22/08/2026
কাব্য করা মেয়ে
কার প্রেমেতে হাবুডুবু
খাচ্ছ অহর্নিশি
সেকি তোমায় ভালোবাসে
তোমার চেয়েও বেশী
কাব্য করা মেয়ে
করছো কি ভুল
ভুল মানুষের কাছে
মাসুল কিন্তু গুনতে হবে
অনেক বেশী শেষে
কাব্য করা মেয়ে----
গভীর চোখে গভীর যে প্রেম
মূল্য পাবে শেযে?
নাকি তুমি কাঁদবে আবার
ভুল মানুষের জন্য
যে তোমার নয়কো
সে হয়তো কারো অন্য