Dhrubo Students Association Of B M L High School

Dhrubo Students Association Of B M L High School WHERE DREAMS FLY

🖤 শোক বার্তা 🖤আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার মাইলস্টোন...
21/07/2025

🖤 শোক বার্তা 🖤

আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় অনেক কোমলমতি শিক্ষার্থী গুরুতর আহত এবং অনেকে প্রাণ হারিয়েছেন — যা আমাদের সকলকে গভীরভাবে শোকাহত ও ব্যথিত করেছে।

🎗ধ্রুব স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবার, সহপাঠী ও শিক্ষকবৃন্দের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও সহানুভূতি।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি— তিনি যেন এই শোক বহন করার শক্তি সবাইকে দান করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

📿 একসাথে আমরা প্রার্থনা করি, যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কখনো এমন বেদনার দৃশ্যের সাক্ষী না হয়।

🖤শোক প্রকাশে🖤

⚫হাসিবুল হাসান ⚫
প্রচার সম্পাদক
ধ্রুব স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

⚽ ধ্রুব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট – ২০২৫🔥৫ম আসর - ঐক্য, উদ্দীপনা আর ভালোবাসায় ভ...
09/06/2025

⚽ ধ্রুব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট – ২০২৫
🔥৫ম আসর - ঐক্য, উদ্দীপনা আর ভালোবাসায় ভরপুর একটি সফল আয়োজন ⚽💚

এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়-এটি ছিল ভালোবাসা,বন্ধন ও সম্মিলিত প্রয়াসের এক অনন্য উদাহরণ।
🌟 আমাদের এই প্রাণবন্ত আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন,নিয়েছেন দায়িত্ব, নিরলসভাবে সমন্বয় করেছেন সবকিছু -
তাঁদের সবাইকে "ধ্রুব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন " এর পক্ষ থেকে জানাই আন্তরিক সাধুবাদ ও কৃতজ্ঞতা💐

এটা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়,
🎯 বরং শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রাক্তনদের মাঝে গড়ে ওঠা এক নতুন সংযোগের সেতুবন্ধন।

বিশেষ কৃতজ্ঞতা 🙏
🔹 আগত সম্মানিত অতিথিবৃন্দ
🔹 অংশগ্রহণকারী সকল দল
🔹 এলাকাবাসী ও শুভানুধ্যায়ী
🔹 ধ্রুবর প্রতিটি সদস্য - যারা সামনে ও পেছনে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন

📌 যাত্রা শেষ নয়,বরং নতুন শুরুর প্রতীক্ষা! দেখা হবে আবারও ইনশাআল্লাহ - নতুন চমক, স্বপ্ন আর শক্তি নিয়ে🔥

#ধ্রুব২০২৫ #পুনর্মিলনী_ফুটবল #ঐক্যের_মাঠে_আমরা
#ধ্রুব_স্টুডেন্টস_অ্যাসোসিয়েশন

We're pleased to introduce the Dhrubo Students Association of  B.M.L High School - a platform led by dedicated, socially...
03/06/2025

We're pleased to introduce the Dhrubo Students Association of B.M.L High School - a platform led by dedicated, socially aware, and visionary students committed to fostering growth through education, community service, sports, and cultural activities.
Today, we formally announce the formation of our Convening Committee, which will provide strategic guidance and leadership in the pursuit of our collective goals.
We believe in the power of youth to drive meaningful change, and through this committee, we aim to serve both our institution and our community with integrity, creativity and responsibility.
Together, we strive to build a better tomorrow

তথ্য, চিন্তা ও অর্জনের এক অসাধারণ দিন!কুইজ, সেমিনার ও পুরস্কার বিতরণ — তিনটি ধাপে ছিল আজকের "সুপ্ত প্রতিভার সন্ধানে কুইজ...
29/05/2025

তথ্য, চিন্তা ও অর্জনের এক অসাধারণ দিন!

কুইজ, সেমিনার ও পুরস্কার বিতরণ — তিনটি ধাপে ছিল আজকের "সুপ্ত প্রতিভার সন্ধানে কুইজ প্রতিযোগিতা-২০২৫"।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর উৎসাহে ভরে উঠেছিল পুরো আয়োজন!

এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এক নতুন যাত্রা — জ্ঞানের, ভাবনার, আর ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে চলার যাত্রা।

ধন্যবাদ সকলকে যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচন্ড সদিচ্ছার জন্য আজকের দিনটি সাফল্যমন্ডিত হয়েছে, আলহামদুলিল্লাহ্‌

(ষষ্ঠ-দশম) মোট রেজিস্ট্রেশন করেছিল - ৩৮০ জন
কুইজে অংশগ্রহন করেছে - ২১৫ জন

আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। প্রতি বছরের ন্যায় "ধ্রুব স্টু...
28/05/2025

আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। প্রতি বছরের ন্যায় "ধ্রুব স্টুডেন্ট'স এসোসিয়েশন " কর্তৃক পঞ্চম বারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি ঈদ-উল-আযহা পরবর্তী -
"পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৫"
এ টুর্নামেন্টে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ব্যাচকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে। পাশাপাশি, আমন্ত্রণ জানাচ্ছি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের দিনটি একত্রে সানন্দে উপভোগ উপলক্ষে।

✅নিবদ্ধন প্রথম পর্যায়ঃ (২৮-০৫-২৫ হইতে ৩১-০৫-২৫) পর্যন্ত।
📍শুধুমাএ ২০০০ থেকে ২০১৯ ব্যাচ পর্যন্ত।
✅নিবদ্ধন দ্বিতীয় পর্যায়ঃ ( ০১-০৬-২৫ হইতে ০৩-০৬-২৫) পর্যন্ত।
📍শুধুমাএ ২০২০ থেকে পরবর্তী ব্যাচগুলো।

📃নিবন্ধন ফি ৩০০০ টাকা।

⚠️যে ব্যাচগুলো অংশগ্রহণ করতে আগ্রহী তাদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য বলা হচ্ছে।

📩যোগাযোগঃ
✅মোঃ কামরান হাসান রাফিন
মোবাইলঃ 01773-060615 (WhatsApp)

✅ কবিরুল হাসান (অন্তু)
মোবাইলঃ 01605-324264

সকলকে ধন্যবাদ।

আপনি কি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন?তাহলে আপনিও হতে পারেন আমাদের শিক্ষার্থীদের জন্য অন...
23/05/2025

আপনি কি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন?
তাহলে আপনিও হতে পারেন আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর! 🌟

📚 ধ্রুব স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বি.এম.এল. হাই স্কুল
আমাদের লক্ষ্য—
✅ শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার বিকাশ
✅ পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের উন্নয়ন
✅ বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ
✅ ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উৎসাহ

🤝 আপনার অভিজ্ঞতা ও ভালোবাসা বদলে দিতে পারে অনেকের ভবিষ্যৎ!
🎯 ধ্রুব স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে—
✨ শিক্ষার্থীদের স্বপ্নপূরণের সাথী হোন
✨ আপনিও গড়ে তুলুন একটি গর্বিত ও অগ্রসর বিদ্যালয় পরিবার

📝 সদস্য হতে এখনই নিবন্ধন করুন বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📩 আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করুন
📞 কল করুন: ‪+8801727-276924‬

📢 আহ্বানে:
এ.এস.এম. মেজবাউল হক সজল
অর্থ সম্পাদক
ধ্রুব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বি.এম.এল. হাই স্কুল

Address

Boga Miah Road Pabna/Ishwardi Highway, বাঁশেরবাদা
Pabna
6600

Telephone

+8801727276924

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhrubo Students Association Of B M L High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhrubo Students Association Of B M L High School:

Share