Pabna Student's Association

Pabna Student's Association ছাত্র কল্যাণ সংগঠন

পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোজাহার অবশেষে গ্রেফতার।ঘটনার পর থেকেই পলাতক ছিল এই কুলাঙ্গার। পুল...
28/04/2026

পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোজাহার অবশেষে গ্রেফতার।

ঘটনার পর থেকেই পলাতক ছিল এই কুলাঙ্গার। পুলিশ জানায়, গোয়েন্দা তৎপরতা জোরদার করে আজ ভোরে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ পাবনাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

ধর্ষিতার ছবি ভাইরাল হয়, অথচ অপরাধীরা অনেক সময় আড়ালে থেকে যায় এটা আমাদের সমাজের লজ্জা।আজ সেই নরপশুর মুখোশ খুলে গেছে। আর কোনো ছাড় নয়।

পাবনার মানুষ আজ ক্ষুব্ধ, ক্ষতবিক্ষত আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই।
বিচার যেন দ্রুত হয়, দৃষ্টান্তমূলক হয় যাতে আর কোনো শিশুর ওপর এমন পাশবিকতা নেমে না আসে এখন বাকী কাজ আপনাদের

এখন দায়িত্ব আমাদের সবার এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া। শেয়ার করে প্রতিবাদের আওয়াজ ছড়িয়ে দিন, যাতে দ্রুত বিচার নিশ্চিত হয়।

নীরবতা নয়, ন্যায়বিচারের পক্ষে দাঁড়ান।

আচ্ছা, তাকে যদি কাছে পেতেন আপনারা কী করতেন?
যদি ধর্ষকের বিচারের দায়িত্ব আপনাদের দেওয়া হতো, কীভাবে বিচার করতেন?

কী শাস্তি প্রাপ্য এই নরপশুর?

06/04/2026

গানে গানে রাজশাহী বিভাগের ৮টি জেলার তুলে ধরেছেন ঐতিহ্য, সৌন্দর্য ও পরিচিতি....

এই উদ্যোগ শুধু একটি গান নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক পরিচয়কে নতুনভাবে তুলে ধরার এক সুন্দর প্রয়াস। তরুণদের এই সৃজনশীল কাজ ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

গান গাইলেন পাবনার ৩ তরুণ শিল্পী: রহমতুল্লাহ, ওয়াসিম ও শাহিনুর

28/02/2026

হয়তো আমরা আইয়ামে জা-হে-লি-য়াতে প্রবেশ করছি।

গতকাল মধ্যরাতে ঈশ্বরদী-র মাটিতে যে নারকীয় ঘটনা ঘটেছে, তা কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের সমাজব্যবস্থার মুখে চরম লাঞ্ছনা।

একজন অসহায় বৃদ্ধা দাদিকে কুপিয়ে হত্যা, তার কিশোরী নাতনিকে অপহরণ করে ধর্ষণ, এরপর নির্মমভাবে হত্যা এই বর্বরতা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।

সকালে বাড়ির উঠানে দাদির নিথর দেহ, আর পাশের সরিষার ক্ষেতে নাতনির লাশ এই দৃশ্য আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আমরা কি আইয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে গেছি?
কোথায় আইন-শৃঙ্খলা? কোথায় নিরাপত্তা?

বৃদ্ধা আর কিশোরী পর্যন্ত যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা কিসের উন্নয়ন, কিসের অগ্রগতি নিয়ে গর্ব করি?
এই বর্বরতার বিরুদ্ধে আজই গর্জে উঠতে হবে।

আফগানিস্তানের নারীদের কষ্টে কেঁদে ওঠা ফেমিনিস্ট আপুরা আজ চুপ হয়ে আছেন। গত ৪ ৫ দিনে দেশে এতগুলো রে'প হলো, তবুও তাদের টাইমলাইনে কোনো পোস্ট দেখলাম না।

যারা একজন ফেমিনিস্ট হয়ে আরেকজন ফেমিনিস্টকে অনেক পছন্দ করতেন, তাদের এই নীরবতা দেখে খুব কষ্ট পেলাম। সত্যিই দুঃখজনক।

এই দেশে পশুর মৃত্যুতেও বিচার হয়,
কিন্তু মানুষ মরলে বিচার হয় না

এই বাস্তবতা আরও বেশি ব্যথা দেয়।
নীরবতা নয়, অন্যায়ের বিরুদ্ধে সবারই সমানভাবে কথা বলা উচিত।

দ্রুত গ্রেপ্তার, প্রকাশ্য বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কোনো প্রভাব, কোনো ক্ষমতা, কোনো তদবির কিছুই যেন অপরাধীদের রক্ষা করতে না পারে..

