Royal District Noakhali - রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী

Directions Website Contact the organization

Royal District Noakhali - রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী হারা দুনিয়ার বেক নোয়াখাইল্লারা ইয়ানে আইয়েন, এটা আংগো পেইজ।
🍀 দেশের সেরা জেলা নোয়াখালী।
(3)

নেই একটাও গরু। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'। তাদেরকে নিজেই ডেই...
14/10/2026

নেই একটাও গরু। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'। তাদেরকে নিজেই ডেইলি ত্রিশ (৩০) লিটার দুধ দেন। 😁

বাকি দুধ অন্য মহিলাদের কাছে বিক্রি করেন,সেই মহিলারা আবার অন্য এরিয়াতে বাসায় বাসায় গিয়ে সাপ্লাই দেয় দুধ।

কিভাবে ??
চলেন জানি; 😉

ছবির গোয়ালিনী ব্যাবসায়ী স্বল্প পুঁজিতে দুধ তৈরীর ছোট্ট একটা ফ্যাক্টরির মালকিন।

দুধ তৈরীর কাচামাল/ উপাদান হিসেবে তার কাছে কয়েকটি প্লাস্টিকের ড্রাম। এক ড্রাম ভর্তি গ্লুকোজ জেলি। এক বস্তা পাউডার (গুড়া)দুধ। এক কন্টেইনার পাম অয়েল। এক বস্তা চিনি। হাইড্রোজেন পার অক্সাইড, এক বোতল গরুর দুধের আর্টিফিশিয়াল ফ্লেভার। পাশেই পুকুর ভর্তি পানি। একটা মিকচার মেশিন, অর্থাৎ বাংলা ব্লেন্ডার মেশিন। দুধের ঘনত্ব মাপার জন্য একটা ল্যাক্টোমিটারও আছে! নো মেশিনারিজ, নো কারেন্ট, নো গ্যাস।😎

নকল গাভীর' দুধ যেমনে তৈরি করেন তিনি;

পঞ্চাশ লিটার পানিতে কয়েক লিটার জেল (জেল দুধে ল্যাক্টোজ প্রমাণ করে/ দুধের ঘনত্ব বাড়ায়), এক লিটার পাম অয়েল(দুধের রঙ যৎসামান্য লালচে এবং ফ্যাট প্রমাণ করে) , পাউডার দুধ, চিনি, অল্প পরিমাণ হাইড্রোজেন ঢেলে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেয়। এরপর দুই আউন্স গরুর দুধের আর্টিফিশিয়াল ফ্লেভার ঢেলে মিশিয়ে নেয়।
পঞ্চাশ লিটার দুধ তৈরির খরচঃ সাকুল্যে ১২০০/-, বিক্রি- প্রতি লিটার ১১০/-

পরিবেশন করা হয় শহরের বান্দা কাস্টমারদের। 😘

সেই দুধ আপনি খান, আপনার সন্তানের খাওয়ান। দুধ একটি পুষ্টিকর খাদ্য।

১৩ অক্টোবর, ২০২৬

মা বাবা হওয়া কি এতোই সহজ?! জন্ম দিলেই কি মা বাবা হওয়া যায়?
13/10/2026

মা বাবা হওয়া কি এতোই সহজ?! জন্ম দিলেই কি মা বাবা হওয়া যায়?

✅
12/10/2026

✅

নোয়াখালী বিভাগ চাই এ ধরনের একটি ভিডিওতে পেইজে কুমিল্লার এক ভাই কমেন্ট করেছেন।  দেখেন কুমিল্লার ভাইটির ভাষা এবং নোয়াখাল...
12/10/2026

নোয়াখালী বিভাগ চাই এ ধরনের একটি ভিডিওতে পেইজে কুমিল্লার এক ভাই কমেন্ট করেছেন। দেখেন কুমিল্লার ভাইটির ভাষা এবং নোয়াখালীর ভাইটির ভাষা। পার্থক্য দেখতে পাওয়া যায়? যারা যুক্তিতে পারেনা তাদের মুখের ভাষা খারাপ হয়। নোয়াখালীর মানুষ কখনো কোন জেলাকে হেয় করে কথা বলে না। এটাই আমাদের জেলা গত শিক্ষা ও ঐতিহ্য। কারন আমরা ভীষণ অতিথি পরায়ণ সবাইকে সম্মান করতে জানে।

পরিশেষে একটা কথাই বলতে চাই যে জেলারই বিভাগ হোক হোক তাতে আমাদের কিছু যায় আসে না তবে আমরা নোয়াখালী বিভাগ চাই।।

বিশেষ দ্রষ্টব্য দয়া করে কেউ উনাকে গালিগালাজ করবেন না। ✅

😥
11/10/2026

😥

আজ এমন একটি গল্প শেয়ার করতে চাই, যা শুধু আমাদের পরিবারের গর্বের নয়, বাংলাদেশের মৎস্য খাতের ইতিহাসেরও একটি গর্বের অধ্যা...
10/10/2026

