ARSS Research Survey and Services

Directions Website

ARSS  Research Survey and Services Through evidence-based research, field surveys, and public services.

The Association for Research Survey and Services (ARSS) is a non-profit organization dedicated to social welfare, community health, and environmental sustainability.

🌿 লিখবেন আপনি, সবুজ হবে পৃথিবী!​আপনি কি জানেন?একটি সাধারণ প্লাস্টিক কলম মাটিতে মিশতে সময় নেয় ১,০০০ বছরেরও বেশি! যা আমাদে...
23/07/2026

🌿 লিখবেন আপনি, সবুজ হবে পৃথিবী!
​আপনি কি জানেন?
একটি সাধারণ প্লাস্টিক কলম মাটিতে মিশতে সময় নেয় ১,০০০ বছরেরও বেশি! যা আমাদের মাটি ও পরিবেশকে ধাপে ধাপে বিষাক্ত করে তুলছে।
​এর সমাধান — ARSS Eco Pen (কাগজের কলম)
​🌱 কলম থেকে গাছ: ব্যবহার শেষে মাটিতে ফেললে ৩ মাসে পচে সারে পরিণত হবে এবং ভিতরের বীজ থেকে জন্ম নেবে নতুন একটি গাছ!
​✍️ আরামদায়ক লেখা: ওজনে হালকা, হাত ঘামে না এবং আঙুল ব্যথা হওয়া থেকে মুক্ত রাখে।
​🎁 কাস্টমাইজেশন: আপনার প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নামে অর্ডার করার সুবিধা।
​💚 প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ রক্ষা করুন!
​আপনার সন্তান ও প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব কলম ব্যবহারের সুযোগ করে দিন।
​ডা. শাহাদাত ওয়েলনেস কেয়ার ও
ARSS (গবেষণা জরিপ ও সেবা সংস্থা) এর উদ্যোগে প্রস্তুত:
​📞 যোগাযোগ: ০১৮১৯-৯০৮০৮৫ | ০১৭০৮-০৯০৬৬৪
​🌐 ওয়েবসাইট: www.arssbd.org

23/07/2026

সুন্দর পরিবেশ ও মুক্ত জীবন
- মাহমুদ হাসান মুনেম
​শিশুদের জন্য সুন্দর একটি পরিবেশ চাই,
আমাদের খেলার জন্য উপযুক্ত খোলা মাঠ চাই।
​সমাজে সবার মাঝে মেলবন্ধন ও ভালোবাসা চাই,
দেশে সুশাসন আর সত্যের জয় দেখতে পাই।
​ছোটদের মুখে ফুটে উঠুক হাসির সুবাস,
সবাই মিলে গড়বো এক নতুন বিশ্বাস।

​অন্যায় দূরে যাক, আসুক ইনসাফ ও ন্যায়,
ভালোবাসার শক্তিতে দূর হবে সব ভয়।

​আমরা চাই সুন্দর ও শান্তিময় একটি দেশ,
যেখানে দূর হয়ে যাবে মনের কষ্ট অশেষ।

22/07/2026

নিরাপদ জীবন, সুস্থ পরিবেশ
মোঃ শাহাদাত হোসেন

​সুস্থ থাকার স্বপ্ন আগে, চাই সুস্থ পরিবেশ,
কৃত্রিমতার ভীড়ে আমরা হব না তো শেষ।

কৃত্রিম পুষ্টির ভিড়ে নয়, সঠিক খাদ্যই মূল,
নিরাপদ আহার বেছে নিলে হবে না কোনো ভুল।

​সাহায্য আর সহায়তার আগে সঠিক ব্যবস্থার আলো,
সুশৃঙ্খল ব্যবস্থাপনাতেই সবকিছু হয় ভালো।

জিভের স্বাদে ভেজাল খাবার জীবন করে ছাই,
মুখরোচকের বদলে মোরা প্রাকৃতিক খাদ্য চাই।

​উচ্চমূল্যের বিষাক্ত ওষুধে শরীর হয় যে ক্ষয়,
সহজলভ্য ভেষজের ছোঁয়ায় রোগমুক্তি হয়।

প্লাস্টিকের এই অভিশাপ ছেড়ে প্রকৃতিকে ভালোবাসি,
পরিবেশবান্ধব পণ্যে মোরা সুন্দর আগামীর হাসি।
​— মোঃ শাহাদাত হোসেন

