18/04/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত সুধীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত GNPL 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই টুর্নামেন্টে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ইতিবাচক মনোভাব এবং খেলাধুলার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি, যারা এই আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম, সময় ও সহযোগিতা প্রদান করেছেন। পাশাপাশি আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দের দিকনির্দেশনা, মূল্যবান পরামর্শ এবং আর্থিক ও মানসিক সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব শেষে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।
🏆 GNPL 2026 Champion: Meghna Mavericks
🥈 Runner-up: Dynamite X
চ্যাম্পিয়ন দল Meghna Mavericks-কে জানাই আন্তরিক অভিনন্দন। একইসাথে রানার-আপ দল Dynamite X-কে জানাই শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভকামনা।
🌟 Player of the Tournament: Mafir Hossen Shanto
🌟 Player of the Final: Nabidur Rahman
অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ রইলো।
আশা করি, আগামী আয়োজনগুলোতেও আপনাদের একই রকম সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে।
ধন্যবাদান্তে
স্পোর্টস কমিটি
GNSWA, RU