সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন
একটি স্বেচ্ছাসেবী সংগঠন
প্রতিষ্ঠাকাল: ৩রা জানুয়ারি, ২০১৮ইং
রক্তদাতা, সদস্য ও স্বেচ্ছাসেবক হতে
SBDA MOBILE APP ডাউনলোড করুন
Download Link:
https://sbda.org.bd/apps-download
অথবা ভিজিট করুনঃ
www.sbda.org.bd সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান এবং অন্যান্য সামাজিক ও মানবিক কাজ করে থাকে।
বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল ইউনিটের মাধ্যমে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে SBDA। গ্রামীন সামাজিক অবক্ষয় দূরীকরণেও সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন এর বিশেষ ভূমিকা রয়েছে। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এসোসিয়েশন পরিচালনায় রয়েছে একটি গ্রন্থাগার। জরুরী প্রয়োজনে এসোসিয়েশনের রয়েছে 'ইমারজেন্সী রেসপন্স টিম'। তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় থেকে দূরে রাখতে রয়েছে একটি স্পোর্টস ইউনিট।
সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়-এর কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্রের উদ্যোগে ও ফলপ্রসু প্রচেষ্টায় ২০১৮ সালের ৩রা জানুয়ারী ‘সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
সপ্তগাঁও ভিত্তিক ৭ টি গ্রামের (মুরাইম,মানিকপুর,মুটকী, রুদ্ররামপুর, চাঁদপুর, মনোহরপুর, হোসেনপুর ) মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে এই এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিপাদ্যঃ নিরাপদ হোক রক্তদান - আপনার রক্তে বাঁচুক প্রাণ
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । OUR AIM & OBJECTIVES
*বিনামূল্যে রক্তদান করা ;
*নতুন ও নিয়মিত রক্তদাতা তৈরি করা;
*রক্তদান সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা;
*সুবিধাবঞ্ছিত ও অসহায় মানুষের সুবিধার্থে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা;
*এসোসিয়েশনের সদস্যদের মধ্যে একতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, উৎকর্ষ সাধন এবং একে- অন্যকে যথাসম্ভব সহযোগিতা করা;
*একটি পৃথক তহবিল গঠন করার মাধ্যমে সাহায্য পাওয়ার যোগ্য মানুষদের সহায়তা করা;
*সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা;
আমাদের ইউনিটসমূহ । OUR UNITS
*এসবিডিএ ভলেন্টিয়ার (SBDA Volunteer)
*এসবিডিএ মেডিকেল কেয়ার (SBDA Medical Care)
*বুকস (BOOKS)
*এসবিডিএ স্পোর্টস (SBDA Sports)
*এসবিডিএ ইমারজেন্সী রেসপন্স টিম (SBDA Emergency Team-SERT)
*এসবিডিএ প্রবাসী (SBDA Immigrant)