21/07/2026

বাংলা আমার
~~~~~~~~~~
মাও মোঃ ওমর ফারুক
------------------------
বাংলা আমার সবুজ শ্যামল,
বাংলা মায়ের কোলটা কোমল।

বাংলা ফলায় সোনার ফসল ,
বাংলা তাইতো সবার আসল।

বাংলা জাগে সূর্যোদয়ে,
বাংলা হাসে শিশিরময়ে

বাংলা মায়ের মধুর ভাষা,
বাংলা ছাড়া নেই যে আশা।

বাংলা আমার সোনার দেশ,
বাংলা আমার হৃদয় রেশ।

বাংলা আমার ভালো বাসা,
বাংলায় আছে কত চাষা।

বাংলায় ফলায় সোনার ফসল,
বাংলা তাইতো হয়না অচল।

21/07/2026

এ আর এস এস
________________
মাওলানা ওমর ফারুক
-----------------------
এআরএসএস এ যারা নিবেদিত প্রাণ,
তাদের জিগরে বাজে মানবতার গান।

নিজেদের পকেটের টাকা তবু মুখে হাসি, গরিবের মুখে ফুটাতে চায় সুখের আবাসি।

পরিবার চাকরি দায়িত্ব সব পেলে ছুটে যান, শত ব্যস্ততার মাঝেও সময়ের করে দান।

তবু দরিদ্র দুঃখীর পাশে ছুটে যায় বারে বার, মানবতার ডাকে সাড়া দেয় তারা নিরন্তর।

ক্ষুধার্তকে দেয় আহার অসুস্থকে ঔষধ,
শীতার্তকে দেই বস্ত্র পথ শিশুকে স্বপ্নের বোধ।

শিক্ষার আলো ছড়ায় তারা অন্ধকারের কোণে,স্বপ্ন দেখে এক সুন্দর সমাজ গড়ার ক্ষণে।

21/07/2026

বর্ষা বন্দনা
--------------------
মাওঃমোঃ ওমর ফারুক
____ ________________
নব বেশে ঝুমঝুমিয়ে এলো বর্ষা,
কর্দমাক্ত গাছের পাতা হল ফর্সা।

গ্রীষ্মশেষে জগত নিধান
বর্ষা করেন দান,
নদ-নদী আর খালবিল পায় নব যৌবন।

মেঘের ডাকে ছুটে আসে
সজল শ্রাবণ মাস,
সবুজ ঘাসে মুক্ত ঝরে ভরে উঠে আশ।

বারিধারার প্রতি ফোটা বলে নীরব বাণী,
মহান রবের আপার রহম
ভরলো ধরণী।

বর্ষা এলে শুকনো প্রানে
জাগে নতুন প্রাণ,
চড়ুই শালিক বুলবুলিরা গায় মধুর তান।

বৃষ্টি শেষে দেহ মনটা আন্দোলিত হয়,
মেঘের থেকে সূর্য যেন আপন করে জয়।

ধানের ক্ষেতে দোলে হাওয়া
হাসে সবুজপ্রাণ, সেজদা দিয়ে যেন করে স্রষ্টারী সম্মান।

21/07/2026

সুখ দাও
এম এ মালেক

আমাকে একটু সুখ দাও
না হয় সুখের সন্ধান
অথবা বলে দাও সুখ পাওয়া যায় কোন হাটে?
আমি সুখের তোরে দুনিয়া ঘুরে
পাইনি কোথায় ও সুখ
দুই চোখ ভরে দেখতে পাই
আঁধার ভরা দুখ।
জায়গা জমি গাড়ি বাড়ি আছে অনেক টাকা কড়ি
প্রভাব ও প্রতিপত্তি
সবই তো আছে আমার
নেই শুধু সুখ।
দু চোখ জুড়ে নেই যে ঘুম
মাথা ঝিমঝিম
গভীর নিশিতে বারি ঢালী শিওরে
প্রত্যাশা শুধুই একটু ঘুম।
সবই তো আছে আমার
নেই কেন ঘুম?
আমাকে একটি সুখ দাও
না হয় সুখের সন্ধান
অথবা বলে দাও সুখ পাওয়া যায় কোন হাটে?
নদী সাগর পাড়ে যেয়ে দেখি
মাঝি মাল্লা পাল তুলে হাল ধরে
ভাটিয়ালি সুরে গায়ে গান
সুখে সুখে ভরে ওঠে তাদের দেহপ্রাণ।
আমাকে একটু সুখ দাও না হয় সুখের সন্ধান অথবা বলে দাও সুখ পাওয়া যায় কোন ঘাটে।
দুচোখ ভরে চেয়ে দেখি
কৃষক
মোটা চালের পান্তা খেয়ে লাঙ্গলজুয়াল কাঁধে নিয়ে হালের গরু সামনে রেখে হাইট হাইট করে হাটে
