যাকাত দিন স্বাবলম্বী করুণ

যাকাত দিন স্বাবলম্বী করুণ "যাকাত দিন স্বাবলম্বী করুণ"
যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করে তুলুন আমাদের প্রিয় বানসা গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের ।

01/04/2026

একটি গ্রামকে পরিবর্তন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
শিক্ষাই পারে একটি সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে, গড়ে তুলতে সচেতন ও স্বাবলম্বী প্রজন্ম।

“যাকাত দিন, স্বাবলম্বী করুন” — এই প্রত্যয়কে ধারণ করে আমাদের সংগঠন প্রতি বছর যাকাতের অর্থের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের পড়াশোনার খরচ বহন করে আমরা শুধু সহায়তাই করছি না, বরং তাদের স্বপ্ন পূরণের পথকে সহজ করে দিচ্ছি।

আপনার যাকাত হতে পারে একটি শিশুর শিক্ষার আলো, একটি পরিবারের আশার প্রদীপ এবং একটি গ্রামের উন্নয়নের শক্ত ভিত্তি।
আসুন, যাকাতের মাধ্যমে গড়ে তুলি শিক্ষিত, স্বাবলম্বী ও আলোকিত সমাজ।

👉 সুমি বেগম
বানসা রহিম উদ্দিন মুন্সী বাড়ি
প্রজেক্ট -০৩ (২০২৬)

27/03/2026

#যাকাত_প্রাপ্য_ব্যক্তির_পরিচয়
নামঃ শাহানাজ আক্তার
গ্রামঃ বানসা পশ্চিমপাড়া বৃত্তির বাড়ি, বানসা, চাটখিল, নোয়াখালী
পিতা:মৃত আব্দুল মালেক
মাতাঃ আনোয়ারা বেগম

📌 সমস্যা: শাহানাজ আক্তার অসুস্থ, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে ভাড়ায় রিক্সা চালিয়ে কোনোমতে সংসার পরিচালনা করছেন এবং আমরা ভাড়া বাড়িতে থাকি। সীমিত এই আয়ে পরিবারের দৈনন্দিন খরচ, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক সময় পরিবার নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাতে হয়।
👉নোট: আমরা শাহানাজ আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখলাম, শাহানাজ আক্তার যাকাত পাওয়ার যোগ্য এবং ওনাকে একটা অটোরিকশা দিই।

#যাকাত_দিন_স্বাবলম্বী_করুণ
প্রজেক্ট -০২ (২০২৬)

✅ডোনেশন দেওয়ার নিয়ম কি?
আসসালামু আলাইকুম
" যাকাত দিন স্বাবলম্বী করুণ " সংগঠনের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। এটি বানসা গ্রামের একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল্য উদ্দেশ্য হলো যাকাতের মাধ্যমে কিভাবে গ্রামের মানুষকে স্থায়ী ভাবে সহযোগিতা করা যায়। যাতে করে একজন অসহায় ব্যক্তিকে বার বার সহযোগিতা করা না লাগে। আমরা সাময়িক পরিবর্তনে না, স্থায়ী পরিবর্তনে বিশ্বাসী।
✅আমাদের ভিশন হলো - আগমী ৫ বছরের মধ্যে আমাদের প্রিয় বানসা গ্রামকে দারিদ্র্য মুক্ত করা। ৫ বছর পর যেন যাকাত নেওয়ার মতো মানুষ না থাকে। এরপর আমরা আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম গুলোকে নিয়ে কাজ শুরু করবো- ইনশাআল্লাহ
✅আমরা ২ভাবে ডোনেশন নিয়ে থাকি -
1️⃣ যাকাত ফান্ডে মাধ্যমে।
2️⃣ গ্রামের যেকোন দুর্যোগময় মুহূর্তে ফান্ড কালেক্ট করে এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার মাধ্যমে ।
✅আমাদের ডোনেশন দেওয়ার নিয়ম:
আমরা সরাসরি কোন ব্যক্তি থেকে ডোনেশন বা ফান্ড গ্রহণ করি না। আমাদের ফান্ডে দেওয়ার আগে ফেসবুক সংগঠনের স্বেচ্ছাসেবী গ্রুপে যুক্ত হয়ে সকল মেম্বারদের অবগত করার পর আমরা আপনার ফান্ড গ্রহণ করবো।
⛔ সতর্কতা: আমাদের সংগঠনের পরিচয় দিয়ে কেউ ফান্ড চাইলে আপনি দেওয়া থেকে বিরত থাকুন এবং আমাদের জানান।

🏧 ডোনেশন দেওয়ার জন্য সংগঠনের ফেসবুকে পেইজে মেসেজ করুণ 📩
পেইজ লিংক: যাকাত দিন স্বাবলম্বী করুণ

