NSTU Blood Brigade

Call Directions Website Contact the organization

NSTU Blood Brigade আর্তমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন, নোবিপ্রবি ব্লাড ব্রিগেড নোয়াখালী অঞ্চলে রক্ত ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে।

আসসালামু আলাইকুম।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কেয়া আপু ২০২০ সাল থেকে কিডন...
14/09/2026

আসসালামু আলাইকুম।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কেয়া আপু ২০২০ সাল থেকে কিডনি রোগে ভুগছেন । বর্তমানে উনার দু’টি কিডনিই অচল এবং বাঁচার জন্য কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন।

উনার চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।
এই কঠিন সময়ে আপুর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আপনার সামান্য সহযোগিতাও তাঁর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

তাই আসুন, যার যতটুকু সামর্থ্য আছে, সাহায্যের হাত বাড়িয়ে দিই।

একটি জীবন বাঁচাতে আপনার সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় উপহার। ❤

BKash : 01760230646 (Rochin, Agri 17 Batch)
BKash : 01995224573 (Sourav, Agri 17 Batch)
Nagad : 01400725195 (Tahmid, Agri 17 batch)

'স্পন্দন মেন্টাল হেলথ নেটওয়ার্ক'-এর আয়োজনে এবং শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টার ও NSTU Blood Brigade-এর সার্বিক সহযোগিতায় ...
10/09/2026

'স্পন্দন মেন্টাল হেলথ নেটওয়ার্ক'-এর আয়োজনে এবং শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টার ও NSTU Blood Brigade-এর সার্বিক সহযোগিতায় "বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬" সচেতনতামূলক র‍্যালি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয়-"আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন"-কে সামনে রেখে আজ আমরা একসাথে পথ চলেছি।মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগে সহযোগিতা করতে পেরে NSTU Blood Brigade পরিবার অত্যন্ত গর্বিত।

আসুন,আমরা সবসময় একে অপরের মানসিক স্বাস্থ্যের খোঁজ নিই,পাশে থাকি এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিই।মনে রাখবেন,"You are not alone"

"কথা বলা শুরু করুন: শুনুন, পাশে থাকুন, সেবা নিতে সাহায্য করুন।" প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব আত্ম...
09/09/2026

"কথা বলা শুরু করুন: শুনুন, পাশে থাকুন, সেবা নিতে সাহায্য করুন।"

প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। এবারের প্রতিপাদ্য বিষয় -"আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন"।

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ভেতরে ভেতরে এক চরম মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। একটু সহানুভূতি, একটু মনোযোগ দিয়ে শোনা এবং সঠিক সময়ে পাশে দাঁড়ানো বদলে দিতে পারে একটি মূল্যবান জীবন। আপনি একা নন এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি বদলানো আজ জরুরি।

স্পন্দন মেন্টাল হেলথ নেটওয়ার্ক-এর আয়োজনে এবং শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টার ও NSTU Blood Brigade-এর সার্বিক সহযোগিতায় আগামীকাল আয়োজন করা হয়েছে এক সচেতনতামূলক র‍্যালি।

র‍্যালির সময়সূচি:
তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ (আগামীকাল, বৃহস্পতিবার)
সময়: সকাল ১০:০০ টা

আসুন, আমরা নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। র‍্যালিতে অংশগ্রহণ করে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এবং জীবন বাঁচাতে আপনার অবদান রাখুন। আপনার উপস্থিতি আমাদের এই উদ্যোগকে আরও সফল করে তুলবে।

গত ২২ আগস্ট ২০২৬ , সফলভাবে সম্পন্ন হয়, First Aid Training 2026l তিন দিনের শেখা, অনুশীলন আর নতুন কিছু অভিজ্ঞতার পর First...
01/09/2026

গত ২২ আগস্ট ২০২৬ , সফলভাবে সম্পন্ন হয়, First Aid Training 2026l তিন দিনের শেখা, অনুশীলন আর নতুন কিছু অভিজ্ঞতার পর First Aid Training 2026 -এর অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের অর্জনের স্বীকৃতি সনদপত্র ।
প্রশিক্ষণের অংশ হিসেবে আয়োজিত কুইজ এবং তিন দিনের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনজন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার।

🏆 Winner — নুজহাত তাবাসসুম
🥇 1st Runner-up — খাদিজা ফিরোজ তানহা
🥈 2nd Runner-up — সাদমান সাইফ

আপনাদের অভিনন্দন এবং যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। আশা করি শেখা বিষয়গুলো শুধু এখানেই থেমে থাকবে না, প্রয়োজনে কারও পাশে দাঁড়ানোর সময় কাজে লাগবে।

Since the very beginning of NSTU Blood Brigade, one person has guided us like a guardian, illuminating our path with utm...
28/08/2026

Since the very beginning of NSTU Blood Brigade, one person has guided us like a guardian, illuminating our path with utmost sincerity and affection, our one of the most respected Advisor, Md. Abdul Barek. Without his constant support, love, and invaluable guidance, our journey would never have been this beautiful. We are, and will remain, forever grateful to him.