ভেসে উঠে ওই রাখালের মায়াভরা বাশির সুর ।।আহা কত যে মধুর। আমাকে একটু সুখ দাও না হয় সুখের সন্ধান অথবা বলে দাও সুখ পাওয়া যায় কোন মাঠে?
অবশেষে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে
বলেছিলাম দুচোখ ভরা নেই যে কোন ঘুম
ডাক্তার বাবু দিয়েছিলেন ঔষধ
আর সুদালেন এবার আসবে চোখ জোড়ানো ঘুম।
ঘুমের ওষুধ খেয়েও পাইনি চোখে ঘুম
চারদিকে নিঝুম নিচ্ছুপ নিরালা
বাতায়ন খুলে দখিনা হাওয়া
সবাইতো চোখ ভরা ঘুম
আর আমি অঘুম।
আমাকে একটু সুখ দাও
না হয় সুখের সন্ধান অথবা বলে দাও সুখ পাওয়া যায় কোন হাটে?

21/07/2026

আমি ক্লান্ত
এম এ মালেক

তেপান্তরের শেষ প্রান্তে এসে আমি শ্রান্ত,
ঘর্মাক্ত কায়ে কর্মে কর্মে আমি ক্লান্ত।

আমি দিবানিশি বাজাই বাঁশি,
ঘুরাতে চাই জগৎজুড়ে ভাগ্যের রাশি।
আমি শীতের সকালে দূর্বা ঘাসে ঝরাই শিশি,
কলকারখানায় কর্মের মাঝে কাটে আমার নিশি।

আমি ঊর্ধ্বাকাশে হস্ত বাড়াই মধ্যরাতে,
ধর্মের মাঝে কর্ম খুঁজতে যাই প্রভাতে।
সাতসকালে সূর্য মামা জাগার আগে,
প্রতিযোগী হয়ে যাই—কে আগে?

আমি পাখপাখালির কিচিরমিচির
ডাকার সাথে সাথে,
ঘুম ভাঙাতে চাই সবার আগে।
সাগরপারে আসে যখন উথাল জোয়ার,
খুলে যায় তখন আমার মনের বন্ধ দুয়ার।

21/07/2026

ব্যাকুল মন
এম এ মালেক

আমি আকুল হয়ে ব্যাকুল মনে
তাকিয়েছিলাম সংগোপনে।
আমি তৃষ্ণার্ত হয়ে পিপাসায়,
ক্ষুধার জ্বালা বক্ষ ভরে।
উদ্ভাসিত উষ্ণতাতে
হিমেল ছড়াবো দিনে-রাতে।

আমি মরুভূমির তেপান্তরে
বৃক্ষে ভরাবো ছায়া দিতে।
শীতের গায়ে অনাদরে
তাদের কায়ে উষ্ণতা দিতে।

আমি ঘোর আঁধারে জোনাকি হয়ে
আলো জ্বালাবো মিটমিটিয়ে,
পথ দেখাবো পথিক হয়ে।

আমি বজ্রবেগে বৃষ্টির দিনে,
গ্রীষ্মে খাঁ খাঁ রোদ্দুর দুপুরে,
ছাতা নিয়ে ছুটব তাতে,
কেউ কি চায় ছাতার ছায়া পেতে?

জ্যৈষ্ঠের ফুলের মিষ্টি মধু,
ফুলের মাঝে কত জাদু!
কৃষ্ণচূড়া লাল।

আমি পাহাড়ের ঢালে হাল চাষ করব,
ঝরনায় উড়াবো পাল।
মাঝিবিহীন নৌকার মাঝে
ধরব শক্ত হাল।

21/07/2026

বাসযোগ্য বসুন্ধরা
মোঃ শাহাদাত হোসেন
​সমাজসেবা যে করে মনে,
পুণ্য আসে তার চরণে চরণে।
উদ্বোধনী চিন্তায় নব আলো জাগে,
মানব কল্যাণে এই মন অনুরাগে।
​আর্তের মুখে যদি ফোটে আহ্লাদ,
ঘুচে যায় জীবনের দূরতম বিষাদ।
সেবার পরশে কাটে আঁধারের ভয়,
ভালোবাসার সুবাতাসে ভালোবাসা জয়।
​সবুজ শ্যামল এই ধরণীর বুকে,
আগামীর শিশু যেন হেসে ওঠে সুখে।
একটাই আমাদের পণ ও সাধনা—
গড়ে তুলে দিয়ে যাব বাসযোগ্য ধরা।

Address

Alhaj Mohiuddin Tower, Central Road , New Housing, Maijdee , Noakhali
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when ARSS Research Survey and Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share