আসুন, যাকাতের মাধ্যমে আমাদের প্রিয় বানসা গ্রামের মানুষের আর্থিক অবস্থা স্থায়ী পরিবর্তন করি।

26/03/2026

#যাকাত_প্রাপ্য_ব্যক্তির_পরিচয়।
নামঃ মো:সুমন উদ্দিন
গ্রামঃ বানসা ছোট মুন্সি বাড়ি, বানসা, চাটখিল, নোয়াখালী
পিতা/স্বামীঃ মৃত নুরুন্নবী
মাতাঃ ছাবিরা খাতুন
বয়সঃ ৪১ বছর

সমস্যা: সুমন উদ্দিন একজন অসহায় অটোরিকশা চালক। অন্যের অটোরিকশা ভাড়ায় চালায়, খুব ভালো মনের মানুষ, গ্রামের মানুষের বিপদে পড়লে তার অটোরিকশা দিয়ে সহযোগিতা করে। তার নিজের কোন অটো রিকশা না থাকায়, যা ইনকাম করে জমা খরচ দিয়ে তেমন কোন ইনকাম থাকে না। তিনি ছোট একটি টিনের ঘরে পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। তাকে তার দুই সন্তান সহ ফ্যামিলি নিয়ে ভাড়ায় অটো রিকশার সামান্য আয়ে তার এক ছেলের পড়ালেখার খরচ চালাতে হচ্ছে। অটো রিকশার সামান্য আয় ফ্যামিলির খরচ বহন করা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তিনি আবেদন করেন যে, তাকে একটি অটোরিক্সা কিনে দিলে তার পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব।
👉নোট: আমরা সুমন ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখলাম, সুমন ভাই যাকাত পাওয়ার যোগ্য এবং ওনাকে একটা অটোরিকশা দিই।

#যাকাত_দিন_স্বাবলম্বী_করুণ
প্রজেক্ট -০১ (২০২৬)

✅ডোনেশন দেওয়ার নিয়ম কি?
আসসালামু আলাইকুম
" যাকাত দিন স্বাবলম্বী করুণ " সংগঠনের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। এটি বানসা গ্রামের একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল্য উদ্দেশ্য হলো যাকাতের মাধ্যমে কিভাবে গ্রামের মানুষকে স্থায়ী ভাবে সহযোগিতা করা যায়। যাতে করে একজন অসহায় ব্যক্তিকে বার বার সহযোগিতা করা না লাগে। আমরা সাময়িক পরিবর্তনে না, স্থায়ী পরিবর্তনে বিশ্বাসী।
✅আমাদের ভিশন হলো - আগমী ৫ বছরের মধ্যে আমাদের প্রিয় বানসা গ্রামকে দারিদ্র্য মুক্ত করা। ৫ বছর পর যেন যাকাত নেওয়ার মতো মানুষ না থাকে। এরপর আমরা আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম গুলোকে নিয়ে কাজ শুরু করবো- ইনশাআল্লাহ
✅আমরা ২ভাবে ডোনেশন নিয়ে থাকি -
1️⃣ যাকাত ফান্ডে মাধ্যমে।
2️⃣ গ্রামের যেকোন দুর্যোগময় মুহূর্তে ফান্ড কালেক্ট করে এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার মাধ্যমে ।
✅আমাদের ডোনেশন দেওয়ার নিয়ম:
আমরা সরাসরি কোন ব্যক্তি থেকে ডোনেশন বা ফান্ড গ্রহণ করি না। আমাদের ফান্ডে দেওয়ার আগে ফেসবুক সংগঠনের স্বেচ্ছাসেবী গ্রুপে যুক্ত হয়ে সকল মেম্বারদের অবগত করার পর আমরা আপনার ফান্ড গ্রহণ করবো।
⛔ সতর্কতা: আমাদের সংগঠনের পরিচয় দিয়ে কেউ ফান্ড চাইলে আপনি দেওয়া থেকে বিরত থাকুন এবং আমাদের জানান।

🏧 ডোনেশন দেওয়ার জন্য সংগঠনের ফেসবুকে পেইজে মেসেজ করুণ 📩
পেইজ লিংক: যাকাত দিন স্বাবলম্বী করুণ

আসুন, যাকাতের মাধ্যমে আমাদের প্রিয় বানসা গ্রামের মানুষের আর্থিক অবস্থা স্থায়ী পরিবর্তন করি।

🌿 *একটি আনন্দের খবর সবার সাথে শেয়ার করছি* 🌿আসসালামু আলাইকুম।আজ আমাদের গ্রুপের সবার জন্য একটি আনন্দের সংবাদ আছে।*আপনাদের ...
11/03/2026

