মানবতার কল্যাণে আমরা

মানবতার কল্যাণে আমরা আসুন সেবার হাত বাড়িয়ে,
দুঃখকে দেই তাড়িয়ে।

01/06/2026

❤️❤️

31/05/2026

অদ‍্য পহেলা জুন ২০২৬ ইং, মানুষ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন “মানবতার কল্যাণে আমরা” পরিবারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সামাজিক সেবা, মানবিকতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের এই পথচলা আরও দীর্ঘ ও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা রইল।

আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখকে দেই তাড়িয়ে।

—মাহমুদুল আমিন।
প্রতিষ্ঠাতা পরিচালক
"মানবতার কল্যাণে আমরা"

স্বপ্ন, সাফল্য ও তারুণ্যদীপ্ত পথচলার ৭ম বর্ষে পদার্পণ। আলহামদুলিল্লাহ।“মানবতার কল্যাণে আমরা” পরিবারের ৭ম প্রতিষ্ঠাবার্ষি...
31/05/2026

স্বপ্ন, সাফল্য ও তারুণ্যদীপ্ত পথচলার ৭ম বর্ষে পদার্পণ। আলহামদুলিল্লাহ।

“মানবতার কল্যাণে আমরা” পরিবারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশে-বিদেশে অবস্থানরত সকল সদস্য, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী ও দাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২০১৯ সালের ১লা জুন মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল। এই সাত বছরে সামর্থ্যের আলোকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। রক্তদান, আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বন্যার্ত ও রোগীদের সহযোগিতা, পথশিশু ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

আমরা বিশ্বাস করি, মানবসেবা একটি ইবাদত। তাই আমরা শুধু ত্রাণ নয়, ভালোবাসা ও মানবতার বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

এই পথচলায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের নিরলস পরিশ্রম এবং সম্মানিত দাতাদের সহযোগিতা ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

পথটা সহজ ছিল না, তবুও আমরা থেমে যাইনি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।

আসহায়ের দুঃখ কাটিয়ে সুখ বিলানোয় যাত্রা যার,
স্বপ্ন দেখা সে সব তরুণ রুখবে তাদের সাধ্য কার?

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর ও সার্থক হোক।

“"মানবতার কল্যাণে আমরা"

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত। "মানবতার কল্যাণে আমরা" পরিবারের সকল স্বেচ্ছাসেবী, কর্মী, সদস্য ও শু...
26/05/2026

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত। "মানবতার কল্যাণে আমরা" পরিবারের সকল স্বেচ্ছাসেবী, কর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদুল আজহার ত্যাগ, কুরবানির মহিমা ও শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মানবিক জীবনে বয়ে আনুক কল্যাণ, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক গরিব, দুঃখী ও অসহায় মানুষের মুখে; তৃপ্তির হাসিতে ভরে উঠুক প্রতিটি হৃদয়, আর ভালোবাসা ও মানবতার সুবাতাস ছড়িয়ে পড়ুক সর্বত্র।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ…তরুণ‍্যদীপ্ত সামাজিক সংগঠন মানবতার কল্যাণে আমরা পরিবারের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি ও ...
22/05/2026

আলহামদুলিল্লাহ…
তরুণ‍্যদীপ্ত সামাজিক সংগঠন মানবতার কল্যাণে আমরা পরিবারের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই মহতী উদ্যোগের অংশ হিসেবে সমাজের অসহায়, দরিদ্র, দুঃস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নব-মুসলিম পরিবারগুলোর মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে, ইনশাআল্লাহ।

মানবিক এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও অংশগ্রহণ কামনা করছি।

ধন্যবাদান্তেঃ “মানবতার কল্যাণে আমরা”

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَঅত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, যার চিকিৎসা সহায়তার জন্য আমরা আপনাদের ...
04/05/2026

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, যার চিকিৎসা সহায়তার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছিলাম, আমাদের সেই বোনটি মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে।

তার এই অকাল বিদায় মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।

এই কঠিন সময়ে আপনারা যারা রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার প্রতি আমরা অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আল্লাহ তাআলা আপনাদের এই দান ও সহমর্মিতাকে কবুল করুন এবং এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

মানবতার কল্যাণে আমরা ও Youth Foundation Kazirkhil - ইয়্যুথ ফাউন্ডেশন কাজিরখিল এর যৌথ উদ্যোগে এক অসহায় রোগীর চিকিৎসার জন‍...
30/04/2026

মানবতার কল্যাণে আমরা ও Youth Foundation Kazirkhil - ইয়্যুথ ফাউন্ডেশন কাজিরখিল এর যৌথ উদ্যোগে এক অসহায় রোগীর চিকিৎসার জন‍্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে আজ।

এ সময় উপস্থিত ছিলেন “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নিশাত ও সহ- প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত মিনাজ। এছাড়াও “ইয়‍্যুথ ফাউন্ডেশন কাজিরখিল” এর সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন ।

যারা এই মানবিক কাজে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

জীবনে যাদের হররোজ রোজা,     ক্ষুদায় আসে না নিদ।    মুমূর্ষু সেই কৃষকের ঘরে,     এসেছে কি আজ ঈদ.?——নজরুল।
21/03/2026

জীবনে যাদের হররোজ রোজা,
ক্ষুদায় আসে না নিদ।
মুমূর্ষু সেই কৃষকের ঘরে,
এসেছে কি আজ ঈদ.?

——নজরুল।

পানির মতো হও, বিলাসবহুল না হলেও জীবনের জন্য অমূল্য।
08/12/2025

পানির মতো হও, বিলাসবহুল না হলেও জীবনের জন্য অমূল্য।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْদেশে বিদেশে অবস্থানরত সংগঠন সংশ্লিষ্ট সবাইকে মানবতার কল্যাণে আমরা পরিবারের পক্ষ থেকে জ...
05/06/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

দেশে বিদেশে অবস্থানরত সংগঠন সংশ্লিষ্ট সবাইকে মানবতার কল্যাণে আমরা পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক।🌙

Address

Chatkhil
Noakhali Sadar Upazila
1000

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার কল্যাণে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share