NRDS NRDS is working with marginalised people and community for fighting poverty and injustice since 1992

এনআরডিএস এ নিয়োগ বিজ্ঞপ্তি
28/04/2026

এনআরডিএস এ নিয়োগ বিজ্ঞপ্তি

22/04/2026
এনআরডিএস এর বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্বাধীনতার ৫৫তম উদযাপনের খন্ড চিত্র।
26/03/2026

এনআরডিএস এর বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্বাধীনতার ৫৫তম উদযাপনের খন্ড চিত্র।

স্বাধীনতার ৫৫তম উদযাপন গভীর শ্রদ্ধায় এনআরডিএস পালন করলো ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ । বাংলাদেশের স্বাধীন...
26/03/2026

স্বাধীনতার ৫৫তম উদযাপন
গভীর শ্রদ্ধায় এনআরডিএস পালন করলো ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে শোভাযাত্রার ও নোয়াখালী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংস্থার স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে এনআরডিএস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বলেন, "লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে একটি অসমতা মুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও বক্তব্য রাখেন। তারা স্বাধীনতার লক্ষ্য অর্জনে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এনআরডিএস-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে এনআরডিএস এর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Happy International Women’s Day 2026! As a physician, I know that when women are healthy, entire communities thrive. Dr....
09/03/2026

Happy International Women’s Day 2026!

As a physician, I know that when women are healthy, entire communities thrive.
Dr. Liza MBBS
Medical Officer
NRDS Healthcare

নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবীআন্তর্জাতিক নারী দিবসের সমাবেশে নারীর জন্য নিরাপদ পরি...
08/03/2026

নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবী
আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। ৮ মার্চ ২০২৬ সকাল ১১টায় নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এনআরডিএস এর উদ্যোগে এডাব, নিজেরা করি, বন্ধন ও এফপিএবি এর যৌথ আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার দুইশতাধিক নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠীত নাগরিক সমাবেশ নারীর প্রতি সহিংসতা রোধ, আইনি সুরক্ষা এবং নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে জরুরী ব্যাবস্থা গ্রহণের দাবী জানানো হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা পারিবারিক সহিংসতা ও পরিবারে নারীর প্রতি বৈষম্য অবসান সহ ঘরে বাইরে সর্বত্র নারীর প্রতি সহিংসতা অবসানে পদক্ষপে গ্রহণের দাবী জানান। নারী পুরুষ সমতার নতুন পৃথিবী গড়ে তোলার জন্য একটি প্রগতিশীল নারী নীতি সহ বৈষম্য বিরোধী ব্যাবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর দাবী জানান। প্রতিটি নিপীড়ন রুখে দেওয়ার পথ খোজা সহ নারী পুরুষের যৌথ সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা একমত হন যে, নারীর সাহসীকতা উৎসাহিত করা সহ এবং তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর অংশগ্রহণ ও সম্মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল ও পার্লামেন্টে এক তৃতীয়াংশ নারী নেতৃত্ব নিশ্চিকরনের দাবী উত্থাপন করেন গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী এবং তৃণমূল পর্যায়ের নারী নেত্রীবৃন্দ।
সমাবেশের পূর্বে সকাল ১০ টায় মাইজদী টাউন হলের সামনে উন্নয়ন সংস্থা প্রান, এনআরডিএস, নিজেরা করি, এসো গড়ি উন্নয়ন সংস্থা, গান্ধী আশ্রম ট্রাস্ট, এফপিএবি, হ্যালো ওমেন, নারী অধিকার জোট সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে নারী দিবস উপলক্ষ্যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেনি-পেশার পাঁচশতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন। বক্তরা নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা ও বৈষম্যের অবসান এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবী জানান।

নারীর নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সংহতি সমাবেশে - বাংলাদেশ প্রতিদিন
08/03/2026

নারীর নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সংহতি সমাবেশে - বাংলাদেশ প্রতিদিন

নারীর নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সংহতি সমাবেশে

International women day 2026  ;  ;  ;  ;  ;
07/03/2026

International women day 2026
; ; ; ; ;

জাতীয় উপকূল ঘোষণা
24/02/2026

জাতীয় উপকূল ঘোষণা

প্রথমবারের মতো ঢাকায় গত ১৩ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘জাতীয় উপকূল সম্মেলন ২০২৫’। দেশের উপকূল-সংশ্লিষ্ট নীতিনির্....

Address

NRDS Center, H # 1015/1, Road # 6, Block-B, College Road, Master Para, Maijdee, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801761559111

Alerts

Be the first to know and let us send you an email when NRDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NRDS:

Share