আমরা নীরব থাকবো না। আমরা ভুলবো না।
আমরা বিচার চাই এবং তা এখনই চাই।
এই রক্তের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারও।

চুপ থাকবেন না। জেগে উঠুন।
প্রতিবাদ করুন। ন্যায়বিচারের দাবি তুলুন।
দেশকে জাগ্রত করতে, অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে

পোস্টটি শেয়ার করুন।
আপনার একটি শেয়ারই হতে পারে প্রতিবাদের কণ্ঠস্বর।

আহ্ বাংলাদেশ! আসুন, আজ আমরা চুপ থাকি।কারণ এই দেশে মানুষের জন্য বিচার নেই, আছে শুধু অপেক্ষা, আর অপেক্ষার শেষে বিস্মৃতি।কো...
26/02/2026

আহ্ বাংলাদেশ!
আসুন, আজ আমরা চুপ থাকি।
কারণ এই দেশে মানুষের জন্য বিচার নেই, আছে শুধু অপেক্ষা, আর অপেক্ষার শেষে বিস্মৃতি।

কোথায় শাহবাগী নারীবাদী ?আজ চুপ কেন?

ঢাকা হাতিরঝিল থেকে নরসিংদী, ঝিনাইদহ একই চিত্র, একই কান্না। ৬ বছরের শিশু হোক, ১৫ বছরের কিশোরী হোক অপরাধীর দাপট কমে না, কমে শুধু আমাদের লজ্জা।

এই বাংলাদেশ কি এভাবেই চলবে? যেখানে ধর্ষক বাঁচার পথ খুঁজে পায়, চাঁদাবাজ দূর্নীতিবাজ, দখলদার আশ্রয় পায়,
লুটেরা প্রভাব খাটায়, আর হন্তারক আইনের ফাঁক গলে হাসে?

সবচেয়ে ভয়ংকর কী জানেন?
ঘটনার চেয়ে বড় হয়ে ওঠে আমাদের নীরবতা। কিছুদিন ফেসবুকে ঝড় ওঠে, তারপর সব শান্ত। শুধু সেই পরিবারটার ঘরে আর কখনও শান্তি ফেরে না। বিচার চাই দ্রুত, দৃশ্যমান, নিরপেক্ষ বিচার।

ভুক্তভোগীর নিরাপত্তা চাই। অপরাধীর রাজনৈতিক-সামাজিক পরিচয় নয়, অপরাধটাই হোক একমাত্র পরিচয়। এই দেশ কেবল অপরাধীর নয় এই দেশ প্রতিবাদীরও, এই দেশ মায়ের কান্নারও, এই দেশ ন্যায়ের দাবিরও।

চুপ থাকলে অপরাধীর শক্তি বাড়ে। কথা বললে, লিখলে, সংগঠিত হলে তবেই বদল আসবে।

আজ নীরবতা নয়
আজ আমাদের কণ্ঠই হোক বিচার দাবির প্রথম
মুহাম্মদ ইউনূস-এর সময় মিডিয়া নাকি কিছু হতে না হতেই নিউজ করত, আজ বড় বড় ঘটনার পরও অনেকেই চুপ।

ক্যামেরা আছে,স্টুডিও আছে কিন্তু সব সময় কি সাহস আছে?

কোনো মিডিয়া প্রয়োজন নেই
আপনারাই শেয়ার করুন।
আমরাই মিডিয়া।
আমরাই সাক্ষী।
আমরাই প্রশ্ন।

আপনিই শেয়ার করুন।
আপনিই লিখুন।
আপনিই জানান।

দেশ আমাদের
কথাটাও আমাদেরই বলতে হবে।

26/02/2026

বাবার চোখের সামনে থেকে মেয়েটাকে তুলে নিয়ে গেলো তারা ছয়জন মানুষরূপী পশু।

একটা বাবার বুকের ভেতরটা সেদিনই ভেঙে গিয়েছিল। তারপরও তিনি ন্যায়বিচারের আশায় দরজায় দরজায় ঘুরেছেন। স্থানীয়ভাবে মীমাংসা র নামে বসেছে ক্ষমতাশালীদের বৈঠক, হয়েছে কথার ফুলঝুরি কিন্তু মেয়েটার জন্য ন্যায় বিচার আসেনি।

