ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন

Directions Website Contact the organization

ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন Welfare Blood & Social Foundation is a Volunteer Organization of Bangladesh. Welfare Blood & Social Foundation have Working since 2011.

For the last 8 years W.B.S.F have done many work for Humanitarianism. We donating blood to needed pepole. We have planting trees in many place and beside thia we Motivated public to planting trees more and more. We encourage people to Donating blood. We Helping the pugnacious people of our country in their bad situation. We encourage people what to do for save our ecological balance. We arranging mant many kinds of Seminer like Against of Drug, Eveteasing,Early marriage, Corruption etc.

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশিত 🏆প্রকাশিত হলো মেধাবী প্রতিযোগীদের ফলাফল। সকল বিজয়ীকে জানাই আন্তরিক...
17/10/2026

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশিত 🏆

প্রকাশিত হলো মেধাবী প্রতিযোগীদের ফলাফল। সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে জানাই ধন্যবাদ। 💚

আয়োজনে: ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন শিক্ষা • সেবা • সহযোগিতা

#দর্পণে_সীরাত_কুইজ২০২৬ #ফলাফল #সীরাত

16/10/2026

🌙 দর্পণে সীরাত কুইজ–২০২৬

জ্ঞান, মেধা ও সীরাতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম। ❤️✨

#দর্পণে_সীরাত_কুইজ_২০২৬ #সীরাত_জানি_আদর্শ_গড়ি

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশের সময় পরিবর্তন 📢📣 জরুরি বিজ্ঞপ্তিআলহামদুলিল্লাহ, দর্পণে সীরাত কুইজ প...
16/10/2026

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশের সময় পরিবর্তন 📢

📣 জরুরি বিজ্ঞপ্তি

আলহামদুলিল্লাহ, দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬-এর ফলাফলের জন্য অপেক্ষমাণ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনাকাঙ্ক্ষিত কারণে আজ ১৬ অক্টোবর ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

আগামীকাল শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। 🏆

ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পরিবর্তন হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আয়োজক কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

📅 নতুন তারিখ: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার
🕖 সময়: সন্ধ্যা ৭টা
📱 ফলাফল প্রকাশের মাধ্যম: ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ।

সকল প্রতিযোগীকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। ❤️

🌿 সীরাত জানি, আদর্শ গড়ি—আলোর পথে এগিয়ে চলি।

আয়োজনে:
ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন
শিক্ষা • সেবা • সহযোগিতা

#দর্পণে_সীরাত_কুইজ_২০২৬ #ফলাফল_প্রকাশ #জরুরি_বিজ্ঞপ্তি #সীরাত_জানি_আদর্শ_গড়ি

13/10/2026

নতুন সদস্য সংগ্রহ চলছে! 🤝

মানবিকতার এই স্বেচ্ছাসেবী পরিবারে আপনিও যুক্ত হোন।
আপনার সময়, শ্রম, দক্ষতা ও মানবিক উদ্যোগ—একজন মানুষের জীবনে আনতে পারে ইতিবাচক পরিবর্তন। ❤️

🩸 রক্তদান ও স্বাস্থ্যসেবা
🌱 পরিবেশ ও বৃক্ষরোপণ
📚 শিক্ষা ও জ্ঞানচর্চা
❤️ মানবিক সহায়তা
💡 দক্ষতা উন্নয়ন
🚨 জরুরি সেবা
🍲 স্নেহভোজনসহ নানা সামাজিক কার্যক্রমে আমাদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

📲 সদস্য হতে পোস্টারের QR কোড স্ক্যান করে অথবা লিংকের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
https://welfarebloodandsocialfoundation.babycoder.shop/Member/index.php?p=home

🌍 একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ি—একসাথে।
ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন
শিক্ষা • সেবা • সহযোগিতা

#নতুন_সদস্য_সংগ্রহ #সামাজিক_সেবা #স্বেচ্ছাসেবী #মানবিকতা #শিক্ষা_সেবা_সহযোগিতা

আলহামদুলিল্লাহ১ম বারের মতো সর্বশ্রেষ্ঠ রক্ত উপহার দিয়ে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় শাওন  ভাই  সত্যিই অসাধারণ।🥀...
12/10/2026

আলহামদুলিল্লাহ
১ম বারের মতো সর্বশ্রেষ্ঠ রক্ত উপহার দিয়ে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় শাওন ভাই সত্যিই অসাধারণ।🥀❤️

মহান আল্লাহর দেওয়া এই পবিত্র উপহারটি মানুষের জীবন বাঁচানোর কাজে লাগিয়ে আপনাকে মানবতার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন।।

