নসীহাহ্ - Nosiha

নসীহাহ্ - Nosiha আল্লাহর পথে
আলোর পথে...

30/04/2026

আমার জবাব
-------------------

"মীর্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লীরা তাকে বাধা দিল। বললো, মসজিদ আল্লাহর ঘর। মদ্যপানের জায়গা নয়।

গালিব তাকালেন মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে আওড়ালেন উপস্থিত শের-

'শরাব পিনে দে
মসজিদ মে ব্যায়ঠ কার,
ইয়া ও জাগা বাতা
যাঁহা খুদা নেহি।'

আমাকে মদ খেতে দাও
মসজিদে বসেই,
অথবা এমন জায়গা বল
যেথায় খোদা নেই।

মুসল্লীরা লা জবাব। কী জবাব দেবেন। খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বৈকি।

তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।

'ইয়া গালিব, মসজিদ খুদা কা ঘর হ্যায়
পিনে কি জাগা নেহি,
কাফির কে দিলমে যা
ওঁয়াহা খুদা নেহি।'

হে গালিব, মসজিদ আল্লাহর ঘর
মদ পান করার জায়গা নয়,
কাফিরের অন্তরে যাও
যেথা খোদার জায়গা নয়।

কাফের মানে অবিশ্বাসী। তার অন্তরে খুদার জায়গা নাই। তাই গালিবকে সেখানে গিয়ে মদ্যপান করতে বলা হয়েছে৷

আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতিউত্তরে লিখলেন-

'কাফির কে দিল সে
আয়া হু দেখ কার
খুদা মওজুদ হ্যায় ওঁয়াহা
উসসে পাতা নেহি।'

কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে
সেখানেও খুদা আছে, কিন্তু সে জানেই না।

তার জবাবে কবি ওয়াসি লিখলেন-

'খুদা তো মওজুদ
দুনিয়া মে হার জাগা
তু জান্নাত মে যা
ওঁয়াহা পিনে সে মানা নেহি।'

খুদা তো দুনিয়ার সবখানেই উপস্থিত আছে
তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই

কবি ওয়াসি এখানে 'শরাবান তহুরা'র কথা বলেছেন। যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে। কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হারাম-হালালের মাসয়ালা আসবে না। সব বিধিনিষেধ শুধু দুনিয়ার জন্যই প্রযোজ্য।

এরপরে সাকি লিখলেন-

'পীতা হুঁ সাকি
গাম-এ-দুনিয়া ভুলানে কে লিয়ে
জান্নাত মে কৌন সা গাম হ্যায়,
ইস লিয়ে ওঁয়াহা মাজা নেহি।'

সাকি বলতে চাইছেন, জান্নাতে তো দুনিয়াবি দুঃখ-কষ্ট থাকবে না। ওখানে কষ্ট ভোলার জন্য মদ গেলার সেই মজা পাওয়া যাবে কি? " (সংগৃহীত)

(উপরের অংশটুকু কপি কৃত)

#
এ লেখাটি অনেকদিন আগে আমি কোথাও পড়েছিলাম। আজ বৃষ্টিমুখর সকালে এক ভদ্রলোকের আইডিতে আবারো আমার চোখে পড়ল। মনে হল এ শতাব্দীর নগণ্য এক কবি হিসেবে এ ঐতিহাসিক বিতর্কের সমাধানে আমারও কিছু লেখা উচিত। তাই তাৎক্ষণিক।

বহু বছর পর আমার জবাব-

"কষ্ট ভোলার মদ যদি চাও মসজিদে বসে খেতে
কাফেরের দিল কিবা জান্নাতে হবে না তোমায় যেতে
ওষ্ঠে ছোঁয়াও তিলাওয়াতে কুরআনের শারাবদানি
ভুলে যাবে সব, খুলে যাবে দিল আল্লাহর দেখা পেতে..

তোমার এ দিল হবে মসজিদ, আল্লাহ রবেন সেথা
উপশম হবে দুঃখ যাতনা, রবে না দিলের ব্যথা
খাদেমের ঝাড়ু ঝেড়ে ফেলে দেবে মদের পেয়ালাখানি
নিজেকে পাওয়ার উৎসবে তুমি উঠবেই দেখো মেতে..
*
মুহিব খান
২৯ এপ্রিল ২০২৬, বুধবার।

04/03/2026

চোখে পানির আসার মতো আল্লাহর কিছু কথা.!!
১. আমি কি তোমার রব নই? তাহলে আমাকে ছেড়ে কোথায় যাও।
2. এই দুনিয়া কি তোমায় আমার চেয়ে বেশি আসক্ত করে।
3. তুমি দেখোনা যে প্রতিদিন তোমার গো"নাহ আমার কাছে আসতে থাকে।
4. তারপরও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেই.!'🤍🤲

06/02/2026

গণভোট বিষয়ে 'হা' বা 'না' নিয়ে বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের খুতবা।

04/12/2025

সায়্যিদুল ইস্তিগফার।

▪️উচ্চারণঃ আল্লা-হুম্মা আংতা রব্বী লা ইলা-হা ইল্লা আংতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আংতা
▪️যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে। (সহীহ বুখারী)
প্রতিদিন রাতে এই আমলটি অভ্যাসে পরিণত করুন। আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করুন আমিন

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
13/10/2025

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

13/10/2025

I gained 626 followers, created 2 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

29/07/2025

যাদের নামায পরতে ইচ্ছা করে না তারা সবসময় এই দোয়াটা পরবেন "আল্লাহুম্মা আ ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ! "নামাযে মনোযোগী হতে সাহায্য করে !

তোমাকে আমার অট্টলিকায় রাখবো💕
20/07/2025

তোমাকে আমার অট্টলিকায় রাখবো💕

চারদিকে চেয়ে দেখুন। একটা পছন্দের খাবার খাওয়ার জন্য মানুষের ডেডিকেশন,মাঠে খেলতে যাওয়ার ডেডিকেশন,ভালো সিজিপিএ,ভালো চাকরি,ভ...
02/07/2025

চারদিকে চেয়ে দেখুন। একটা পছন্দের খাবার খাওয়ার জন্য মানুষের ডেডিকেশন,মাঠে খেলতে যাওয়ার ডেডিকেশন,ভালো সিজিপিএ,ভালো চাকরি,ভালো ক্যারিয়ার! অথচ আকাশের ওপারে একটা জান্নাত আছে,সেখানে আপনার একটা বাড়ি হোক,সেটার জন্য ডেডিকেশন,সংগ্রাম,প্রচেষ্টা—সেটা কোথায়?

বই - যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
পৃষ্ঠা - ১১৯

03/06/2025

স্পষ্ট কথা...
ওস্তাদ রাহমানি হাফিজাহুল্লাহ 🎙️

17/05/2025

শাহ-বাগী'দের জম-আ'তঙ্কের আসিফ আদনান (হাফি.) 🔥

Address

Maizdee
Noakhali Sadar Upazila
3806

Alerts

Be the first to know and let us send you an email when নসীহাহ্ - Nosiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নসীহাহ্ - Nosiha:

Share