আজ এমন একটি গল্প শেয়ার করতে চাই, যা শুধু আমাদের পরিবারের গর্বের নয়, বাংলাদেশের মৎস্য খাতের ইতিহাসেরও একটি গর্বের অধ্যায়।

ছবিতে দেখা যাচ্ছে ১৯৯৩ সালের কয়েকটি পত্রিকার কাটিং। খবরগুলো আমার প্রয়াত বাবা, ওয়াহিদুন্নবী চৌধুরী Wahidun Nabi Chowdhury কে নিয়ে।

১৯৯০ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে থাইল্যান্ড থেকে থাই পাঙ্গাস (Pangasius sutchi) মাছের পোনা আনা হয়। এর মধ্যে মাত্র চারটি পোনা ফরিদপুরের মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের পুকুরে ছাড়া হয়। বাবা তখন ওই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন।

টানা তিন বছর মাছগুলোকে যত্নের সঙ্গে লালন-পালন করেন এবং প্রজননের উপযোগী করে তোলেন। অবশেষে, ১৯৯৩ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাত্র একটি স্ত্রী মাছ থেকে প্রায় ১০ থেকে ১২ হাজার পোনা উৎপাদন করা সম্ভব হয়। এটি ছিল বাংলাদেশে পাঙ্গাস মাছের পোনা উৎপাদনের প্রথম সাফল্য।

সেই সময় বাবা সাংবাদিকদের বলেছিলেন, পাঙ্গাস মাছ দেশের পুকুরে চাষ করা সম্ভব এবং তা বেশ লাভজনক। সময়ের সঙ্গে তাঁর সেই কথাই সত্যি হয়েছে। আজ পাঙ্গাস বাংলাদেশের অন্যতম বহুল চাষকৃত ও সাশ্রয়ী মাছ। প্রতিদিন লাখো পরিবারের খাবারের থালায় পৌঁছে যায় এই মাছ।

বাবা নোয়াখালীর মাইজদীর সন্তান। তাঁর বাবা, আমার দাদা, প্রয়াত ক্যাপ্টেন ডা. সিদ্দিক উল্লাহ চৌধুরী, চিকিৎসক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন। এমন একটি পরিবারের সন্তান হিসেবে বাবা নিজের মেধা, শিক্ষা ও কর্মনিষ্ঠা দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন।

বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন বায়োলজিতে পড়াশোনা করেন। তিনি ছিলেন মেরিন ফিশারিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ ওয়েলস থেকে ফিশারিজ ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সারাজীবন তিনি বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে কাজ করে গেছেন।

আমার বাবা কখনো কৃতিত্ব চাননি। ভালোবাসা, নিষ্ঠা আর আন্তরিকতা দিয়ে নিজের কাজটুকু করে গেছেন। তাঁর সেই কাজের সুফল আজও দেশের মানুষ ভোগ করছে।

আমার বাবার এই অবদান শুধু আমাদের পরিবারের গর্ব নয়, এটি নোয়াখালীর মানুষের জন্যও গর্বের বিষয়। মাইজদীর সন্তান ওয়াহিদুন্নবী চৌধুরীর কাজ বাংলাদেশের মৎস্য খাতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকুক। নোয়াখালীর মানুষও যেন তাঁর এই অবদানের কথা জানতে পারেন এবং তাঁকে নিয়ে গর্ব করতে পারেন।

বাবা, তোমার কাজ আজও বেঁচে আছে মানুষের জীবনে। তোমাকে আমরা গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।

Nuvia Nujhat Chowdhury

10/10/2026

ঢাকার মাত্র ১০০ কিঃমিঃ দুরত্বে আরেকটি বিভাগ করার চেয়ে, উপকূলীয় অঞ্চল নোয়াখালীকে বিভাগ করলে সেবাদানের সুষম বন্টন নিশ্চিত হবে।

কার বৌ কারে কিয়া কই বোলায়? মিছা কতা কইলে বিয়া অউতো ন 🤣🤣
09/10/2026

কার বৌ কারে কিয়া কই বোলায়? মিছা কতা কইলে বিয়া অউতো ন 🤣🤣

07/10/2026

এবারের জ্বরে আরেকটু দেখি- করা যাবে না।জ্বর আসলে ২৪ ঘন্টার মধ্যেCBC,Ns1 করবেন।তরল খাবার খেতে থাকবেন।কোন ব্যাথার ওষুধ খাবেন না।

আমাদের নোয়াখালীর গর্ব - মালবিকা দিদি
07/10/2026

আমাদের নোয়াখালীর গর্ব - মালবিকা দিদি

Address

Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Royal District Noakhali - রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Royal District Noakhali - রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী:

Shortcuts

Share