আপনার এই মহৎ কাজটি অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।

👩‍👩‍👧‍👧উদ্যোক্তা

#ওয়েলফেয়ার_ব্লাড_এন্ড_সোশ্যাল_ফাউন্ডেশন,

সেবার হাট, সেনবাগ,নোয়াখালী।

"নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।" ❤️‍🩹🩸

আল্লাহ আপনার এই মহৎ দানকে কবুল করুন।🤲

#ব্লাডব্যাংক
#থ্যালাসেমিয়া_প্রতিরোধ #সচেতনতাই_সুরক্ষা #শিক্ষা_সেবা_সহযোগিতা

বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন, থ্যালাসেমিয়ামুক্ত ভবিষ্যৎ গড়ুন। 💚   #থ্যালাসেমিয়া_প্রতিরোধ  #সচেতনতাই_সুরক্ষা  #শিক্ষা_সেবা...
12/10/2026

বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন, থ্যালাসেমিয়ামুক্ত ভবিষ্যৎ গড়ুন। 💚

#থ্যালাসেমিয়া_প্রতিরোধ #সচেতনতাই_সুরক্ষা #শিক্ষা_সেবা_সহযোগিতা

আসুন, গড়ে তুলি একটি সুন্দর আগামী! শিক্ষা, সেবা ও সহযোগিতার প্রত্যয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়েলফেয়ার ব্লাড এন্ড ...
11/10/2026

আসুন, গড়ে তুলি একটি সুন্দর আগামী!

শিক্ষা, সেবা ও সহযোগিতার প্রত্যয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন।

আমাদের ৮টি প্রজেক্টের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, মানবিকতা, দক্ষতা উন্নয়ন, রক্তদান ও সামাজিক সেবার বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে।

🤝 আমাদের অঙ্গীকার—মানুষের পাশে, মানবতার পথে।

ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন শিক্ষা • সেবা • সহযোগিতা

#মানবতার_পাশে #শিক্ষা_সেবা_সহযোগিতা

10/10/2026

একটি সংগঠনের অগ্রযাত্রার মূল শক্তি হলো সদস্যদের ঐক্য, পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টা। ঐক্যবদ্ধ পথচলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সংগঠন এগিয়ে যায় সাফল্যের নতুন দিগন্তে।

Noakhali Cyber Warrior's (NCW)-এর এই ঐক্যবদ্ধ ও ব্যতিক্রমী পথচলা সত্যিই প্রশংসনীয়। ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন-এর পক্ষ থেকে NCW-এর সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।

সদস্যদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হোক, সম্মিলিত প্রচেষ্টায় NCW এগিয়ে যাক সাফল্যের নতুন উচ্চতায় এবং মানবকল্যাণে রাখুক ইতিবাচক অবদান—এই প্রত্যাশা। 💚🤝

শুভকামনায়
ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন
শিক্ষা • সেবা • সহযোগিতা

🎉  Cyber Warrior's - NCW  ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 🎉নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজ...
10/10/2026

🎉 Cyber Warrior's - NCW ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 🎉
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
এ ধরনের আয়োজন বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের আগামী দিনের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। 💐
শুভেচ্ছান্তে,
ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন
#নোয়াখালী_সাইবার_ওয়ারিয়র্স ্রতিষ্ঠাবার্ষিকী #ওয়েলফেয়ার_ব্লাড_এন্ড_সোস্যাল_ফাউন্ডেশন #মানবিকতা #স্বেচ্ছাসেবা

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশের ঘোষণা 📢অপেক্ষার অবসান হতে যাচ্ছে! 🎉আলহামদুলিল্লাহ, দর্পণে সীরাত কু...
09/10/2026

🌙 দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ | ফলাফল প্রকাশের ঘোষণা 📢

অপেক্ষার অবসান হতে যাচ্ছে! 🎉

আলহামদুলিল্লাহ, দর্পণে সীরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ এর ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর ২০২৬, রোজ শুক্রবার, রাত ৮টায়। 🏆

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রইল আন্তরিক শুভকামনা। ❤️

📅 তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার 🕗 সময়: রাত ৮টা

📣 ফলাফল ও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন-এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

🌿 সীরাত জানি, আদর্শ গড়ি—আলোর পথে এগিয়ে চলি।

আয়োজনে: ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন শিক্ষা • সেবা • সহযোগিতা

#দর্পণে_সীরাত_কুইজ_২০২৬ #ফলাফল_প্রকাশ #সীরাত_প্রতিযোগিতা

Address

Office-Khidmah Tower 6th Floor, Sebarhat, Senbag, Noakhali
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন:

Shortcuts

Share