection, and generosity. We are deeply grateful to all the generous donors, volunteers, and well-wishers who have supported this initiative. Your continued support inspires us to stand by the underprivileged and share in the joy of Eid with them.
A special thanks and heartfelt appreciation go to our dedicated leaders, Himel Rana and Rezaul Huzur, whose relentless efforts and sacrifices made this initiative successful. Additionally, we sincerely thank the foundation members and volunteers who worked tirelessly:
✨ Emdadul Haque (Ranju)
✨ Jahangir Hossain (Babu)
✨ Bachchu Sheikh (Bachchu)
✨ Tutul & Atik
Without their sincere support, this noble endeavor would not have been possible. May Allah (SWT) accept our humble efforts, grant everyone the best rewards, and keep us steadfast in the path of serving humanity and generosity.
May we continue working for the welfare of people not just in Ramadan, but throughout the year. Please keep us in your prayers and stand by our cause!