04/04/2026
শুভ জন্মদিন অম্বর!!!
আজ অম্বর রায় শিক্ষা প্রকল্পের সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অম্বর রায়ের ২৬তম জন্মবার্ষিকী উদযাপন করেন। শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং জন্মদিনের কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপিত হয়। জন্মদিন উপলক্ষে সকল শিক্ষার্থীকে বিশেষ উপহারও প্রদান করা হয়। প্রতি বছর জন্মদিন উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীরা অম্বরকে স্মরণ এবং শিক্ষা সহায়তা অব্যাহত রাখার জন্য অম্বরের পরিবারের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জন্মদির উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সহ বন্ধন এর নির্বাহি পরিচালক, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন।
০৪ এপ্রিল ২০২৬, বন্ধন, নোয়াখালী