চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি

চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি

Wishing a very Happy Birthday to our former Treasurer and Board Member Khalid Saifulla,  Thank you for the years you spe...
05/05/2026

Wishing a very Happy Birthday to our former Treasurer and Board Member Khalid Saifulla, Thank you for the years you spent meticulously balancing the books and ensuring that the Cholo Paltai Foundation had the resources to make a real difference. May your new year be filled with as much growth and stability.

আইন বিভাগের ১৪তম ব্যাচের (সেশন: ২০১৮–১৯) শিক্ষার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জীবনের এক অত্যন্ত সংকটময় সময়ে রয়েছে। তার বা...
03/05/2026

আইন বিভাগের ১৪তম ব্যাচের (সেশন: ২০১৮–১৯) শিক্ষার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জীবনের এক অত্যন্ত সংকটময় সময়ে রয়েছে। তার বায়োপসি রিপোর্টে ধরা পড়েছে এক বিরল রোগ 'ক্রোনস ডিজিজ' (Crohn's Disease)। প্রাণবন্ত এক যুবক আজ মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বেডে ছটফট করছে। চিকিৎসকদের ভাষ্যমতে তাকে বাঁচাতে হলে অপারেশন প্রয়োজন। চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ৫ লক্ষ টাকা। একজন নিম্নবিত্ত পরিবারের পক্ষে এ বিশাল পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়। আমাদের যার যার জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সাখাওয়াত আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবে ইনশাআল্লাহ।
আপনাদের দোয়া এবং সামান্য সহযোগিতা পারে একটি প্রাণ ও একটি পরিবারকে বাঁচাতে।

সহযোগিতার মাধ্যম:

বিকাশ নম্বর:
01875417700 (খলিল)
01619177797 (নেছার)
০১৮৫৫- ৯৯৯১৭২ [দিহান]

নগদ নম্বর:
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)

রকেট নম্বর :
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)

ব্যাংক একাউন্ট নাম্বার:
Md. Saidul Islam
Account No: 2050 225 67 00552001
Branch: Maijdee Court, Noakhali
Islami Bank Bangladesh PLC

Happy Birthday to the visionary President of Cholo Paltai Foundation. Your dedication to our organisation reminds us all...
03/05/2026

Happy Birthday to the visionary President of Cholo Paltai Foundation. Your dedication to our organisation reminds us all that true leadership isn't just about guiding people, but about nurturing the world we live in. You are doing great and we hope you will carry on the great work for CPF in the upcoming days and make your seniors feel proud.

শ্রমিকের গায়ে যে ঘাম ঝরে, তার মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যতের রঙিন ছবি। তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকের ...
01/05/2026

শ্রমিকের গায়ে যে ঘাম ঝরে, তার মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যতের রঙিন ছবি। তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকের দিনে। শুভ আন্তর্জাতিক মে দিবস!

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (আবৃত্তি বিভাগ) ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসা...
27/04/2026

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (আবৃত্তি বিভাগ)

ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসাকে ধারণ করে আয়োজিত ‘একুশের উচ্ছ্বাস-৪.০’ প্রতিযোগিতার 'আবৃত্তি বিভাগে' অসাধারণ সব আবৃত্তি জমা পড়েছিলো। দীর্ঘ অপেক্ষার পর, আজ আমরা ঘোষণা করছি বিজয়ীদের নাম।🥇 বিজয়ীদের তালিকা:

প্রথম স্থান: আবৃতা গুপ্তা-
আবৃত্তিটি শুনুন ⬇️ https://www.facebook.com/share/v/1JAXrTgp76/

দ্বিতীয় স্থান: রাজকুমারী অহনা-
আবৃত্তিটি শুনুন⬇️ https://www.facebook.com/share/v/14fSEKdp765/

তৃতীয় স্থান: নুশরাত জাহান নিশাত-
আবৃত্তিটি শুনুন⬇️ https://www.facebook.com/share/r/18ASmC1YnR/

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! সেই সাথে অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য: বিজয়ীদের সাথে পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে যোগাযোগ করা হবে।

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (ছোটগল্প বিভাগ) ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসা...
27/04/2026

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (ছোটগল্প বিভাগ)

ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসাকে ধারণ করে আয়োজিত ‘একুশের উচ্ছ্বাস-৪.০’ প্রতিযোগিতার 'ছোটগল্প বিভাগে' আমাদের কাছে জমা পড়েছিল অসাধারণ সব ছোটগল্প। দীর্ঘ অপেক্ষার পর, আজ আমরা ঘোষণা করছি বিজয়ীদের নাম।

🥇 বিজয়ীদের তালিকা:

প্রথম স্থান: মাহমুদা হোসেন মৌরিন-
গল্পটি পড়ুন: https://m.facebook.com/story.php?story_fbid=1295277502629593&id=100064420673188&mibextid=Nif5oz

দ্বিতীয় স্থান: নাহিন-
গল্পটি পড়ুন: https://m.facebook.com/story.php?story_fbid=1304052228418787&id=100064420673188&mibextid=Nif5oz

তৃতীয় স্থান: জাহিদ হোসেন-
গল্পটি পড়ন: https://m.facebook.com/story.php?story_fbid=1291753222982021&id=100064420673188&mibextid=Nif5oz

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! সেই সাথে অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য: বিজয়ীদের সাথে পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে যোগাযোগ করা হবে।