🌿 *একটি আনন্দের খবর সবার সাথে শেয়ার করছি* 🌿

আসসালামু আলাইকুম।
আজ আমাদের গ্রুপের সবার জন্য একটি আনন্দের সংবাদ আছে।

*আপনাদের নিশ্চয়ই মুন্নার কথা মনে আছে।* গ্রুপের সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমরা মুন্নার বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, মুন্না এখন বিদেশে ভালো আছে এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে।

*আজ আমাদের জন্য আরও আনন্দের বিষয় হলো—*
*মুন্না আজ ২,০০০ টাকা যাকাত পাঠিয়েছে, যাতে আমাদের এলাকার অসহায় মানুষের জন্য সহযোগিতা করা যায়।*

এটি আমাদের জন্য শুধু একটি অর্থের সহযোগিতা নয়, বরং একটি বড় প্রাপ্তি। কারণ এক সময়ের এতিম ও অসহায় মুন্না, আজ নিজে স্বাবলম্বী হয়ে অন্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

আমরা যে স্বপ্ন দেখি—
যাকাতের মাধ্যমে আমাদের এলাকার মানুষের আর্থিক অবস্থার স্থায়ী পরিবর্তন ঘটানো, *মুন্না সেই স্বপ্নেরই একটি সুন্দর উদাহরণ।*

আসুন, আমরা সবাই মিলে যাকাতের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের প্রিয় বানসা গ্রামের মানুষের আর্থিক অবস্থার স্থায়ী পরিবর্তন আনতে কাজ করি।

🤲 *আল্লাহ আমাদের সবাইকে এই ভালো কাজে কবুল করুন-আমিন।*
যাকাত দিন স্বাবলম্বী করুণ

10/03/2026
🌸 আমাদের জন্য গর্বের মুহূর্ত! 🌸  ডা:মো: জাকির হোসেন ভূঁইয়া স্যার অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।তার এই সাফল্য আমাদের সবার জন...
29/11/2025

🌸 আমাদের জন্য গর্বের মুহূর্ত! 🌸

ডা:মো: জাকির হোসেন ভূঁইয়া স্যার অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
তার এই সাফল্য আমাদের সবার জন্য আনন্দ ও অনুপ্রেরণার। 💐

চাটখিল উপজেলা বাসীর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা বিশ্বাস করি, তার নিষ্ঠা ও দক্ষতা আরও বহু মানুষের সুস্থতার পথে আলো ছড়াবে। 💚

প্রতিটি মসজিদের হিসাব এমন উম্মুক্ত থাকা উচিত। মসজিদের সাপ্তাহিক হিসাব দেখে অনেক ভালো লাগলো 🥰🌸 #কালেক্ট।
18/10/2025

প্রতিটি মসজিদের হিসাব এমন উম্মুক্ত থাকা উচিত। মসজিদের সাপ্তাহিক হিসাব দেখে অনেক ভালো লাগলো 🥰🌸

#কালেক্ট।

07/10/2025

গ্রামের ৩০ জন মানবিক মানুষ চাই, যার এই অসহায় ভাইকে ১০০০/- (১ হাজার) দিয়ে সহযোগিতা করবেন।

গ্রামের একজন #হার্ট_স্ট্রোক করা ভাইয়ের চিকিৎসার জন্য #ত্রিশ_হাজার সহযোগিতা প্রয়োজন।
✅আসুন গ্রামের সবাই এক হয়ে অসহায় মধ্যবিত্ত পরিবারের এই ভায়ের পাশে দাঁড়াই।
ভাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার - 01835235343 ( send money)
✅নোট: বিকাশ করার পর অবশ্যই আমাদের মেসেজ করে জানিয়ে দিবেন। সম্পূর্ণ টাকা ব্যবস্থা হয়ে গেলে আমরা আর বাড়তি অর্থ চাইবো না। আপনাদের জানিয়ে দিবো।

05/10/2025

শুরুটা ভালো খবর দিয়ে করছি -
আলহামদুলিল্লাহ #মুন্নার বিদেশ যাওয়ায় টাকা ব্যবস্থা হয়েছে। বর্তমানে মুন্না বিদেশ আছে।

#খারাপ_খবর: গ্রামের একজন #হার্ট_স্ট্রোক করা ভাইয়ের চিকিৎসার জন্য #ত্রিশ_হাজার সহযোগিতা প্রয়োজন।
✅আসুন গ্রামের সবাই এক হয়ে অসহায় মধ্যবিত্ত পরিবারের এই ভায়ের পাশে দাঁড়াই।
ভাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার - 01835235343 ( send money)
✅নোট: বিকাশ করার পর অবশ্যই আমাদের মেসেজ করে জানিয়ে দিবেন। সম্পূর্ণ টাকা ব্যবস্থা হয়ে গেলে আমরা আর বাড়তি অর্থ চাইবো না। আপনাদের জানিয়ে দিবো।

Address

Chathil, Noakhali, Chitagong ,Bangladesh .
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when যাকাত দিন স্বাবলম্বী করুণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share