25/08/2026
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ পথপ্রদর্শক। তাঁর জীবন ও আদর্শ আমাদের শিক্ষা দেয় শান্তি, ভালোবাসা, সহমর্মিতা, ন্যায় ও মানবিকতার পথে চলতে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর চেতনায় আমাদের হৃদয় আলোকিত হোক, সমাজ থেকে দূর হোক হিংসা, বিদ্বেষ ও বিভেদ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে গড়ে উঠুক শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবতার সমাজ।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।