BD Clean - Noakhali

BD Clean - Noakhali We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের ভিত্তি।সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাব...
20/06/2026

পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের ভিত্তি।

সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় আজ #বিডি_ক্লিন_নোয়াখালী_সদর টিম কর্তৃক #জেলা_শিল্পকলা_একাডেমী প্রাঙ্গণে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাঙ্গণের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, যা একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
আমরা বিশ্বাস করি, ধারাবাহিক ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের ভিত্তি রচনা করে। একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/06/2026

কেউ ময়লা দেখে মুখ ফিরিয়ে নেয়,
কেউ সেই ময়লার মাঝেই বাংলাদেশের ভবিষ্যৎ খুঁজে পায়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

15/06/2026

শুধু কথায় নয় কাজেই আমাদের পরিচয়,
আমরা লাল-সবুজে তারুণ্য বদলে দিব সময়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

14/06/2026

গড়তে হবে পরিচ্ছন্ন দেশ সময়টা অল্প,
নিজ হাতে লিখে যাবো পরিচ্ছন্নতার গল্প।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

13/06/2026

ছাপিয়ে প্রতিবন্ধকতা ছাপিয়ে সকল মাত্রা,
আমাদের হাতেই শুরু পরিচ্ছন্ন দেশের যাত্রা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/06/2026

Cleaning the environment inspiring a Nation.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

10/06/2026

Holding The Strength Of Youth,
Building A Cleaner Future.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

গত ৩ জুন বিডি ক্লিন এর সদস্যরা দাঁড়িয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। সারাদেশের সহস্রাধিক স্থানে আমরা দাঁড়িয়েছিলাম বুক ভরা আশা আর ...
08/06/2026

গত ৩ জুন বিডি ক্লিন এর সদস্যরা দাঁড়িয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। সারাদেশের সহস্রাধিক স্থানে আমরা দাঁড়িয়েছিলাম বুক ভরা আশা আর কিছু প্রাণের দাবি নিয়ে।

সেদিন আমাদের চাওয়া ছিল একটি পরিচ্ছন্ন মানসিকতার সমাজ, যেখানে মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে শতভাগ। আমরা চেয়েছিলাম একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিক নিজের দায়িত্ব বুঝবে এবং একে অপরের পাশে দাঁড়াবে। একই সাথে আমাদের দাবি ছিল ধর্ষণমুক্ত হর্ণমুক্ত এবং প্রতিহিংসা বর্জিত এক শান্তিময় বাংলাদেশের। যা ভালোবাসায় সমৃদ্ধ করবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে।

এছাড়া ৩ জুনকে রাষ্ট্রীয়ভাবে "পরিচ্ছন্ন দিবস" ঘোষণা করার পাশাপাশি সামগ্রিকভাবে একটি পরিচ্ছন্ন মানসিকতার বাংলাদেশ বিনির্মাণ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।

একটি সুন্দর সুশৃঙ্খল এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আমাদের সকলের। আসুন শুধু ৩ জুনের দাঁড়ানোতেই সীমাবদ্ধ না থেকে এই দাবিগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/06/2026

শ্রমে ঘামেই লিখে দিব পরিচ্ছন্নতার ইতিহাস,
গড়ে দিব পরিচ্ছন্ন দেশ বিডি ক্লিন-এর বিশ্বাস।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/06/2026

অবহেলার স্তর ছিড়ে আমরা নামাই আলো,
ময়লার ভেতরেই জন্ম নেয় নির্মল ভালো।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Noakhali Sadar Upazila

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801838985181

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Noakhali:

Share