হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদ

হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক কল্যান প?

সামাজিক কাজ গুলোতে নিঃস্বার্থ এক ভালোবাসা থাকে, থাকে অকৃত্রিম মায়া, মহব্বত, চেনা যায় আশপাশের মানুষকে, জানা যায় ক্ষুধার্ত নিপিড়িত মানুষের করুন আর্তনাদ।

কালের স্রোতে, ব্যস্ততার আড়ালে দুনিয়ার পেছনে ছূটতে গিয়ে আজ আমরা সময় দিতে পারছিনা সামাজিক কাজে।


মানবতা এখনো আছে, এখনো কিছু ভাই কেবল দ্বীনের স্বার্থে মানুষের জন্য কাজ করে,সেই চাক্ষুষ দৃষ্টান্ত তুলে ধরতে চাই।

আমরা আশা রাখি এই সামাজিক সংগঠন মানবতার

মুক্তির দিশা নিয়ে প্রতিটি জায়গায় ফুটে উঠুক নববী আদর্শ নিয়ে।


আল্লাহ এই সংগঠনকে কবুল করুক, ভাইদের শ্রম ঘাম কে কবুল করুক, নাজাতের উছিলা হিসেবে এর কাজ সবার জন্য নেক আমলে ভরপুর হোক!!

12/04/2025
30/03/2025

এই রমজান জুড়ে আমাদের পাশে থাকার জন্য। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আপনাদের ভালোবাসা ও সহায়তায় আমরা গরিব অসহায় বিধবা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি যা আমাদের ঈদ-উল-ফিতর এর খুশিকে আরও কয়েক গুনে বাড়িয়ে দিয়েছে।

সবাইকে জানাই হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ঈদ মোবারক।

14/03/2025

আসসালামুআলাইকুম

আপনি যেনে আনন্দিত হবেন যে আমরা আসহায়,বিধবা,গরিব ৩৮টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করছি।

প্রতি বছরের ন্যায় এই বছরও আবার ঈদ সমাগ্রী বিতরন করব।

নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানোর একটু চেষ্টা।আমাদের একটু প্রচেষ্টাই পারে আশেপাশের এই মলিন মুখ গুলোতে হাঁসি ফুটাতে। আমাদের এখনো প্রায় ৩৫০০০ টাকা প্রয়োজন।

আমাদের বিশ্বাস আপনি আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের মহতি উদ্যোগে শরিক হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।

মহান আল্লাহ আপনাকে আর্তমানবতার সেবায় কাজ করার তৌফিক দান করুন, আমিন🤲🤲

ধন্যবাদান্তে
হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ, নোয়াখালী।
যোগাযোগ:01851-256885

হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদ এর সকল কার্যক্রম দেখতে পেইজ টি ফলো দিয়ে রাখুন।
13/01/2025

হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদ এর সকল কার্যক্রম দেখতে পেইজ টি ফলো দিয়ে রাখুন।

13/01/2025

আসসালামু আলাইকুম
সমাজের দরিদ্র অসহায় মানুষের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গতকাল যুব সমাজ ঐক্য সম্মেলন ২০২৫ সুন্দর ভাবে শেষ হয়।

একঝাঁক তরুণ ও উদ্যমী মানুষ নিয়ে চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পথচলা শুরু হয়।যে সকল প্রিয় ভাই আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি। আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের কর্মপ্রয়াস অব্যাহত থাকুক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

শুভেচ্ছান্তে
হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ।

28/11/2024

প্রিয় দেশবাসী। হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ দল মত নির্বিশেষে একটি সম্প্রতির সংগঠন।
হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ বর্তমান সময়ে চলা বিভিন্ন ধর্মীয় ইস্যুর তীব্র নিন্দা এবং খুব তাড়াতাড়ি এই সংকটের নিরসন আসা করে। উগ্র হিন্দুত্ববাদের বিপরীতে সাধারণ হিন্দু পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা এবং বিভ্রান্তিমূলকভাবে ঐক্য নষ্ট হয় এমন কোন কার্যকলাপের কঠোর বিরোধীতা করবে এই সংগঠন। একই সাথে আমরা সকল ধরনের সামাজিক শান্তি এবং সম্প্রতি নষ্ট হয় এমন কোন ধরনের কার্যক্রমকে প্রতিরোধ করার অঙ্গিকার করছি।
বিভিন্ন সময়ে হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ ধর্মীয় প্রতিবন্ধকতা ছাড়িয়ে সামাজিক স্বার্থ রক্ষার জন্যে বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছে। আমরা সংখ্যালঘু হিসেবে কাওকে সম্মোধনে বিশ্বাসী না। সবাই সমাজে একই সংবিধানের আওতায় বসবাস করি।
হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ শৃঙ্খলা এবং সামাজিক ঐক্যের আসা করে।

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সহযোদ্ধা আহমেদ রুমনের কিডনি ট্রান্সপ্লান্ট  অপারেশন ।ওহে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্...
20/10/2024

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সহযোদ্ধা আহমেদ রুমনের কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন ।

ওহে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাদের সহযোদ্ধা কে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে🤲🤲🤲🤲

18/10/2024

আসসালামু আলাইকুম
সমাজের দরিদ্র অসহায় মানুষের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের অক্লান্ত পরিশ্রমি সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আজ ১৮ অক্টোবর ২০২৪ খ্রি: হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের ৩য় বর্ষ বর্ষপূর্তি ।

২০২১ সালে একঝাঁক তরুণ ও উদ্যমী মানুষ নিয়ে চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের পথচলা শুরু হয়।প্রতি বছরই সমাজের দরিদ্র অসহায় দু:স্থ মানুষের মাঝে রমজান সামগ্রী, ঈদ সামগ্রী, রমজান মাসব্যাপী মসজিদে ইফতার ব্যবস্থা,মৃত ব্যক্তির দাফন কাপনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা,গরিব পরিবারের বিয়েতে আর্থিক অনুদান প্রদান,ত্রান বিতরণ,কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণসহ সামাজিক সংকট মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

৩য় বর্ষ পূর্ণ করে ৪র্থ বর্ষে পদার্পণের এই শুভক্ষণে আমাদের যারা অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের কর্মপ্রয়াস অব্যাহত থাকুক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

শুভেচ্ছান্তে
হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ।

17/10/2024

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সেচ্ছাসেবকদের উদ্যোগে পাঁচু পাটোয়ারী জামে মসজিদের শৌচাগার মেরামতের কাজ করা হয়।

https://twb.nz/arfinrahadএই লিংকে ক্লিক করে নিজের ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করুন।
07/10/2024

https://twb.nz/arfinrahad
এই লিংকে ক্লিক করে নিজের ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করুন।

৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ ১৮ অক্টোবর সবাইকে জানাই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা হিলফুল ফুজুল স.....

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের প্রধান কার্যালয় উদ্বোধন এর স্থির চিত্র। উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিবারে...
04/10/2024

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের প্রধান কার্যালয় উদ্বোধন এর স্থির চিত্র। উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

Address

Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share