As he embarks on his journey abroad for higher education, we are filled with immense pride and profound emotion. On behalf of the entire NSTU Blood Brigade family, we wish you the absolute best in this exciting new chapter of your life.

Farewell, Sir! May you be blessed with good health and happiness. May your journey ahead be filled with even greater success and continue to inspire many more.

Eid-e -Miladunnabi (SA) On Monday, the 12th of Rabiul-Awwal, at the sacred moment between the darkness of night and the ...
26/08/2026

Eid-e -Miladunnabi (SA)

On Monday, the 12th of Rabiul-Awwal, at the sacred moment between the darkness of night and the first light of dawn, the greatest creation of the Creator, Noor-e-Mujassam, Raufur-Rahim, Sayyidul Mursalin, and Rahmatul-lil-Alamin, Prophet Muhammad ﷺ, graced this world with his blessed arrival to guide all of humanity toward the message of Tawheed, the Oneness of Almighty Allah.
As the greatest mercy and blessing upon all worlds, Allah Almighty sent His beloved Messenger ﷺ with the true religion, whose coming had been foretold by the prophets before him. He was sent as a mercy to all creation, to perfect the religion of Islam and to lead humanity from the darkness of idolatry and ignorance into the light of guidance and truth.
Peace and blessings be upon our beloved Prophet Muhammad ﷺ. 🤍

গত ২২ আগস্ট, শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে NSTU Blood Brigade  আয়োজিত তিন দিনব্যাপী First Aid Training 2026 -এর তৃতীয় ...
24/08/2026

গত ২২ আগস্ট, শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে NSTU Blood Brigade আয়োজিত তিন দিনব্যাপী First Aid Training 2026 -এর তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম।
সমাপনী আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আমাদের সংগঠনের পথচলার শুরু থেকে পাশে থাকা সম্মানিত উপদেষ্টা মো:আব্দুল বারেক স্যার,উনার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে তিনি আমাদের এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছেন।
উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা সজীব আহমেদ স্যার
এছাড়াও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন নোয়াখালী ব্লাড ব্যাংক।
প্রশিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সকল সহযোগী ও স্বেচ্ছাসেবীর সম্মিলিত প্রচেষ্টায় First Aid Training 2026 হয়ে উঠেছিল শেখা,অনুশীলন ও মানবিকতার এক সুন্দর সমন্বয় এবং সফলভাবে ট্রেনিং সম্পন্ন হয়।

আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে সম্পন্ন হলো First Aid Training 2026 এর দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম।প্রথম দিনের ধারাবাহিকত...
21/08/2026

আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে সম্পন্ন হলো First Aid Training 2026 এর দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম।
প্রথম দিনের ধারাবাহিকতা ধরে আজও অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের নির্দেশনায় প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছেন এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও শাণিত করেছেন।
শিক্ষার্থীদের পাশাপাশি এবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল থেকে দুজন করে প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। এর মাধ্যমে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় জ্ঞান ও জীবনরক্ষাকারী দক্ষতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, আগ্রহ এবং শেখার আন্তরিকতা আজকের দিনটিকেও করে তুলেছে প্রাণবন্ত ও অর্থবহ। শিখছি আজ, যেন প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি আগামীকাল।

আজ 20 আগস্ট, বৃহস্পতিবার ,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো NSTU Blood Brigade আয়োজিত তৃতীয়বারে...
20/08/2026

আজ 20 আগস্ট, বৃহস্পতিবার , নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো NSTU Blood Brigade আয়োজিত তৃতীয়বারের মতো First Aid Training 2026।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ শফিকুল ইসলাম স্যার, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন স্যার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সালিম হোসাইন স্যার।
এছাড়াও উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন নোয়াখালী রেড ক্রিসেন্ট ইয়ুথের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, যাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় আগামী তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে।

আজকের প্রথম দিনের প্রাণবন্ত অংশগ্রহণ ও শেখার আগ্রহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আগামী দুই দিনেও চলবে জ্ঞান, অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতার এই পথচলা।

আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে NSTU Blood Brigade তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে First Aid Training 2026 উদ্বোধনী অনুষ্ঠ...
19/08/2026

আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে NSTU Blood Brigade তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে First Aid Training 2026
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং চিফ মেডিকেল অফিসার (এডমিন) অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসাইন।

📍 স্থান: আইকিউএসি সেমিনার রুম, নোবিপ্রবি
📅 তারিখ: ২০ - ২২ আগস্ট ২০২৬
⏰ সময়: সকাল ৯টা

শিখুন, প্রস্তুত থাকুন এবং প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর সাহস রাখুন।

Address

বাংলাদেশ
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when NSTU Blood Brigade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NSTU Blood Brigade:

Shortcuts

Share