পনেরোটা দিন...একটা মেয়ের কান্না, একটা পরিবারের লজ্জা-ভয়-অসহায়ত্ব, আর সমাজের নীরবতা সব মিলিয়ে পনেরোটা দীর্ঘ দিন।

অবশেষে…
আবার তুলে নিয়ে গেলো তাকে। এবার আর ফেরত এলো না। ফিরলো নিথর দেহ হয়ে। মাধবদী থানা, নরসিংদী এই মাটিতে আরেকটা স্বপ্ন কবর হলো।

একটা প্রশ্ন রয়ে গেল
এই দেশে কি মেয়েদের জন্য বিচার নেই? ধর্ষণ কি মীমাংসার বিষয়? প্রভাবশালীর ছায়া কি আইনের চেয়ে বড়?

আজ শুধু একটা পরিবার না, আমাদের বিবেকও রক্তাক্ত।ন্যায়বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আর কোনো বাবার সামনে যেন তার মেয়েকে এভাবে হারাতে না হয়।

ন্যায়বিচারের জন্য সবাইকে জাগিয়ে তুলুন!

শেয়ার করুন সবার কাছে পৌঁছুক, সবার বুদ্ধি জাগুক, এবং ন্যায়বিচারের দাবি শক্তিশালী হোক।

13/02/2026

পাবনার সকল আসনের বিজয়ী মাননীয় সংসদ প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশা কী?

পাবনা-১, ৩ ও ৪ আসনে দাঁড়িপাল্লার বিজয়পাবনা-২ ও ৫ আসনে বিএনপির জয়।গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত ...
12/02/2026

পাবনা-১, ৩ ও ৪ আসনে দাঁড়িপাল্লার বিজয়
পাবনা-২ ও ৫ আসনে বিএনপির জয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত সকল সম্মানিত বিজয়ী প্রার্থীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

জনগণের বিশ্বাস ও প্রত্যাশার যে দায়িত্ব আপনাদের কাঁধে ন্যস্ত হয়েছে, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে পালন করবেন এই কামনা করি।

জনগণের রায়ই চূড়ান্ত কথা এটাই গণতন্ত্রের মূল শক্তি ও সৌন্দর্য। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য একটাই প্রিয় পাবনার কল্যাণ, শান্তি ও উন্নয়ন।

আশা করি, ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বের মাধ্যমে পাবনা এগিয়ে যাবে উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধির পথে।

প্রিয় পাবনা হোক ঐক্য, সততা ও অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

20/12/2025

আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো
ইনসাফের পথে মাথা উঁচু,অন্যায়ের কাছে নত হবো না...
ইনশা আল্লাহ

18/12/2025

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।
আগামীকাল বাদ জুমআ
এডওয়ার্ড কলেজ গেট

পাবনার বিশিষ্ট শিল্পপতি, লতিফ গ্রুপের চেয়ারম্যান এবং মনসুরাবাদ আবাসিক এলাকার কর্ণধার আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের ইন্ত...
29/10/2025

পাবনার বিশিষ্ট শিল্পপতি, লতিফ গ্রুপের চেয়ারম্যান এবং মনসুরাবাদ আবাসিক এলাকার কর্ণধার আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন

তিনি বুধবার, ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায়, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্নার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পাবনা তথা দেশের ব্যবসা ও শিল্পক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

16/10/2025

শুভ জন্মদিন প্রাণের পাবনা জেলা! ❤️
ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির লীলাভূমি আমাদের প্রিয় পাবনা আজ ১৯৭ বছরে পদার্পণ করল!
১৮২৮ সালের ১৬ অক্টোবর, তৎকালীন ব্রিটিশ সরকার ৩১২৪ নং স্মারকে পাবনাকে জেলা ঘোষণা করে। প্রায় দুই শতাব্দীর গৌরব নিয়ে আজও এই মাটিই আমাদের অহংকার, আমাদের ভালোবাসা।

অপূর্ব ভিডিওটি পাঠিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী,
পাবনার সুযোগ্য সন্তান, তার ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন পাবনার অপূর্ব রূপ, হৃদয়ের গভীর ভালোবাসায় আঁকা এক দৃশ্যপট!

ধন্যবাদ প্রিয় ভাই, পাবনার সৌন্দর্যকে তুলে ধরার জন্য
Rubait H. Noyon

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Student's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share