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (কবিতা বিভাগ) ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসাকে...
27/04/2026

একুশের উচ্ছ্বাস-৪.০: বিজয়ীদের নাম ঘোষণা (কবিতা বিভাগ)

ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিন আর বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসাকে ধারণ করে আয়োজিত ‘একুশের উচ্ছ্বাস-৪.০’ প্রতিযোগিতার 'কবিতা বিভাগে' আমাদের কাছে জমা পড়েছিল অসাধারণ সব কবিতা।
দীর্ঘ অপেক্ষার পর, আজ আমরা ঘোষণা করছি বিজয়ীদের নাম।

🥇 বিজয়ীদের তালিকা:
প্রথম স্থান: তানজিমা বিনতে আহমেদ -
কবিতাটি পড়ুন: https://www.facebook.com/100064420673188/posts/1291868546303822/?app=fbl

দ্বিতীয় স্থান: শাহানাজ আক্তার -
কবিতাটি পড়ুন: https://www.facebook.com/100064420673188/posts/1290942826396394/?app=fbl

তৃতীয় স্থান: মোঃ মহাসিন-
কবিতাটি পড়ন: https://www.facebook.com/100064420673188/posts/1293637026126974/?app=fbl

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! সেই সাথে অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য: বিজয়ীদের সাথে পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে যোগাযোগ করা হবে।

শোকাবার্তা-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসিসিই ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-এর মৃত্...
25/04/2026

শোকাবার্তা-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসিসিই ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

শুভ বাংলা নববর্ষ !নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। আমাদের সেবার প্রতিটি কাজে মিশে থাকুক একাত...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ !
নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। আমাদের সেবার প্রতিটি কাজে মিশে থাকুক একাত্মতা।

আজ 'গুচ্ছ A ইউনিট ভর্তি পরীক্ষা-২০২৬'- উপলক্ষে আগত পরীক্ষার্থী এবং অভিবাবকবৃন্দের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার সে...
10/04/2026

আজ 'গুচ্ছ A ইউনিট ভর্তি পরীক্ষা-২০২৬'- উপলক্ষে আগত পরীক্ষার্থী এবং অভিবাবকবৃন্দের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার সেলাইন, প্রয়োজনীয় ঔষধ ও ঠাণ্ডা শরবত পরিবেশন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন এবং ব্যাগ নিরাপদে সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়। তীব্র তাপদাহে একটু ঠাণ্ডা পানি তাদের প্রাণকে যেমন শীতল করেছে তেমনি প্রশান্তি দিয়েছে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীদের। যে সকল স্বেচ্ছাসেবক তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে কাজ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ। আমাদের আজকের কার্যক্রমে সার্বিক সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ Physics Hunters এবং তাদের সদস্যদের প্রতি।

"মানবতার পথে ৮ টি বছর—এগিয়ে চলুক চলো পাল্টাই ফাউন্ডেশন স্বপ্ন ছুঁয়ে, হৃদয় জয়ে।"উদ্যোমী ও আত্মবিশ্বাসী বিশ্ববিদ্যালয় পড়ুয়...
09/04/2026

"মানবতার পথে ৮ টি বছর—
এগিয়ে চলুক চলো পাল্টাই ফাউন্ডেশন স্বপ্ন ছুঁয়ে, হৃদয় জয়ে।"

উদ্যোমী ও আত্মবিশ্বাসী বিশ্ববিদ্যালয় পড়ুয়া কতিপয় শিক্ষার্থীর ছোট্ট স্বপ্ন আজ চলো পাল্টাই ফাউন্ডেশন,নোবিপ্রবি-তে রূপ নিয়েছে। সেই ক্ষুদ্র সূচনা পেরিয়ে পথ চলেছে দীর্ঘ আটটি বছর, সংগঠনটি এ বছর পা রেখেছে অষ্টম বছরে।

শুরুর দিনগুলোতে এই সংগঠনে ছিল হাতে গোনা কিছু স্বপ্নবাজ তরুণ, যাদের ছিল একটাই লক্ষ্য—মানুষের জন্য কিছু করা। সময়ের সঙ্গে সঙ্গে সেই পথচলা পেয়েছে নতুন দিগন্ত, বেড়েছে পরিধি, বেড়েছে ভালবাসা।🤍

প্রতি বছরই মানবতার টানে, মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছায় নতুন নতুন সদস্য যুক্ত হচ্ছে আমাদের এই পরিবারে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি—যা অর্থের মাপে নয় বরং হৃদয়ের মাপে পরিমাপযোগ্য।

চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি—তুমি এগিয়ে চলো এভাবেই। প্রতিটি বাধা যেন হয় তোমার নতুন শক্তির উৎস। স্বপ্ন পূরণের পথে যেন কখনো থেমে না যায় তোমার পদচারণা। এই আমাদের অন্তরের গভীর থেকে প্রার্থনা। 🤍 প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।

আগামীকাল ১০ এপ্রিল, ২০২৬ গুচ্ছ এ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত পরীক্ষার্থী...
09/04/2026

আগামীকাল ১০ এপ্রিল, ২০২৬ গুচ্ছ এ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের জন্য চলো পাল্টাই ফাউন্ডেশনের পক্ষ থেকে হেল্প ডেস্ক থাকছে নোবিপ্রবি ক্যাম্পাস গোল চত্ত্বরে।

স্পন্সরড বাই- Physics Hunters

Address

Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি:

Share